বগুড়ার শেরপুরে ফেন্সিডিলসহ এক নারী ও এক যুবক আটক

বগুড়া শেরপুর প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী ও এক যুবককে আটক করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টায় মির্জাপুর ইউনিয়নের ভাদ্রা এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়। আটককৃত যুবক দিনাজপুর জেলার হাকিমপুর থানার মাটিপাড়া গ্রামের রাজু আহম্মেদের ছেলে হাসান (২২)। মহিলাটি অসুস্থ, তার নাম পরিচয় জানা যায়নি। সুত্রে জানা যায়, …

নেত্রকোনায় কিশোরী ধর্ষণের অভিযোগে কৃষক কারাগারে

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিটন সরকার (৪০) নামে একজনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার রাতে লিটন সরকারের রিুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের পর তাকে তার শশুর বাড়ির এলাকা খালিয়াজুরীর নগর ইউনিয়নের বল্লভপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। লিটন সরকার সুনামগঞ্জের …

বগুড়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

তানভীর হাসান (বগুড়া শেরপুর প্রতিনিধি): বগুড়া শেরপুর গাড়িদহে এনামুল হক (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার। আজ  বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯ টায় গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত এনামুল হক হাপুনিয়া কলোনি এলাকার মোতালেব হোসেনের ছেলে। নিহত এনামুল হক তার খালা জাহানারা খাতুন এর বাড়িতে …

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ আটক ১জন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা থানার অভিযানে বুধবার (২৫ মে ) বিকাল সাড়ে পাঁচটায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার একটি দল বড়লেখা পৌরসভার বারইগ্রাম রেল কলোনি থেকে সাহেদ উল্লাহ পাটোয়ারী নামের এক মাদক কারবারিকে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত সাহেদ উল্লাহ পাটোয়ারী বড়লেখা পৌরসভার …

ফুলবাড়ীতে ২৪৮ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৪৮ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারি আটক হয়েছে। আটক ওই চোরাকারবারির নাম হাসেন আলী (৫৫)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মন্ডলপাড়া গ্রামের মৃত গমির উদ্দিনের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মে) গভীর রাতে ফুলবাড়ী থানার ওসি  ফজলুর রহমান এর নেতৃত্বে এসআই রাহাত আলম, এসআই …

মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালিকা অনূর্ধ্ব-১৭), ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মীর …

বৈশ্বিক ভ্রমণ ও পর্যটন সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ

জাতীয় ডেস্কঃ বৈশ্বিক ভ্রমণ ও পর্যটন সূচক ২০২১-এ ৩ ধাপ এগোল বাংলাদেশ। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) তৈরি এ সূচকে  বিশ্বের ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম। সম্প্রতি ডব্লিউইএফ ‘দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স-২০২১ : রিবিল্ডিং ফর এ সাসটেইনেবল অ্যান্ড রিজিলিয়েন্ট ফিউচার’ শীর্ষক এক প্রতিবেদনে এ সূচক প্রকাশ করেছে। দেশগুলোর ভ্রমণ ও পর্যটন শিল্পের …

বেনাপোল স্থলবন্দরে দুই পাসপোর্টধারী যাত্রীর পায়ুপথে মিলল ৩ স্বর্ণের বার

যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল স্থলবন্দরে দুই পাসপোর্টধারী যাত্রীকে পায়ুপথে স্বর্ণ বহন করায় আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা। সুত্রে জানা যায়, পায়ুপথে তিনটি স্বর্ণের বার পাচারের সময় ওই দুই জনকে আটক করা হয়। গতকাল বুধবার (২৫ মে) দুপুরে তাদের আটক করা হয়। তবে স্বর্ণের বার ৩টি আটক একজনের পায়ুপথে লুকানো ছিল, …

ভূরুঙ্গামারীতে অটিজম ও নিউরো ডেভলোপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষা মন্ত্রালয়ের অধীনে মাধ‍্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ন‍্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল ডিজএবিল‍্যাটিজ এর আয়োজনে দিনব‍্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে …

রাজধানীতে একই বাসায় দুই যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরের মুসলিমবাগের সুরভী কারখানার পাশে একটি বাসায় মো. মেরাজ (২০) ও রুবেল (১৯) নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ মে) দুপুরে মেরাজকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। এ ছাড়া রুবেলও ঘটনাস্থলেই মারা যায়। এদিকে মৃত্যুর …