আগামী বছরের জন্য সরকার সাড়ে ৫৪ লাখ টন জ্বালানি তেল কিনছে

আগামী বছরের জন্য সাড়ে ৫৪ লাখ টনের বেশী পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল। আর পরিশোধিত জ্বালানি তেল ৩৮ লাখ ৬০ হাজার টন। আজ বুধবার (১৯ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এক সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব …

আন্তঃজেলা ডাকাত দলের ৭সদস্য আটক, মালামাল উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন লাউয়াছড়া বনে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কে গত ২৫ সেপ্টেম্বর রাতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। ডাকাতদের কাছ থেকে নগদ ৫৩ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের ১৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। কমলগঞ্জ থানা এবং জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ১। …

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেল দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার (১৮ অক্টোবর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়।  এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সম্প্রচার, পুরস্কার …

মৌলভীবাজার কারাগারে ধর্ষণ মামলায় আসামির মৃত্যু!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা কারাগারে থাকা ভাস্কর চাষা (৬৭) নামক ধর্ষণ মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। গত সোমবার (১৭ অক্টোবর) ভোরের দিকে তিনি কারাগার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আত্মহননের চেষ্টা করেন। পরে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, ৭ বছরের এক কন্যাশিশুকে জোরপূর্বক ধর্ষণ করার …

রাণীশংকৈলে শেখ রাসেল দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভার পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একটি র‍্যালি বের করা হয়৷ পরে উপজেলা হলরুমে ইউএনও …

নওগাঁর আত্রাইয়ে শেখ রাসেলের জন্মদিন পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে শেখ রাসালের জন্মদিবস পালিত হয়েছে।সরকার এ দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে অস্থায়ী শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।  উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা …

ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে তরুনের মৃত্যু!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেলেন তরুণ ব্যবসায়ী আল আমিন খাঁন। সোমবার (১৭ অক্টোবর) সকালে আল আমিন মারা যান। তিনি পৌর শহরস্থ মিলিপ্লাজা মার্কেটের জাহেদ ফ্যাশনের দীর্ঘদিনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আল আমিন উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রামের নুরুজ্জামানের ছেলে। জাহেদ ফ্যাশনের সত্ত্বাধিকারী শফিকুল ইসলাম জাহেদ জানান, …

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন ২০২২খ্রিঃ সোমবার ১৭ অক্টোবর শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী। শুধুমাত্র জেলা পরিষদের সদস্য প্রার্থীেরা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত …

বিএনপির কাছে ধরাশায়ী আওয়ামী প্রার্থী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ১ নম্বর সাধারণ ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীকে ৭২ ভোট পেয়ে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহমদ হামিদুর রহমান ঘুড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৪২।  এদিকে বড়লেখা, জুড়ী ও কুলাউড়া …

বগুড়ায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে শাজাহানপুরে দু’জন নির্বাচিত

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা পরিষদের নির্বাচনে ৭নং ওয়ার্ডে (শাজাহানপুর) পুনরায় বিপুল ভোটে সদস্য নির্বাচিত হয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। আসাদুর রহমান দুলু  ‘তালা’ প্রতীকে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম ‘টিউবওয়েল’ প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট। অপরদিকে সংরক্ষিত ৩নং …