নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে  ডিএমএকাডেমী ফুটবল মাঠে এ সম্মেলণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি। দুপুর ২ টায় সভাপতি মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে সম্মেলণের প্রথম অধিবেশন শুরু হয়। বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী …

জঙ্গি ছিনতাই : ফুলবাড়ী সীমান্তে বিজিবি ও পুলিশের টহল জোরদার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: ঢাকার আদালত চত্বর থেকে মুত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত জুড়ে বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল রহমান। জানা গেছে, মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই …

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন জেলার ডিসিকে ফোন করে প্রতারণার চেষ্টা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের পরিচয় দিয়ে বিভিন্ন জেলা প্রশাসক কে কল করে প্রতারণার চেষ্টা করায় রাতভর অভিযান চালিয়ে নাগেশ্বরী উপজেলার  রামখানা চৌধুরী টারী এলাকার প্রতারক মমিনুল  ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশের নাগেশ্বরী থানার একটি চৌকস দল।  কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন …

কুলাউড়ায় যানজট নিরসনে মোবাইল কোর্ট অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় যানজট নিরসনকল্পে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২নভেম্বর) বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এ সময় সড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার অপরাধে ২১ জন চালককে ৩৮ হাজার ৯’শ …

নেত্রকোণায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ- ২০২২ পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “সকলে মিলেব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” এই স্লোগানে নেত্রকোণায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ- ২০২২ পালিত হয়েছে। আজ (২৩ নভেম্বর)  সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি রেলি রের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা কার্যালয় ঔষধ প্রশাসন …

কুড়িগ্রামে ইয়াবা ও ফেন্সিডিল জব্দ, চার নারীসহ পাঁচজন গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে উলিপুর উপজেলায় ৫০০ পিস ইয়াবা সহ এক মাদক সম্রাট এবং নাগেশ্বরী উপজেলায় ৫০ বোতল ফেন্সিডিল সহ ৪ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার হয়েছে। ২১ নভেম্বর সোমবার বিকালে  উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম  উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের উত্তর বালা ডোবা …

আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার ব্রজপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র আলমগীর ইসলাম (৪৩)। জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে আলমগীর তার নিজ বাড়িতে রান্নার কাজে ব্যবহারের জন্য একটি চুলা তৈরি করছিল। এ সময় তার প্রতিবেশি চুলার ধোয়া ঘরে যাবে মর্মে তাকে চুলা তৈরিতে বাধা …

টিলা কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনে দু’জনকে কারাদণ্ড

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি খাস জায়গায় টিলা কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দু’জনকে ১৫ দিনের জেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামে টিলা কাটা ও ডালুয়াছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট …

ঠাকুরগাঁওয়ে পিকেএসএফ’র স্বমন্বিত কৃষি ইউনিটভুক্ত আবাসিক প্রশিক্ষণের সমাপ্তি

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়র পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর স্বমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রানিসম্পদ খাতের আওতায় ৩ দিনব্যাপি প্রশিক্ষণ ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রে  শেষ হয়েছে।   প্রশিক্ষণে দুধ  প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহুমাত্রিক  দুগ্ধজাত পণ্য  উৎপাদন বিষয়ক প্রথম ব্যাচ কারিগরি আবাসিক প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষণে রিসোর্স পার্সোন হিসাবে প্রশিক্ষণটি পরিচালনা করেন ডেইরি সাইন্স বিভাগ বাকৃবি প্রফেসর ড. রায়হান হাবিব। প্রশিক্ষণেন সমাপনী …

বাংলাদেশ গার্ল-গাইডস এসোসিয়েশন আত্রাই নওগাঁ গ্রুপের দীক্ষা দান ও সনদ বিতরণ অনুষ্ঠান

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় গার্ল-গাইডস এসোসিয়েশন আত্রাই, নওগাঁ গ্রুপের দীক্ষা দান ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশ গার্ল-গাইডস এসোসিয়েশন আত্রাই নওগাঁ গ্রুপের দীক্ষা দান ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন হয়। মঙ্গলবার সকালে অত্র স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী …