ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি

রাজনীতি ডেস্কঃ রাজধানী ঢাকায় ১৪টি সমাবেশের পর দেশের ৯ বিভাগীয় শহরে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এসকল গণসমাবেশের পর আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশগুলো যেখানে যেখানে হতে যাচ্ছে : ৮ অক্টোবর …

শারদীয় দূর্গোৎসব ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ আর ক’দিন বাদেই আসছে দেবী দূর্গা। তাইতো প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাইয়ের প্রতিমা তৈরির শিল্পিরা। সরেজমিন গিয়ে দেখা যায়, শিল্পীর নিপুন হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। নিখুঁতভাবে মনের মাধুরী মিশিয়ে কারিগররা ফুটিয়ে তুলছেন দূগা দেবীকে। পাশাপাশি চলছে লক্ষী, স্বরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা তৈরির কাজ। …

সারাদেশে নেতাকর্মীদের নির্বিচারে হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গল ছাত্রদলের বিক্ষোভ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দেশে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, নারায়ণগঞ্জ যুবদল নেতা শাওন, ভোলায় জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দলের আব্দুর রহিম এবং মুন্সীগঞ্জ যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীমঙ্গল …

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্কঃ ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলার অন্য আসামিরা হলেন-ইডেন কলেজের নুজহাত ফারিয়া রোকসানা, নূরজাহান, আয়েশা ইসলাম মিম, আনিকা তাবাসুম স্বর্ণা, ঋতু আক্তার ও কামরুন নাহার জ্যোতি। মহামান্য আদালত মামলাটি লালবাগ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ইডেন …

ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: স্ত্রীর মামলায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলী আদালত। নারী নির্যাতন ও যৌতুক দাবির মামলায় বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে জামিনের শর্ত ভঙ্গ এবং আদালতে হাজির না হওয়ায় সোমবার এই ওয়ারেন্ট জারি করেছেন …

রাণীশংকৈলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ উপলক্ষে এদিন সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান …

রাজনগরে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বানিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরচিালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ এর সহযোগিতায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার আব্দুল্লাহপুর রোড, খেয়াঘাট বাজার, মোকামবাজারসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর …

ফুলবাড়ীতে মাদক সেবন, মানব পাচার, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবন, মানব পাচার, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফুলবাড়ী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন …

বিশ্ব জলাতঙ্ক বা র‍্যাবিস দিবস

মো. কামরুজ্জামান: বিশ্ব জলাতঙ্ক বা র‌্যাবিস দিবস আজ। ২০০৭ সাল থেকে বাংলাদেশসহ এশিয়ার ১২টি দেশে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এবারের প্রতিপাদ্য ‘জলাতঙ্কঃ মৃত্যু আরনয়, সবার সঙ্গে সমন্বয়’। বিজ্ঞানী লুই পাস্তর ২৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছিলেন। এই মহান বিজ্ঞানী মৃত্যুর …

গুজব ও ধর্মীয় উস্কানি দাতাদের দ্রুত আইনের আওতায় আনা হবে: পুলিশ সুপার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেছেন, ‘যারা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ঘটনা বা গুজব রটানোর চেষ্টা করবে, তাদেরকে আমরা চিহ্নিত করে গ্রেফতার করবো। আমরা এ বিষয়ে কোন টলারেন্সে যাব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের যা কিছু পোস্ট করুক বা কোন কিছু যদি শেয়ার, মন্তব্য করে তাহলে তাকেও আমরা ছাড়বো …