রাণীশংকৈলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সোমবার ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০টায় পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও …

সসাস’র নাট্য প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

সাবিক ওমর সবুজ : “নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার” স্লোগানে সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) জাতীয় নাট্য প্রতিযোগিতা-২০২২ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ঢাকার বেইলী রোডস্থ গার্লস গাইড এসোসিয়েশনে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের সভাপতি নাট্যকার …

রৌমারী উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ!

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেনের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, খাস জমি দখল সহ এমনকি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। তার এহেন কর্মকান্ডে সাধারণ এলাকাবাসী অতিষ্ঠ। বিভিন্ন সুত্রে জানা যায়, দাঁতভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি থেকে দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের পদ পান উপজেলা পরিষদের ভাইস …

সাংবাদিক হাসান মেসবাহ ও সাজুর ওপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : পেশাগত দায়িত্ব পালনের সময় একটি ক্লিনিকে ইনডেপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক হাসান মিসবাহ ও সাজু মিয়াকে আটক করে মারধরের ঘটনার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন সমাবেশ হয়েছে। গত রবিবার সকাল ১১ টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, সাংবাদিক সংগঠন, নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সমাবশে বক্তারা …

জাতীয় শোক দিবস উপলক্ষে কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশন খুনি নুর চৗেধুরীকে দেশে ফেরত পাঠানো সম্পর্কে যা জানালো

সিএনবিডি ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফেরানোর বিষয়ে জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে কানাডার বাংলাদেশ হাইকমিশন। গতকাল সোমবার (১৫ আগস্ট) অটোয়ার বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। অটোয়ার বাংলাদেশ হাইকমিশনের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘কানাডা বাংলাদেশের অত্যন্ত বন্ধু-প্রতিম একটি দেশ। গত একান্ন বছর যাবৎ দুটি দেশ …

ফুলবাড়ীতে পুলিশি অভিযানে ৪২ কেজি গাঁজা জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা জব্দ করেছে। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অনন্তপুর খামারটারী গ্রামের ছলিমউদ্দিনের ছেলে মাদক চোরাকারবারি সফিকুল ইসলাম (৪০) এর বসত বাড়ী তল্লাশি করে রান্না ঘরের মাচাং এর নিচ হতে গাঁজাগুলো জব্দ করা হয়। এসময় সফিকুল ও তার স্ত্রী  মল্লিকা বেগম (৩৫) কৌশলে …

বিধবার বাড়ির মূল প্রবেশপথ বন্ধ করে দিয়েছে ভাতিজা, চেয়ারম্যানকে ও থানায় বিচার দিয়েও পাচ্ছেনা সুরাহা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোড় পার্বতীপুর গ্রামের ৫০ বছর বয়সী বিধবা হোসনেয়ারা। ৭ বছর পূর্বে তার স্বামী মারা যাওয়ার পর গত দুই বছর ধরে তার বাড়ির চলাচলের মূল রাস্তা জোরপূর্বক বন্ধ করে রেখেছে তার আপন ভাতিজারা। এই দীর্ঘ  দুই বছরে তিনি বিচার পাইনি সংশ্লিষ্ঠ  ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশের কাছে। …

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন ডিজিটাল বাংলা নিউজ ডট কমের চেয়ারম্যান

আজ শোকাবহ ১৫-ই আগস্ট (সোমবার), জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী। বাংলাদেশ ও বাঙালির সবচেয়ে হদয়বিদারক, বেদনাবিভুর ও মর্মস্পর্শী শোকের দিন আজ। প্রতিবছর ১৫ আগস্ট আসে বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। ১৯৭৫ সালের এই দিন ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে …

আজ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস; বাঙালির ইতিহাসের কলঙ্কিত এক দিন

সিএনবিডি  ডেস্কঃ আজ ১৫ই আগস্ট (সোমবার) জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী আজ। বাঙালি জাতির ইতিহাসে বেদনাবিধুর, অন্ধকারময় ও বিভীষিকাময় একটি দিন। বাঙালির ইতিহাসের কলঙ্কিত এক দিন ১৫ই আগস্ট। আজ থেকে ৪৭ বছর আগে ১৯৭৫ সালের এই দিন ভোরের আলো ফোটার আগেই বাঙালি জাতিকে মুক্তির …

সোহেল তাজ কি সত্যিই আবার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন?

রাজনীতি ডেস্কঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ কি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন? সোহেল তাজের ছোট বোন মাহজাবিন আহমদ মিমির এক ফেসবুক পোস্টকে ঘিরেই এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বলে এর আগেও অনেক গুঞ্জন উঠেছিল। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল তাজের রাজনীতিতে ফেরার …