চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হলেন মো. জসীম উদ্দীন

জাতীয় ডেস্কঃ চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক মো. জসীম উদ্দীনকে নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি পূর্বের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়োগের কথা জানিয়েছে। বর্তমানে ১৩তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা জসীম উদ্দীন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত …

লোহাগাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহিম কবির। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার …

সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে রাণীশংকৈলে সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী …

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সম্পাদন হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান এর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন …

কুলাউড়া পুলিশের জালে ৮২ লিটার চোলাই মদসহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিবেদক: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৮২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে গত রোববার (৪ সেপ্টেম্বর) কুলাউড়া থানার এক দল পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউপি অন্তর্গত তিলকপুর চা বাগানের …

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি এক ডলারের বেশি বৃদ্ধি

সিএনবিডি ডেস্কঃ বিশ্বে তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাসের বৈঠক সামনে রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি এক ডলারের বেশি বেড়ে গেছে। এ বৈঠকের পরে সংস্থাটি তেলের উৎপাদন কমাতে পারে বলে এমন ধারণা থেকেই আজ সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে তেলের এ দাম বৃদ্ধি পেয়েছে। আজ সোমবার তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ থেকে জানা গেছে, ব্রেন্ট ক্রুডের …

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে রাতে ঢাকা ছাড়ছেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে রাতে ঢাকা ছাড়ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সিপিএল’র পুরো আসরেই খেলবেন বলে জানিয়েছেন তিনি। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দলের সঙ্গে যোগ দেয়ার আগে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে যাবেন। আজ সোমবার দিবাগত  মধ্যরাত ৩টা ২০ মিনিটে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন বিসিবি’র প্রটোকল অফিসার ওয়াসিম খান। এদিকে …

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা

শিক্ষা ডেস্কঃ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী পরীক্ষা শুরুর এ তারিখ ঘোষণা করেন। পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ …

৪ দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি দিল্লির ইন্দির গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। প্রধানমন্ত্রীর ৪ দিনের এই রাষ্ট্রীয় সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি …

কানাডায় ছুরি হামলায় নিহত ১০ ও আহত ১৫, সন্দেহভাজন ২জন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় ছুরি হামলায় ১০ জন নিহত ও অন্তত ১৫ জন আহত এবং সন্দেহভাজন ২জন শনাক্ত হয়েছেন। ওয়েলডন শহরের কাছে জেমস স্মিথ ক্রি নেশনে ১৩টি জায়গায় ওই দুই সন্দেহভাজন ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায় বলে আজ সোমবার (৫ সেপ্টেম্বর) জানানো হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জেমস …