কমলগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের বীজ ও সার বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে ২৩০ জন কৃষকের মাঝে ঊষি আউশ বীজ, ডিএপি, এমওপি সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। গত রবিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন …

রাণীশংকৈলে ৩৫১টি ভূমি-গৃহহীন পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ ২৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য তৈরি প্রধানমন্ত্রীর ঈদের উপহার ৩২৯০৪ টি ঘর উদ্বোধন করেন। এরই অংশ হিসেব  রাণীশংকৈল উপজেলার ৩৫১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তৃতীয় পর্যায়ে এবারের ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ ঘরগুলো আনুষ্ঠানিকভাবে বুঝে পেল। এর আগে …

নেত্রকোণা সদরে প্রধানমন্ত্রীর উপহারের দেয়া ঘরের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগানে নেত্রকোণায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ  প্রদান কার্যক্রমের ৩য় পর্যায় এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত …

লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর উপহার পাবে ১৪৫ পরিবার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক চট্টগ্রামের লোহাগাড়ায় আগামী ২৬ এপ্রিল তৃতীয় ধাপে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন আরও ১৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার। গতকাল রোববার (২৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। প্রেস ব্রিফিং এ তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর …

লাউয়াছড়া বিকল্প সড়ক নির্মাণ কাজ আটকে আছে মন্ত্রনালয়ে!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক ও ঢাকা-সিলেট রেললাইনে প্রায়ই বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে। বিষয়টি নিয়ে বন্য প্রাণী বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ জানিয়ে আসছেন। এ পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ‘লাউয়াছড়া বাইপাস সড়ক’ নির্মাণের একটি প্রকল্প হাতে নিয়েছিল। তবে প্রকল্পটি আটকে আছে। এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বন্য প্রাণী …

নেত্রকোণায় দশ বছরের সাজা ও এক লক্ষ টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুরে দশ বছরের সাজা ও এক লক্ষ টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামি লিটন মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের আইন উদ্দিনের ছেলে। গেল শুক্রবার চট্টগ্রাম জেলার রাওজান থানা এলাকা হইতে আসামিকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার দুপুরে আসামীকে আদালতে প্রেরন করা হয়। পুলিশ জানায়, দুর্গাপুর থানার এ …

কমলগঞ্জে অভয়চরন উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অভয়চরন উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন ১নম্বর রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। রোববার (২৪ এপ্রিল) দুপুরে ছয়কুটস্থ অভয়চরণ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  সামছুন নাহার পারভীন এর উপস্থিতিতে  অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের …

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নওগাঁ জেলায় ৫৪০টি পরিবার পাচ্ছে জমিসহ তৈরী বাড়ি

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা ” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কর্মসূচীর তৃতীয পর্যায়ে নওগাঁ জেলায় ৬১০টি পরিবারের অনুকুলে গৃহ নির্মানের বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত গৃহ নির্মানের আওতায় ইতিমধ্যে ৫৪০টি গৃহ নির্মান সম্পন্ন হয়েছে। বাকি ৭০টি’র …

ঠাকুরগাঁওয়ে জমে উঠছে জমজমাট ঈদ বাজার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পবিত্র রমজানের প্রায় শেষের দিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠছে জমজমাট ঈদের বাজার। প্রতিদিন শহরের মানুষদের পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ক্রেতারা আসছেন শহরের দোকানগুলোতে। প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ভীড় লক্ষ্য করা যাচ্ছে দোকানগুলোতে। বিশেষ করে গার্মেন্টস (কাপড়ের দোকান) গুলোতে ভীড় বেশি। পাশাপাশি জুতা, …

নেত্রকোণায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণা জেলা কমান্ড কাউন্সিল শনিবার “মুজিব বর্ষের আলোচনা সভা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মিলাদ, দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক …