রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিরতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ২ এপ্রিল সকাল ১১টায় ওই কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ অধ্যক্ষ মহাদেব বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম।

এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারি, ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা ছাড়াও অধ্যক্ষসহ কলেজের শিক্ষকরা বক্তব্য রাখেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শ্রীলঙ্কায় রাষ্ট্র্রীয় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় সরকার-বিরোধী বিক্ষোভ ঠেকাতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা করেছে দেশটির সরকার। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে সরকারি গেজেটে এই ঘোষণা দেয়া হয়।

পুরো শ্রীলঙ্কাজুড়ে চলছে আন্দোলন বিক্ষোভ। নেপথ্যে তীব্র অর্থনৈতিক সংকট। এ অবস্থায় জন নিরাপত্তা, শৃঙ্খলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং জরুরি পরিষেবা ঠিক রাখতে রাষ্ট্রীয় জরুরি জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। এর ফলে দেশটির সেনাবাহিনী যেকোনো বিক্ষোভকারীকে গ্রেফতার এবং বিনাবিচারে দীর্ঘ সময় আটক রাখতে পারবে।

প্রসঙ্গত, দেশে বিদেশী মুদ্রার চরম রিজার্ভ সংকটের কারণে গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কায় পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। এতে লাগামহীনভাবে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম। জ্বালানি সংকটের কারণে সেখানে এমনকি রান্না-বান্নাও কঠিন হয়ে পড়েছে। এমনকি চুলা জ্বালানোর জন্য কেরোসিন সংগ্রহ করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এছাড়া, জ্বালানি সংকটে দেশটিতে বাধাগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। ফলে দৈনিক ১৩ ঘণ্টারও বেশি লোডশেডিং হচ্ছে সেখানে। কাগজ সংকটের কারণে স্কুল কলেজগুলোতে বন্ধ করে দেয়া হয়েছে পরীক্ষা নেয়া। এরই সাথে দৈনিক পত্রিকা ছাপানোর কাজও করা হয়েছে সীমিত।

২০২২ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্কঃ রাজধানী কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের অংশগ্রহণ করা ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত আগেই হয়েছে। যে তিনটি দল বাকি রয়েছে সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয় প্লে-অফের জয়ী দল দিয়ে।

ফিফা সভাপতি ইনফান্তিনো বিশ্বজুড়ে যুদ্ধ-বিবাদ বন্ধের আহ্বান জানিয়ে ড্র আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু করেন। শুরুতে ২০১৮ সালের বিশ্বকাপ থেকে এ যাবত পৃথিবী ছেড়ে যাওয়া কিংবদন্তি যেমন দিয়েগো ম্যারাডোনা, গার্ডন ব্যাঙ্কস, পাওলো রসি ও গার্ড মুলারকে স্মরণ করা হয়।

আগেই ঠিক করা ছিল স্বাগতিক কাতার হবে ‘এ’ গ্রুপের এক নম্বর দল। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কোন গ্রুপে পড়বে কোন দেশ।

ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী ড্রয়ের জন্য চারটি পট-এ রাখা হয় দলগুলোকে। স্বাগতিক কাতারের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দলকে রাখা হয় এক নম্বর পটে। দলগুলো হলো- ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল। র‌্যাঙ্কিংয়ের পরের আটটি দল পট-২ এ, পরের আটটি পট-৩ এ। র‍্যাঙ্কিং অনুযায়ী পরের পাঁচ দল ও বাকি থাকা দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ এবং ইউরোপিয়ান প্লে-অফ জয়ী দলকে রাখা হয় চার নম্বর পটে।

ড্র’তে একই গ্রুপে পড়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। সে হিসেবে তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে ল্যাতিন আমেরিকার দুই জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনা। অন্যদিকে ইসলামি প্রজাতন্ত্র ইরান পড়েছে আমেরিকা ও ইংল্যান্ডের গ্রুপে। ফিফার সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী ইংল্যান্ড ৫, আমেরিকা ১৫ এবং ইরান ২১ নম্বরে অবস্থান করছে।

ড্রয়ে কোন দেশ কোন গ্রুপে জেনে নিনঃ

গ্রুপ এঃ কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ বিঃ ইংল্যান্ড, আমেরিকা, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।

গ্রুপ সিঃ আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ ডিঃ ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমির।

গ্রুপ ইঃ স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড।

গ্রুপ এফঃ বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ জিঃ ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ এইচঃ পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।

চলতি বছরের আগামী ২১ নভেম্বর শুরু উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। আর ১৮ ডিসেম্বর শেষ হবে বিশ্বকাপ।

রুশ তেল ডিপোতে ইউক্রেনের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার বেলগোরোদ শহরের একটি তেলের ডিপোতে বিমান হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী বেলগোরোদ শহরের আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ এ অভিযোগ করেন। খবর-রুশ সংবাদমাধ্যম আরটি। 

গতকাল শুক্রবার রুশ সংবাদমাধ্যম আরটি’র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে বেলগোরোদ অঞ্চলের প্রশাসনিক রাজধানীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৬টা থেকে আগুনের ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে।

বেলগোরোদ শহরের আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, শুক্রবার সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেলের গুদামে হামলা চালানো হয়, যেগুলো কম উচ্চতায় উড়তে গিয়ে রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করে। এর পরপরই সেখানে আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ডিপোর দুই কর্মী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকেরাশিয়ার জরুরি বিভাগের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নোভোস্তি জানিয়েছেবেলগোরোদ শহরে তেলের গুদামের ৮টি জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে। আরও আটটি ট্যাংকে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। 

এর আগে, গেল বুধবার বেলগোরোদ শহরের একটি অস্ত্রাগারেও বিস্ফোরণ হয়। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরণেরই দায় স্বীকার করেনি ইউক্রেন।

দেশের যে ৬ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অফিস

আবহাওয়ার খবরঃ দেশের যে ৬ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকাসহ চট্টগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেড়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শনিবার (২ এপ্রিল) আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায় ৩৮ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ৩৪ মিলিমিটার ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নেত্রকোণায়।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ফঠিকছড়ি নানুপুরে রমজানের উপহার সামগ্রী বিতরন

সিএনবিডি ডেস্কঃ গতকাল ১লা এপ্রিল ফঠিকছড়িতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন চৌধুরীর পরিবারের পক্ষ হতে তাঁর সুযোগ্য সন্তান বাংলাদেশ বিজনেস চেম্বার কানাডা এর পরিচালক (এডমিন) এম হাসান (মুক্তার) নিজ এলাকায় নানুপুরে রমজানের উপহার সামগ্রী বিতরন করেন।

বীর মুক্তিযোদ্ধা সরোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক প্রভাবশালী সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের। প্রধান অথিতি তাঁর বক্তব্যে উল্লেখ করেন ‘ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেলোয়ার হোসেন চৌধুরী ও জি এম চৌধুরী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন এবং তাদের পরিবারের বড় ছেলে কমান্ডার (মুক্তিযোদ্ধা সংসদ ফঠিকছড়ি উপজেলা কমান্ড) আনোয়ার হোসেন চৌধুরীও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাদের পরিবার এদেশের জন্মের ইতিহাসের অংশ। যুগে যুগে তাদের পরিবার দেশের জন্য কাজ করে গেছেন এবং তারই ধারাবাহিকতায় এই পরিবারের সুযোগ্য সন্তান সাবেক ছাত্রনেতা এম হাসান (মুক্তার) তাঁর নিজ এলাকার মানুষের সুখ দুঃখে পাশে আছেন এবং থাকবেন।‘

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি মেম্বার মোঃ আইয়ুব, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিটন বড়ুয়া, আওয়ামীলীগ নেতা জাহেদুর রহমান, মোহাম্মদ সোয়াইব (যুবলীগ নেতা), মোহাম্মদ নাসির (যুবলীগ নেতা), মোহাম্মদ আকতার (যুবলীগ নেতা), আসলাম হোসেন মামুন (যুবলীগ নেতা), ছাত্রলীগ নেতা রায়হান রাজন ও মহসিন সহ আরও অনেকে।

মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার অসহনীয় যানজট, ভোগান্তির শেষ কবে?

