ফুলবাড়ীতে আওয়ামী মৎস্যজীবীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুড়িগ্রাম প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক আতাউর রহমান রতনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সেরাজুল ইসলাম সেরার সঞ্চালনায় প্রধান …

নওগাঁয় জেলা পরিষদ শিক্ষা তহবিল থেকে চলতি বছর ৩৬৮ জন শিক্ষার্থীকে ২৯ লক্ষ ৪৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জেলা পরিষদ মোট ৩৬৮ জন শিক্ষার্থীকে ২৯ লক্ষ ৪৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে। ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে যেসব শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে সেসব শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ জানিয়েছেন, এ বছর জেলায় বিজ্ঞান বিভাগের ২১১ জন, মানবিক বিভাগে ১২৭ জন …

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটদলের পঞ্চপাণ্ডবদের একজন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে বিপিএল সহ অন্যান্য ফ্র‍্যাঞ্চাইজি লিগ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। আজ রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন মুশফিক। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা।দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি …

বাংলা গানের কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুলের মৃত্যুতে শোবিজে শোকেরা ছায়া

সিএনবিডি ডেস্কঃ কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, কাহিনিকার ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আজ রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গণে। এরইমধ্যে বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও গায়ক-গায়িকা সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি প্রয়াত গীতিকারের আত্মার মাগফিরাত কামনা …

ঠাকুরগাঁওয়ে আ.লীগ-বিএনপি’র সংঘর্ষ: আহত-১০

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ভাঙচুর ঠাকুরগাঁওয়ে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সমাবেশের তথ্য সংগ্রহকারি সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকালে জেলা সদরের রুহিয়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকালে একই …

৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার বিএনপির বর্নাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয়তাবাদী দলে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩রা সেপ্টেম্বর শনিবার দুপুর গড়িয়ে বিকেল মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রতিষ্টাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ মুকিত এর সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর সঞ্চালনায় …

কলেজ ছাত্রের পেয়ারা ও বরই মিশ্র চাষে ব্যাপক সফলতা

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের মেধাবী ছাত্র  ও তরুন উদ্যোক্তার পেয়ারা বরই চাষে সফলতা। আয় করছে বছরে লক্ষ লক্ষ  টাকা। পেয়ারার ও বরই মিশ্র বাগান করে বছরে পাঁচ লক্ষ টাকা আয় করছে কলেজ ছাত্র । কথাটি শুনে অবাস্তব মনে হলেও সেটিকে বাস্তবতায় পরিণত করেছেন বগুড়া শেরপুরের কলেজ ছাত্র নাজমুল হক।  তিনি …

টেকনাফের নাফ নদে ১১ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফের নাফ নদে অভিযান চালিয়ে ১১ কোটি টাকার বেশি মূল্যের ক্রিস্টাল মেথ বা আইস ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার নাফ নদ এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব …

ঠাকুরগাঁওয়ে জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পার্থ ও সম্পাদক রোহান

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা টেলিভিশন জার্নালিস্ট  এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে যমুনা টিভির জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস সভাপতি ও মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও প্রেসকাব হলরুমে সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৮ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের …

আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি : আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ আগামী ৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকাতে এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও …