বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বাসের ধাক্কায় রায়না বেগম (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের রহমান সিএনজি পাম্প এর সম্মুখে এ ঘটনাটি ঘটে। রায়না বেগম (৩৫) হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার বাসিন্দা জুনেদ মিয়ার স্ত্রী। রায়না বেগম মৌলভীবাজার সদর উপজেলার আগিউন গ্রামের আব্দুল মুকিত মিয়া (ভাই) এর বাড়িতে থাকেন। …

রাণীশংকৈলে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (৩ ডিসেম্বর) পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। উপজেলা হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটি ও মুক্তিযোদ্ধা সংসদের অংশগ্রহণে দিবসটি পালন উপলক্ষে এদিন বিকাল ৫ টায় উপজেলা আ.লীগ আফিস থেকে একটি র‍্যালি বের করে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে সন্ধ্যায় বন্দর চৌররাস্তা মোড়ে উপজেলা হানাদার মুক্ত …

ফুলতলা ইউপি নির্বাচনে যাচাই-বাছাই সম্পন্ন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে মোট ৩২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত গড়ায়। জুড়ী …

রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করলেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্নোডেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করার মাধ্যমে দেশটির নাগরিত্ব গ্রহণ করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। এর মধ্যদিয়ে মার্কিন গোপন তথ্য ফাঁসকারী সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন। তিনি গত ২০১৩ সাল থেকে রাশিয়ায় অবস্থান করছেন। রাশিয়া তাকে আমেরিকার হাত থেকে রক্ষা করে এসেছে। রাশিয়ায় আশ্রয় নেয়ার পরই …

আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় উত্থান

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় উত্থান হয়েছে। এক সপ্তাহ ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম ৪০ ডলারের ওপরে বেড়ে গেছে। সোনার পাশাপাশি বেড়েছে রুপা ও প্লাটিনামের দামে। এক সপ্তাহে রুপার দাম ৭ শতাংশের ওপরে বেড়েছে। আর প্লাটিনামের দাম বেড়েছে প্রায় সাড়ে ৩ শতাংশ। আন্তর্জাতিক বাজারের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গত সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক …

“হামলা হলে পাল্টা হামলা হবে কি না তা সময়ই বলে দেবে”

রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। রাজপথ, জনপদ, শহর, গ্রাম, পাড়ামহল্লা সবখানেই সতর্কতার সঙ্গে প্রস্তুত থাকতে হবে। হামলা হলে পাল্টা হামলা হবে কি না তা সময়ই বলে দেবে। আজ শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী …

রাণীশংকৈলে কৃষক লীগের কৃষকের ধান কাটা কর্মসূচির উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত বছরের মতো এবারও কৃষকের ধান কেটে গোলায় তুলে দেয়ার কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ কৃষক লীগ। এরই অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে এক কৃষকের ধান কেটে দেয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন, ঠাকুরগাঁও জেলা আ.লীগ সহ-সভাপতি ও সাবেক সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা।  রাণীশংকৈল উপজেলা কৃষক লীগের …

জনগণ ভোট বিহীন সরকার দেখতে চায় না: ডা. এজেডএম জাহিদ হোসেন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ একের পর এক নিত্য মূল্যর বৃদ্ধির কারণে আজ দিশেহারা। সরকারের অত্যাচার, জুলুম আর নির্যাতনে, খুন,গুমে মানুষ আজ জেগে উঠেছে। মানুষ এ সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এ অবস্থা থেকে বেরিয়ে আসার …

বাঙ্গরা বাজার থানায় ২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে বৃহস্পতিবার পহেলা ডিসেম্বর এসআই উমর ফারুক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাঙ্গরা বাজার থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন ০২নং আকুবপুর ইউনিয়নের গাজীপুর সাকিনস্থ গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানের সামনে গাজীপুর টু গাঙ্গের …

বিয়ে বাড়ীতে সংঘর্ষে কনের দাদী নিহত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বিয়ে বাড়িতে কনের গহনা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে কনের দাদী নিহত হয়েছেন। এ ঘটনায় বরসহ বরপক্ষের ১২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনের দাদীর নাম তহুরন নেছা। পুলিশ ও স্থানীয়রা জানান, গোলের …