নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান হলেন এ্যাডঃ মমতাজুল হক

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের মনোনিত প্রার্থী সাবেক জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক। আনারস প্রতীকে তিনি ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক বীরযোদ্ধা জয়নাল আবেদীন মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩১৮ …

ফলাফল সমান হওয়ায় পরে লটারিতে জয়ী জাবেদ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোটের লড়াইয়ে দুই প্রার্থী সমান ভোট পেয়ে গেলে লটারির মাধ্যমে সাবেক জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ বিজয়ী হন। গতকাল সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফলে সমান সমান ভোট পাওয়ার এমন অবস্থাটি তৈরী হয়। …

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় সরকারি প্রকল্প গুচ্ছগ্রামের জায়গা লিজ দেওয়ার নামে ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর প্রতিবাদে ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির দ্বায়ে পোগলা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হকের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ১৭-১০-২০২২ দুপুরে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদের সামনে আমবাড়ী নামক স্থানে ইউনিয়নবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় …

জেলা পরিষদ নির্বাচনে রাণীশংকৈলে সদস্য স্বপন মহিলা সদস্য রিপা নির্বাচিত

হুমায়ুন কবির, ঠাকুরগাও প্রতিনিধিঃ জেলা পরিষদ নির্বাচন ২০২২খ্রিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আসন-৪ আব্দুল বাতিন স্বপন(,তালা প্রতীক) নিয়ে ৯৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ১৯ ভোট। অপরদিকে রাণীশংকৈল,পীরগঞ্জ ও হরিপুর তিন উপজেলা মহিলা ২ আসনে ১৮২ ভোট পেয়ে সাবিনা ইয়াসমিন রিপা (ফুটবল) প্রতীকে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম …

মৌলভীবাজারে শান্তিপূর্ণ জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী যারা বিজয়ী হয়েছেন। তারা হলেন, কমলগঞ্জে অধ্যক্ষ হেলাল উদ্দিন। শ্রীমঙ্গলে মশিউর রহমান রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কুলাউড়ায় বদরুল আলম নান্নু, জুড়ীতে বদরুল ইসলাম, বড়লেখায় আজিম উদ্দিন এবং রাজনগরে জিয়াউর রহমান। মৌলভীবাজার সদর উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন হাসান আহমেদ জাবেদ। এদিকে সংরক্ষিত নারী আসনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ …

আজ বঙ্গবন্ধু’র কনিষ্ঠ পুত্র প্রাণবন্ত শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল’। এই নামকরণে …

গুরু শিষ্যের নির্বাচনী লড়াই

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৩৫ নম্বর আসন মৌলভীবাজার-১। এখানে চার চারবারের এমপি বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। পাশাপাশি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনও এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী। মনোনয়নে লড়াইটা হবে মূলত …

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আর নেই

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আর নেই। আজ সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রয়াত অভিনেতা মাসুম আজিজের শ্যালক ওয়াকিব বাবু এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে বিকেল ৩টার দিকে মারা যান মাসুম আজিজ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ …

কুলাউড়ার মাদ্রাসা ছাত্র নিখোঁজ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় আবু মাছুম মো. নাঈম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল রোববার (১৬ অক্টোবর) সকালে মাদ্রাসার উদ্দেশ্যে করে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের ব্যাপারে রোববার রাতে নাঈমের মা কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়ারি (জিডি) দায়ের করেছেন। নাঈম উপজেলার হাজীপুর ইউনিয়নের মাতাবপুর গ্রামের মৃত আবু সাহাদাতের …

বেনাপোল রেলস্টেশনে জুতার ভেতর থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

অনলাইন ডেস্কঃ যশোরের শার্শার বেনাপোল রেলস্টেশনে অনিক কুমার বিশ্বাস (৩০) নামে এক যুবকের জুতার ভেতর থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক অনিক কুমার বিশ্বাস মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বিক্রমপুর নিমতলা গ্রামের মৃত বিমলেন্দু বিশ্বাসের ছেলে। আজ সোমবার …