শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগের দাবি প্রত্যাখ্যান ও বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসশে জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকশের পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে রাতভর বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। সোমবার (৪ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া এই বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় রাজধানীর বেশ কয়েকটি প্রধান সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন প্রশাসনকে সুযোগ করে দেয়ার অজুহাতে ওই …

৫৫০ টাকায় গরুর মাংস পাওয়া যাবে যে ১০ টি এলাকাতে

অর্থনৈতিক ডেস্কঃ পবিত্র রমজান মাসে  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাজার স্থিতিশীল রাখতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয়ের বিশেষ উদ্যোগ নিয়েছে। বর্তমান বাজারে গরুর মাংসের কেজি যেখানে ৬৫০-৭০০ টাকা, সেখানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ১০ জায়গায় গরুর মাংস পাওয়া যাবে কেজিপ্রতি ৫৫০ টাকায়। গত রবিবার (৩ এপ্রিল) রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তর …

সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১১৪টি : পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী

জাতীয় ডেস্কঃ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন জানিয়েছেন, সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১১৪টি। গতকাল সোমবার (৪ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ক্যামেরা …

বগুড়ায় বিদেশি পিস্তলসহ বাসযাত্রী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বিদেশি পিস্তলসহ সানোয়ার হুসেন (২৮) নামে এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। সোমবার (৪ এপ্রিল) ভোরে বগুড়া শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী মোড় এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি বাস তল্লাসী করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সানোয়ার পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ডাংগাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হযরত আলী। এসময় তার কাছ …

মুরাদনগরে উপস্বাস্থ্য কেন্দ্র গুলোর বেহাল দশা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মুরাদনগর উপজেলায় প্রায় সারে ছয় লাখ মানুষের বসবাস। প্রত্যন্ত এ উপজেলার অধিকাংশ অধিবাসী মধ্যবিত্ত ও নিম্মবিত্ত শ্রেণির। আর্থিক সংকটের দরুন এ বৃহৎ জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা পেতে দ্বারস্থ হতে হয় মুরাদনগর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপস্বাস্থ্য কেন্দ্র গুলোতে। সরকার গ্রামাঞ্চলের মানুষকে উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে মুরাদনগর উপজেলা হাসপাতালের অধীনে রয়েছে …

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৯৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবোঝাই নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এতে প্রায় ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস জানায়, গত শনিবার (২ এপ্রিল) ভোরে ভূমধ্যসাগরে একটি লাইফ ভেলা থেকে একটি বাণিজ্যিক ট্যাংকার অ্যালেগ্রিয়া-১ চারজনকে জীবিত উদ্ধার করতে পেরেছে। আলেগ্রিয়া-১ এর বরাতে এক টুইট বার্তায় এমএসএফ এর মাধ্যমে …

দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী

স্পোর্টস ডেস্কঃ সোমবার ডারবানের কিংসমেডে ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম দিনের শুরুতেই পরিণত হয়েছে ধ্বংস্তূপে। ১১ রান ও হাতে ৩ উইকেট নিয়ে দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় প্রথম ঘন্টাতেই। ৪২ রান যোগ করে দলীয় ৫৩ রানেই অলআউট টাইগাররা। এতে ২২০ রানের লজ্জার হার বরণ করতে হল স্বাগতিকদের। বাংলাদেশের ১০ উইকেটের ৭টিই শিকার করেছেন …

রাজধানীতে গ্যাস সংকটের কারণ কি?

সিএনবিডি ডেস্কঃ রমজান শুরুর প্রথম দিনেই গ্যাস নিয়ে ভোগান্তি রাজধানবাসীর। গ্যাস না থাকায় রোজার ইফতার তৈরিতে ভোগান্তিতে পড়েছে অনেকেই। রবিবার (৩ এপ্রিল) দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে গ্যাস না থাকার তথ্য জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে। এ কারণে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। উপায় না পেয়ে অলিগলিতে বসা দোকানে ইফতার কিনতে বাধ্য হয়েছে অনেকেই। প্রথম …

শ্রীলঙ্কায় একযোগে ২৬ মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক দশকের মধ্যে এই প্রথম সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থায় থাকা শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার বাকি ২৬ সদস্য পদত্যাগ করেছেন। গতকাল রোববার (৩ এপ্রিল) গভীর রাতে এক বৈঠকের পর তারা একযোগে পদত্যাগ করেন। শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, কারফিউ সত্ত্বেও সরকারবিরোধী …

ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়ার খবরঃ গতকালের মতো আজ সোমবারও দেশের ৬ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। আজ সোমবার (৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চৈত্রের শেষ সময়ে দেশের উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা বেশি। …