ফুলবাড়ীতে নির্মম হত্যাকান্ডের শিকার অটোচালকের ছিনতাই হওয়া অটোরিকশা ও মোবাইল উদ্ধার, আটক-২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পুর্ব রাবাইতারী গ্রামের পাটক্ষেতে নির্মম হত্যাকান্ডের শিকার  অটোচালক আব্দুর রাজ্জাকের ছিনতাই হওয়া অটোরিকশা ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ জেলার নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া ফকিরটারী গ্রামের আফতার আলীর বাড়ি থেকে অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করেছে বলে নিহত আব্দুর রাজ্জাকের ছোটভাই রানা মিয়া …

ঠাকুরগাঁওয়ে ঈদ আনন্দ উপলক্ষে ইপিএল প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ আনন্দ উদযাপন উপলক্ষে ইপিএল প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের ১৯৮৬-২০২২ সালের এস এস সি ব্যাচের আয়োজনে সোমবার (১১ জুলাই) সকালে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এটির উদ্বোধন করা হয়। ক্রিকেট ম্যাচের পাশাপাশি দিনব্যাপী চলে আনন্দ আড্ডা। এই বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে তরুণ ক্রীড়ামোদীদের মেলা বসে …

আনন্দ উদ্দীপনায় মৌলভীবাজারে ঈদের জামাত অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের দৃষ্টি নন্দন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে ময়দানে পবিত্র ঈদঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। রোববার (১০ জুুলাই) সকাল সাড়ে ৬ টায়,সাড়ে ৭ টায় ও সকাল সাড়ে ৮টায় তিনটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রথম জামাতে ইমামতি করেন মৌলভীবাজার জামে …

পশুর চামড়া: 

চামড়া বাংলাদেশে বড় একটি রাজস্ব উৎপাদন খাত। আগে শুধু ব্লু চামড়া বিদেশে রপ্তানি হত। এখন বাংলাদেশেই ফিনিসড চামড়া উৎপাদিত হয়। বিদেশে রপ্তানি ছাড়াও চামড়ার তৈরি পন্য রপ্তানি হয়। এই খাতে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আমদানি হয় দেশে। এই লাভজনক শিল্পটির প্রায় ৮০% ভাগ কাঁচামাল সংগৃহিত হয় দুই ঈদে। কয়েক বছর ধরে কোরবানীর চামড়া মূল্য না …

কুলাউড়ায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকদের ত্রান বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভিবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কুলাউড়া পৌরসভার ২নং ওয়ার্ডে ও কুলাউড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর থেকে শুরু করে বন্যাকবলিত মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করেন তিনি। ত্রাণ বিতরণ কার্যক্রমে সংক্ষিপ্ত বক্তব্যে শফিউল আলম …

রানীশংকৈলে সাংবাদিকদের সাথে আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) কার্যালয়ে শুক্রবার ৮ জুলাই দুপুর ১২ টায় প্রেসক্লাবের আহব্বায়ক কুশমত আলীর সভাপতিত্বে সাংবাদিকদের সাথে এ উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত  নৌকা মার্কা প্রার্থী আব্দুল বারীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন  নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নৌকা মার্কার প্রার্থী আব্দুল …

নওগাঁয় দাবী এনজিও’র সাবেক কর্মকর্তাকে ডেকে নিয়ে পিটালেন কর্তৃপক্ষরা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় একটি বেসরকারি সংস্থার কর্মকর্তাকে অবসরকালীন পিএফ ও গ্র্যাজুইটি’র টাকা দিবে বলে অফিসে ডেকে নিয়ে পরিবারসহ জিম্মি করে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ ফোন দিয়ে ভুক্তভোগীর পরিবারকে উদ্ধার করে থানা পুলিশ। ঘটনায় ভুক্তভোগী মোশারফ হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে ঘটনার ৪৮ ঘন্টা …

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভিজিএফ’র চাল ভর্তি নৌকা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের গোয়ালটারী চরে দুধকুমার নদী দিয়ে পাচারের সময় ভিজিএফ’র ৪০বস্তা চাল ভর্তি একটি নৌকা আটক করেছে স্থানীয়রা। পরে নাগেশ্বরী থানা পুলিশ আটককৃত চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টায় বামনডাঙ্গা ইউনিয়নের গোয়ালটারী চরে ভিজিএফ’র ৪০বস্তা চাল ভর্তি একটি নৌকা আটক করেছে স্থানীয়রা। এ সময় …

ঠাকুরগাঁওয়ে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জহিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ । শনিবার ৯ জুলাই দুপুরে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি এলাকা থেকে তাকে গ্রেফতার  করা হয়। জহিরুল ইসলাম  উপজেলার চাপাতি গ্রামের শামসুদ্দিনের ছেলে। এদিন আনুমানিক দুপুর ০২ টার দিকে জহিরুল দুটি বস্তার মধ্যে ১৬০ বোতল ফেনসিডিল নিয়ে চাপাতি এলাকা থেকে …

ভারতে করোনার নতুন ধরন পাওয়ার খবর জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনাভাইরাসের আরও একটি নতুন ধরন যা ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট ‘বিএ টু সেভেনটি ফাইভ’ পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র মহাপরিচালক ত্রেদোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ইউরোপ ও আমেরিকায় এখন করোনার বিএ ফোর এবং বিএ ফাইভ ধরনের ঢেউ চলছে। এরই মধ্যে ভারতে ওমিক্রনের আরেকটি উপ-ধরন পাওয়া গেছে, …