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার প্রানকেন্দ্র কোম্পানীগঞ্জ এলাকার যানজট নতুন কিছু নয়। তবে মাঝে বেশ কিছুটা কম হলেও এখন আবার বেড়েছে যানজট। যানজটের কারণে অনেক মুমূর্ষু রোগী সঠিক সময়ে হসপিটালে পৌঁছাতে পারে না।

যানজটের কারণ গুলোর মধ্যে পরিবহন খাতের অব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতিসহ নানা বিষয় জড়িত। তাই এর সমাধান কবে নাগাদ হবে, সে আশার কথা কেউ সুনির্দিষ্ট করে বলতে পারছেন না। এর মূল কারণ কোম্পানীগঞ্জ পরিবহন ব্যবস্থায় কোনো সমন্বয় নেই।

যানজট নিরসনে স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশের ভূমিকাও সন্তোষজনক নয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। গত কয়েক দিন সরেজমিনে দেখা গেছে, সড়কটি দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করছে প্রতিদিন। আর যানজটও লেগে থাকছে নিত্য। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকছে শত শত মালবাহী ট্রাক, বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন। এর মধ্যে আছে জরুরি খাদ্যপণ্য সরবরাহকারী গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্সও। অনুসন্ধানে দেখা গেছে, নিয়ম ভঙ্গ করে গাড়ি চালানো।

 

কুড়িগ্রামের দূর্গম চরাঞ্চলে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ “সবাই মিলে ঐক্য গড়ি, সুখ-দুঃখ ভাগাভাগি করি” এ শ্লোগানে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যের ০১দিনের রেশন জেলার দূর্গম চরাঞ্চলে অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় আসন্ন রমজান উপলক্ষে জেলার উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীবেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে তিনি ২০০জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে  চাল, আটা, চিনি, ডাল, তেল বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রুহুল আমীন,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস), জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সদর সার্কেল), জনাব মোঃ জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল), জনাব মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, উলিপুর থানার অফিসার ইনচার্জ জনাব ইমতিয়াজ কবির, সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, সহ জেলা পুলিশ কুড়িগ্রামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঞ্ছারামপুরে বুধাইর কান্দি প্রবাসী মানব সেবা সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ এসো আমরা ঐক্য গড়ি,দরিদ্রতা দূর করি এই প্রতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর অসহায়, হতদরিদ্র ও গরীব-দুস্থ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে প্রবাসীদের উদ্যোগে দেশ-বিদেশে কর্মরত একঝাঁক সেচ্ছাসেবি নবীন প্রবীণদের অর্থায়নে ও কর্মপ্রচেষ্টায় গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বুধাইরকান্দি প্রবাসী মানব সেবা সংগঠনের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

১ই এপ্রিল শনিবার সকালে উপজেলার উজানচর ইউনিয়নের বুধাইরকান্দি উত্তর পাড়া সংগঠনটির সভাপতি সৌদিআরব প্রবাসী আব্দুল জাব্বার, সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী আব্দুল করিম সাংগঠনিক সম্পাদক মালদ্বীপ  প্রবাসী মো. আসাদুল্লাহ এর উদ্যোগে ক্যাশিয়ার মো.রাসেল মিয়া, আনোয়ার মাষ্টার, মো.শামীম মিয়া ও সুজন মিয়ার পরিচালনায় অসহায় ও দুস্থ মানুষের ঘরে ঘরে সেচ্ছাসেবীদের দিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সদস্যরা হলেন- সভাপতি সৌদী আরব প্রবাসী আব্দুল জাব্বার।  সিনিয়র সহ- সভাপতি মো.সজিব মিয়া। সহ-সভাপতি কুয়েত প্রবাসী মো.ছোবান মিয়া।সৌদি আরব প্রবাসী আনোয়ার হোসেন। মো.মনির মিয়া। কুয়েত প্রবাসী মো.খোকন মিয়া। সৌদী আরব প্রবাসী মো. জাকির মিয়া।

সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী আব্দুল করিম। যুগ্ম সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী মো.সুমন মিয়া। দুবাই প্রবাসী মো.হাবুল মিয়া। সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মালএশিয়া প্রবাসী মো.নাছির মিয়া। সৌদিআরব প্রবাসী মো.ইউছুফ মিয়া। সাংগঠনিক সম্পাদক মালদ্বীপ প্রবাসী মো.আসাদুল্লাহ। সহ-সাংগঠনিক সম্পাদক কাতার প্রবাসী মো.ফারুক মিয়া। প্রচার ও প্রকাশনা সম্পাদক সৌদিআরব প্রবাসী মো. সাইজুদ্দিন। সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক  সৌদী আরব প্রবাসী মো.সুজন মিয়া। দপ্তর সম্পাদক বাহরাইন প্রবাসী মো.খলিল মিয়া। সহ-দপ্তর সম্পাদক মালএশিয়া প্রবাসী মো. হারেস মিয়া। অর্থ সম্পাদক সৌদী আরব প্রবাসী  মো. হোসেন মিয়া। সহ অর্থ সম্পাদক মো.স্বপন মিয়া। ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কুয়েত প্রবাসী মো. শামীম মিয়া। তথ্য ও গবেষণা সম্পাদক বাহরাইন প্রবাসী মো.কবির মিয়া। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাতার প্রবাসী মো.জাকির। যুব ও ক্রীড়া সম্পাদক বাহরাইন প্রবাসী মো.শাহীন মিয়া। শিক্ষা ও মানব সেবা সম্পাদক মালএশিয়া প্রবাসী মো.শেখ ফরিদ। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সৌদিআরব প্রবাসী মো.মাইনুউদ্দিন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌদিআরব প্রবাসী মো.নাছির মিয়া। সন্মানিত সদস্য সচিব সৌদিআরব প্রবাসী মো.মামুন মিয়া,মো.ফয়সাল, মো.শাহজালাল, মো.দানেছ মিয়া, মো.রিয়াজুল, মরম আলী, মো.বাছির মিয়া,মো.বুগদাদ মিয়া, মো.বিল্লাল, মো.আলাউদ্দিন, মো.রমজান, মো.শরীফ, মো.পারভেছ, মো.ফয়সাল আহমেদ বাবু, মো.ফারুক, মো.জহির। বাহরাইন প্রবাসী মো.ফরহাদ মিয়া। ওমান প্রবাসী মো.আবুকালাম, মো.নাছির মিয়া, মো.দেলোয়ার, মো.সাকিল মিয়া। মালোয়শিয়া প্রবাসী মো. এবায়দুল্লাহ। দুবাই প্রবাসী মো.ইকবাল মিয়া, মো.শাহজালালসহ সর্বমোট ৫১ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটি বুধাইরকান্দি মানব সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নব নির্বাচিত ইউপি সদস্য হাবিবুর রহমান,আরদাশ মিয়া মমিন মিয়া ও সংগঠনটির সেচ্ছাসেবীবৃন্দ।

এতে উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- প্রধান উপদেষ্টা সৌদি আরব প্রবাসী মো.ইউছুফ মিয়া, সিনিয়র উপদেষ্টা সৌদিআরব প্রবাসী আল আমিন, সহ-সিনিয়র উপদেষ্টা ইতালি প্রবাসী মো.মনির মিয়া, উপদেষ্টা সৌদিআরব প্রবাসী মো.সফিক মিয়া, মো.সেলিম মিয়া, কুয়েত প্রবাসী মো.নজু মিয়া, ওমান প্রবাসী মো.আবুল মিয়া প্রমুখ।

নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ জুয়ারীর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও টাকা জব্দ

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে নবাবগঞ্জ থানার এসআই মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানাধীন বৃহস্পতিবার দুপর অনুমান ১২.০০ ঘটিকার সময় উপজেলার ভাদুরিয়া বন বিভাগের শাল বাগানের ভিতরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে জুয়া খেলার সময় আটক করেন এবং জুয়াড়িদের নিকট হইতে জুয়া খেলার ৪২,৫০০/-টাকা সহ অন্যান্য সামগ্রী জব্দ করেন।

আটককৃতরা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আমবাগান গ্রামস্থ মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ আব্দুল খালেক(৪২), কাঁঠালপাড়া গ্রামস্থ আব্দুর রহিমের ছেলে মোঃ মনিরুল ইসলাম(৪০) ,মোহাম্মদপুর ইউনিয়নের কাঠালপাড়া গ্রামস্থ আব্দুল বাকির ছেলে মোঃ ফরিদ মিয়া (৪০), হরিনাথপুর গ্রামস্থ মৃত মুসলিম মিয়ার ছেলে মোঃ ফজলু মিয়া (৫০), ভাদুরিয়া গ্রামস্থ মোঃ মোজাম্মেল মণ্ডলের ছেলে মোঃ আশরাফ মন্ডল(৩৯)।

এ সময় নবাবগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৩ ধারায় ৫ জনকে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং জুয়াড়িদের নিকট হতে প্রাপ্ত নগদ ৪২,৫০০/-টাকা জব্দ করে সরকারি কোষাগারে প্রেরণ করা হয়।  উক্ত ধৃত আসামীগনকে অদ্য ইং ৩১/০৩/২০২২ তারিখ প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়।