দেশের প্রথম ৬ লেনের সেতু “কালনা সেতু”

সিএনবিডি ডেস্কঃ খুব শীঘ্রই স্বপ্নের ‘পদ্মা সেতু’র পর ‘কালনা সেতু’র দ্বারও উন্মোচন হতে যাচ্ছে। কালনা সেতুর উদ্বোধন হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর আরেকটি স্বপ্নপূরণ হবে। এপারে নড়াইলের কালনা ঘাট। ওপারে গোপালগঞ্জের শংকরপাশা। মাঝ দিয়ে প্রবাহিত মধুমতি নদী। এ নদীর ওপরই নির্মিত হয়েছে দেশের প্রথম ছয় লেনের কালনা সেতু। সেতুর মূল কাজ শেষ হওয়ার পর এখন লাইটিংসহ চলছে …

“শেখ হাসিনাকে ভোটের মাঠে পরাজিত করা যাবে না”

মোঃমিনহাজ উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধিঃ শেখ হাসিনাকে ভোটের মাঠে পরাজিত করা যাবে না বলে মন্তব্য করেছেন আ’লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ২৬ আগস্ট শুক্রবার স্থানীয় রাজমহল কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভা ও মেজাবন অনুষ্ঠানে আ’লীগ নেতার এই মন্তব্য করেন। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের …

মান্দায় উভয় পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-৩, আটক-২

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ১জন নিহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৬ আগষ্ট) রাত ৮ টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাম জানা যায়নি। নিহত ব্যক্তি উপজেলার কুসুম্বা …

রৌমারীতে একটি ব্রিজের অভাবে দুর্ভোগে ৩৫ হাজার মানুষ!

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): একটি ব্রিজের অভাবে অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার দশ গ্রামের ৩৫ হাজার মানুষ। দীর্ঘ ১৫ বছর যাবৎ একটি ব্রিজের দাবি জানিয়ে আসলেও এর কোন সুফল পাননি ভুক্তভোগী এলাকাবাসীরা। সরেজমিনে জানা জানায়, ১৫ বছর আগে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সবুজপাড়া গ্রামের পুর্বপাশে আলমের বাড়ী সংলগ্ন খালের উপর এলজিইডির অর্থায়নে …

রাণীশংকৈলে ৪১ পিস ইয়াবা উদ্ধার; মাদক ব্যবসায়ী পলাতক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা মাদক বিরোধী অভিযানের একটি টাস্কফোর্স টিম গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাণীশংকৈল উপজেলার গাঙ্গুয়া গ্রামের শওকত আলীর ছেলে মাদক ব্যবসায়ী হামিদুর রহমানের বাড়ি থেকে ৪১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় হামিদুর (৩৭) টের পেয়ে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ …

কুলাউড়ায় তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুলাউড়া উপজেলার  রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে তেল, গ্যাস, বিদ্যুৎ এর দাম বৃদ্ধি ও ভোলা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় চৌধুরী বাজারে রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল হুসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া …

সাহাগোলা ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকালে মিরাপুর (বকুল তলা) নামকস্থানে আসন্ন ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ের লক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে ও ডিএস জাহিদের …

ফুলবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মোঃ মোতালেব মিয়া(৪৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মৃত চাঁন্দ মিয়ার ছেলে। শুক্রবার সকালে ওই শিক্ষার্থীকে …

নওগাঁর সদ্য যোগদানকৃত এসপি’র প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপারের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগত পলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা ও সামাজিক বিষয়ে সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, …

সীমান্তে ৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ভারতে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে আটক হওয়া ৭ রোহিঙ্গাকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের উখিয়ার কুতুপালং থ্যাংখালী (এফডিএমএন) ক্যাম্পে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির কুমারশাইল সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় কুমারশাইল মাদ্রাসার পাশ …