হাকালুকি হাওরের পানি নামেনি এখনও!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থান দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে এখনও। ১০ দিনেও নামেনি হাকালুকি হাওরের পানি; এতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়কের বেশ কিছু স্থানে। জলাবদ্ধতার কারণে নজরেও আসে না সড়কের ঝুঁকিপূর্ণ এসব খানাখন্দ। ফলে অনেক ঝুঁকি নিয়েই যানবাহন চলছে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে। পানি ঢুকে পথিমধ্যেই বিকল হয়ে …

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে দিনব্যাপি সাহিত্য সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার (২৯ জুন) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ দিনব্যাপি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে …

দলই চা বাগানে আগুন: দুই জন আহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঘেঁষা মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানের অফিস কার্যালয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কার্যালয়ে রক্ষিত অর্ধশত বছরের জরুরি সকল নথিপত্র। আগুন নেভানোর চেষ্টাকালে কার্যালয়ের দুই নৈশ প্রহরী শ্রী প্রসাদ পাশী (২৬) ও সৎ নারায়ণ রাজভর (২৫) গুরুতর আহত হয়েছেন। আহত দু’জনকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল …

ঈদুল আজহা কবে তা আজ জানা যাবে

জাতীয় ডেস্কঃ খুব সামনেই আসছে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার (৩০ জুন)। জিলহজ মাসের চাঁদ দেখতে আজ সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এর আগে, বুধবার (২৯ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গবমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব …

নীলফামারীতে চোর চেয়ারম্যানসহ পাঁচ সহযোগী গ্রেপ্তার ও মালামাল উদ্ধার

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী ও পঞ্চগড় জেলায় টিউবওয়েল ও পানির ট্যাঙ্কিতে চেতনা নাশক মিশিয়ে বাড়ির সদস্যদের অচেতন করে চুরি করতো একদল চোর। সেই চক্রের প্রধানসহ পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে জলঢাকা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা দুটি মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। গত সোমবার (২৭ জুন) নীলফামারীর জলঢাকা, ডিমলা এবং পঞ্চগড় জেলার …

নওগাঁর আত্রাইয়ে ডাসকো ফাউন্ডেশনের গরু-ছাগল-ভেড়া বিতরণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ স্বাবলম্বী করে তোলার জন্য উপজেলায় অসহায় ও দুঃস্থ দরিদ্র পরিবারের মধ্যে ডাসকো ফাউন্ডেশনের গরু-ছাগল- ভেড়া বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জুন) দুপুরে ডাসকো ফাউন্ডেশন উপজেলা শাখা কার্যালয়ে উপজেলার ছয়টি ইউনিয়নের অসহায় ও দুঃস্থ দরিদ্র পরিবারের মধ্যে ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প আয়োজনে বিএমজেড ও নেটজ আর্থিক সহযোগিতায় দারিদ্র বিমোচনে চৌদ্দ শত …

ভারতের মুম্বাইয়ের কুরলা‍য় চারতলা ভবন ধসে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মুম্বাইয়ের কুরলায় চারতলা ভবন ধসে  ১৯ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন ভারিতীয় গণমাধ্যমসুত্রে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৩ জন। গেলো সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) এ তথ্য জানায়। বিএমসি জানায়, ধ্বংসাবশেষ থেকে ২৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে …

মুরাদনগরে এখন কামারদের সুসময়

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার কামারশালাগুলোতে বেড়েছে কাজের চাপ। কামারশালাগুলোতে সারা বছরই এখানকার কারিগরদের তৈরি লৌহজাত দ্রব্যের বিভিন্ন উপকরণের চাহিদা থাকে উপজেলা ও পার্শ্ববর্তী কয়েকটি উপজেলায়। তবে কোরবানি ঈদের সময় কামারশালায় দা, বটি, চাপাতি, ছোরাসহ অন্যান্য সরঞ্জামের চাহিদা বেড়ে কয়েকগুণে দাঁড়ায়। প্রতিবছর কোরবানির …

আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে : আবহাওয়া অফিস

আবহাওয়া ডেস্কঃ সারাদেশে আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বুধবার (২৯ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে …

ফের তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে

সিএনবিডি ডেস্কঃ উজানের ঢলে ফের তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এক সপ্তাহ ধরে পানি কমলেও আজ সকাল থেকে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বুধবার (২৯ ‍জুন) দুপুরে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৯ জুন) সকাল ৯টায় নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থলে দেশের বৃহত্তম …