রাণীশংকৈলে সংবেদনশীল সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পিছিয়েপড়া দলিত নৃতাত্ত্বিকগোষ্ঠীদের বিভিন্ন সামাজিক সহায়তার ইস্যুতে সরকারি কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে সোমবার (২১ নভেম্বর) এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন দুপুরে ইএসডিও সংস্থার প্রেমদীপ প্রকল্পের বাস্তবায়নে এবং হেকস/ ইপারের সহযোগিতায় হলরুমে অনুষ্ঠিত সংবেদনশীল সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির …

নওগাঁয় দু’দিনব্যপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দু’দিনব্যপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় স্থানীয় এটিম মাঠে জেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। তিনি একইসাখে বিসিক আয়োজিত ৫দিনব্যপী মেশিনারীজ প্রদশর্নী মেলারও উদ্বোধন করেন। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বেলুনসহ ফেষ্টুন উড়িয়ে দেন। এসময় নওগাঁ’র অতিরিক্ত …

একই পরিবারের চার সন্তানের তিনজনই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, অর্থাভাবে হচ্ছে না চিকিৎসা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে একই পরিবারের চার সন্তানের মধ্যে তিনজনই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। মাত্র দেড় শতাংশ জমির বসত ভিটায় একটি চালাঘর ছাড়া সহায় সম্বল কিছুই ওই পরিবারের। পনের টাকা কেজির চালের রেশন কার্ড ছাড়া পরিবারটি পায়না আর কোন সরকারী সুযোগ-সুবিধা। পরিবারের কর্তা অন্যের জমিতে দিনমজুরী দিয়ে যা পান তা দিয়েই খেয়ে না …

নওগাঁয় দুদক-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দূর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় দুদক কার্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ’র উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় মাঠ পর্যায়ে দূর্নীতি প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি …

ইউক্রেনে ২৪ ঘন্টায় ৪০০ গোলাবর্ষণ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ২৪ ঘন্টায় ৪০০ গোলাবর্ষণ করেছে বলে এক ভিডিও ভাষণে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে প্রায় ৪০০টি গোলাবর্ষণ করে রুশ বাহিনী। নিয়মিত রাত্রিকালীন ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেন।  বার্তা সংস্থা রয়টার্সের তাদের প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসে দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন থেকে নিজেদের সেনাদের …

ভুরুঙ্গামারীতে বড় ভাই ও ভাতিজাদের পিটুনিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হারানো টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই ও ভাতিজাদের পিটুনিতে আজিজুল হক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে।   সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কালিরহাট বাজার সংলগ্ন চর বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত …

জাতির পিতার আদর্শ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য – বাহাউদ্দিন নাসিম

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও স্বেচ্ছা সেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করাই আমাদের মুল লক্ষ‍্য। আর সেই লক্ষ‍্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।  বর্তমান সরকার দরিদ্র মানুষের দারিদ্রতা দুর করতে, মানুষের আর্থ- সামাজিক …

ইন্দোনেশিয়ার জাভায় ভূমিকম্পে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আজ সোমবার (২১ নভেম্বর) রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন। এছাড়া এই প্রদেশের শত শত বাড়িঘর ভেঙে পড়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে …

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যোগে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ উপলক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী সীমান্তে কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন …

চলতি বছরে ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: রাজধানীসহ সারাদেশে ভয়ংকর রূপ নিয়েছে ডেঙ্গু। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে রেকর্ড ২৩০ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের চেয়ে দ্বিগুণের বেশি। ২০২১ সালে ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, প্রতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মূলত ডেঙ্গুর প্রভাব থাকে। কিন্তু গত কয়েক বছর ধরেই বছরের শেষ নাগাদ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ …