মুরাদনগরে প্রায় ১কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত কামাল্লা বিদ্যুৎউপকেন্দ্রটির শুভ উদ্ভোদন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে এবং লোডশেডিংয়ের হার কমাতে উপজেলার কামাল্লা এলাকায় আরেকটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে।উপকেদ্রটি নির্মানে ব্যায় হয়েছে প্রায় ১কোটি ৮০ লক্ষ টাকা। গেল রবিবার উপকেদ্রটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা পবিস-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার …

মৌলভীবাজারে অনিয়মের দায়ে ৪ প্রাইভেট হাসপাতালকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। গত রবিবার (২৯ মে) মৌলভীবাজারের সদর উপজেলার বরহাট, সিলেট রোড, বড়কাপন, মোস্তফাপুর রোড, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় ও সিভিল সার্জন অফিস সমন্বয়ে …

১৯ বছর পর ৩১ই মে রায়পুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুর: ১৯ বছর পর মঙ্গলবার ৩১ই মে সকাল ১০টায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২টি অধিবেশন ও সম্মেলন অনুষ্ঠিত হবে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমী মাঠে।  অনুষ্ঠিত  এ সম্মেলনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মী ও কাউন্সিলরগণ। উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ …

কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের দুবাই প্রবাসি রহমান মিয়া স্ত্রী রোকসানা আক্তার (২৫) কে নিজ ঘরে জোরপূর্বক ভাবে ধর্ষণ করেছে একই গ্রামের রহমান মিয়া পুত্র মোঃ সোয়েব মিয়া (২৮)। এ বিষয়ে গত ২৯ এপ্রিল কমলগঞ্জ থানা (মামলা নং১৯) নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে …

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন নেত্রকোণার ঐতিহ্যবাহী সবচেয়ে বৃহৎ বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবির। ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল গফুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের সফলতার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের কৃতিত্ব …

রাণীশংকৈলে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ “বিজয়ের ময়দানে রাণীশংকৈল” বইয়ের মোড়ক উন্মোচন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টিভ কবিরের উদ্যোগে ও সম্পাদনায় এবং উপজেলা পরিষদের সহযোগিতায় সোমবার ৩০ মে দুপুর ১২ টায় পরিষদ সভাকক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ “বিজয়ের ময়দানে রাণীশংকৈল” বইয়ের মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান। রাণীশংকৈল উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধকালীন তাদের …

ব্রাজিলে বন্যা-ভূমিধসে মৃত্যু সংখ্যা বেড়ে ৫৭

আন্তর্জাতিক ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা এ পর্যন্ত ৫৭ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকার গতকাল রোববার জানিয়েছে, শতাধিক মানুষ নিখোঁজ কিংবা মারা গেছে বলে তারা নিশ্চিত হতে পেরেছে। দেশটির পার্নামবুকো ও আলাগোসের প্রধান দুই শহরে গত কয়দিনে টানা বৃষ্টিপাত আর বন্যায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। ব্রাজিলের প্রেসিডেন্ট …

দেবীদ্বারে ইউপি সদস্য প্রার্থীর বাড়িতে ২ দফা ডাকাতি, ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটসহ আহত ১৬

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবীদ্বারে দূর্ধর্ষ ডাকাতি ১৫/১৬জনকে কুপিয় জখম, নগদ টাকা স্বর্নাল্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট হওয়ার সংবাদ পাওয়া গেছে। ডাকাতির ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিঃ থেকে ২টা পর্যন্ত সময়ে, উপজেলার ভাণী ইউনিয়নের সাহারপাড় গ্রামের খন্দকার বাড়ির ইউপি সদস্য প্রার্থী আবুল খায়েরের বাড়িতে। স্থানীয়, ভোক্তভোগী ও …

বিশ্বের ২৩ দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স

আন্তর্জাতিক ডেস্কঃ এখন পর্যন্ত মাঙ্কিপক্স বিশ্বের ২৩ দেশে ছড়িয়েছে। এসব দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন আড়াই শতাধিক মানুষ। এছাড়া আরো শতাধিক মানুষ সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীদের বেশিরভাগকেই যুক্তরাজ্য, স্পেন এবং পর্তুগালে শনাক্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্স ভাইরাসটি সামগ্রিকভাবে জনস্বাস্থ্যের ওপর মাঝারি মাত্রার ঝুঁকি তৈরি করেছে বলে গতকাল …

রাজধানীর হাতিরঝিলে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। এর মধ্যে শাহীন (২০) নামে এক যুবকের নাম জানা গেলেও অন্যজনের পরিচয় এখনো অজ্ঞাত বলে পুলিশ জানিয়েছে। আজ সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে মগবাজার-মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মেজবা উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। হাতিরঝিল …