হাইল হাওড়ের জালে মিললো অজগর সাপ!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালের দিকে শ্রীমঙ্গল হাইল হাওড় এলাকায় এ অজগর সাপ পাওয়া যায়। বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানিয়েছেন, শুক্রবার সকালের দিকে হাইল হাওড় এলাকা থেকে খবর আসে মাছ শিকারের কারেন্ট জালে একটি অজগর সাপ আটকে পড়েছে। …

আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম‍্যান মুহা: সাদেক কুরাইশী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বর্তমান জেলা প্রশাসক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, জেলা আ.লীগ সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার পর মুহাম্মদ সাদেক কুরাইশীকে বেসরকারিভাবে জেলা পরিষদের …

ফুলবাড়ীতে কেন্দ্র সচিবের বিরুদ্ধে ভুয়া শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেয়ার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার এ এইচ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব আবুল কাশেম সরকারের বিরুদ্ধে চলতি দাখিল পরীক্ষায় ভুয়া শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের নামে প্রতিষ্ঠিত বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম মিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী …

দেড় বছর সংসার কর‌ছেন দুই সমকামী ছাত্রী!

নিজস্ব প্র‌তি‌বেদক, লক্ষীপুরঃ ঘর বে‌ধে‌ছেন লক্ষ্মীপুরের সমকামী দুই  মাদ্রাসা শিক্ষার্থী। সমকামীর হল রাইশা ও এসএসসি পরীক্ষার্থী মম। তারা প্রায় দেড় বছর ধরে সংসার করছেন বলে অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে বিবাহের এফিডেভিট করে বিয়ের পর তারা সংসার করছেন বলে জানা গেছে।  জানা যায়, বছর দেড়েক আগে স্কুল শিক্ষার্থী মম এর সাথে চাচাতো ভাইয়ের শ্যালিকা মাদ্রাসা …

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে অদম্য মেধাবী মানিক রহমান

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ জন্ম থেকেই দুই হাত নেই। তারপরেও সুস্থ স্বাভাবিক অন্যান্য শিক্ষার্থীর মত পা দিয়ে লিখে চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মানিক রহমান। গত বৃহস্পতিবার  সকালে ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের ৮ নং কক্ষে গিয়ে দেখা যায়, একটি উঁচু বেঞ্চে বসে …

ইউক্রেনের সেনাদের পাল্টা হামলা অব্যাহত রাখতে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সেনাদের পাল্টা হামলা অব্যাহত রাখতে আরো অস্ত্র দেয়ার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আগামী কয়েকদিনের মধ্যে আপনারা আরো অস্ত্রের চালান দেখতে পাবেন। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর আমেরিকা ইউক্রেনেকে বিপুল পরিমাণ …

আজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু এসএসসি-২০২২

শিক্ষা ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে  ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর এসএসসি পরীক্ষা বেলা সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষা বোর্ড সুত্রে জানা গেছে, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদরাসা ও একটি কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, …

নবির ব্যর্থতায় ফের র‍্যাঙ্কিংয়ের ১ নাম্বারে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ টুর্নামেন্টে আফগানিস্তানের অধিনায়ক নবির ব্যর্থতায় ফের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের ১ নাম্বারে ফিরেছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের মোহাম্মদ নবির কাছে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। অবশেষে এশিয়া কাপ শেষে র‍্যাঙ্কিংয়ে সর্বশেষ হালনাগাদে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষে ফিরলেন তিনি।  সদ্য সমাপ্ত হওয়া এশিয়া কাপে দুই ইনিংসে ৩৫ রানের পাশাপাশি …

রাণীশংকৈলে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

হুমায়ুন কবি, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বুধবার (১৪ আগস্ট) উপজেলা হলরুমে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।  বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, সহকারী …

“বাংলাদেশে আর গোলা না পড়ার নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার”

জাতীয় ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়া নিয়ে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের আর কোনো গোলা আসবে না বলে নিশ্চয়তা দিয়েছে দেশটি। পাশাপাশি মিয়ানমারের কোনো নাগরিকও আর বাংলাদেশে ঢুকবে না বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে।    পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, মিয়ানমারে কিছুটা সংঘাত হচ্ছে। এটা জানার পর …