দীর্ঘ মেয়াদি খাদ্য নিরাপত্তা বাড়াতে ১৪ বিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

অর্থ ও বানিজ্য ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, করোনা মহামারি, সংঘর্ষ ও জলবায়ু পরিবর্তনের ফলে ২০১৯ সালের পর বিশ্বজুড়ে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন মানুষের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে গেছে। যার সংখ্যা সাড়ে ৩৪ কোটি (তথ্যসুত্রঃ (ডব্লিউএফপি)) ছাড়িয়েছে। তবে সব থেকে বেশি সংকটে পড়তে যাওয়া দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘ মেয়াদি খাদ্য নিরাপত্তা বাড়াতে ১৪ বিলিয়ন …

নেত্রকোণায় বিশ্ব পর্যটন দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় বিশ্ব পর্যটন দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর রশিদ , নেত্রকোণা জেলা চেম্বার …

গুপ্তচরবৃত্তির দায়ে রাশিয়া কর্তৃক জাপানি কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্কঃ গুপ্তচরবৃত্তির দায়ে রাশিয়া কর্তৃক এক জাপানি কূটনীতিক বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার ভ্লাডিভস্টক শহর থেকে ওই জাপানি কূটনীতিককে আটক করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি। জাপানের এ কূটনীতিক রাশিয়ায় কনসাল হিসেবে কাজ করছিলেন। মোতোকি তাতসুনোরিকে রাশিয়া থেকে নিষিদ্ধ তথ্য-উপাত্ত সংগ্রহের সময় দেশটির গুপ্তচর-বিরোধী সংস্থা তাকে আটক করে। এদিকে এ কূটনীতিক সংরক্ষিত তথ্য কেনার …

বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত

প্রবাস ডেস্কঃ বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার (বিবিসিসি) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত রবিবার (২৫ সেপ্টেম্বর)  রিচমন্ডহিলের শেরাটন পার্কওয়ে হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিগত কমিটির সভাপতি এইচ এম ইকবাল। বিগত কমিটির ডিরেক্টর এ্যাডমিন মোহাম্মদ হাসানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সাধারণ সভা শুরু হয়। শুভেচ্ছা বক্তব্যে সবাইকে তিনি সভার আলোচ্যসূচি অবহিত …

মৌলভীবাজারে নৌকার প্রার্থী মিছবাহুরের জয়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়ন চেয়ে আবেদন জানালেও দলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নেয়নি। সোমবার (২৬ সেপ্টেম্বর) তাকে একক প্রার্থী হিসেবে জয়ী ঘোষণা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মীর নাহিদ আহ্সান। মিছবাহুর রহমান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক। এর আগে তিনি জেলা …

নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজা সহ অটোরিকশা চালক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে অটোরিকশার সিটের নিচে বিশেষ কায়দায় গাঁজা পাচারের সময় মাদক কারবারি এক অটোরিকশা চালককে ১৫ কেজি গাঁজাসহ পুলিশ আটক করেছে। আটক মাদক কারবারি ওই অটোরিকশা চালকের নাম মফিজুল ইসলাম (৫০)। তিনি জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে। জানা গেছে, সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে নাগেশ্বরী থানার …

‘শেখ হাসিনা- অ্যা ট্রু লিজেন্ড’ প্রামাণ্য চলচ্চিত্র উন্মুক্ত

সিএনবিডি ডেস্কঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘শেখ হাসিনা- অ্যা ট্রু লিজেন্ড’  উন্মুক্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমী। আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। গতকাল সোমবার বৈষ্টমীর ইউটিউব পেজে প্রামাণ্যচিত্রটি উন্মুক্ত করা হয়। প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন আয়শা এরিন। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমীর প্রধান নির্বাহী …

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো

ডিবিএন ডেস্কঃ বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত কয়েক সপ্তাহ ধরেই  জ্বালানির দাম এরকম নিম্নমুখী পর্যায়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেখা গেছে ব্রেন্টক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট কমে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৬১ ডলারে, যা মোট দামের থেকে শূন্য …

অবমুক্ত করা পোনা মাছ মরে ভেসে উঠলো এক দিনেই

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সরকারি রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছিল মাছের পোনা। তবে অবমুক্ত করা পোনার বেশিরভাগই এরই মধ্যে মারা গেছে। জলাশয়ে ছাড়ার পর থেকেই মাছের পোনা মরে ভেসে উঠতে থাকে। ভেসে ওঠা এসব মাছ পচে দুর্গন্ধ ছড়ায় আশপাশের এলাকায়। জানা গেছে, গত ১৯ ও ২১ …

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে গাছ ফেলে ডাকাতি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বিভিন্ন গাড়ির যাত্রীদের কাছ থেকে ১০-১৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে পালিয়ে যায়। রোববার গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে ভানুগাছ- শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া এলাকায় এই ডাকাতির ঘটনা …