মৌলভীবাজারে সরকারীভাবে ১ম বারের মত তারা মিয়া স্মরনে শ্রদ্ধাঞ্জলি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ১৯৭১ সালে ২৭ মার্চ মৌলভীবাজারে মুক্তিযোদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর গুলিতে প্রথম প্রহরে শহীদ হওয়া শাহবন্দরের কৃতি সন্তান শহীদ তারা মিয়ার স্মৃতি বিজোড়িত স্থান শাহবন্দর শ্রীরাইনগর শহীদ মীনারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর মতামতের বৃত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান এর উপস্থিতিতে প্রথম বারের মত  সরকারি ভাবে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান …

কুমিল্লা উত্তর জেলা জাসাস আহবায়ক কমিটি ঘোষণা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কুমিল্লা উত্তর জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক হেলাল খাঁন এবং সদস্য সচিব জাকির হোসেন খোকন গত ২১ মার্চ কুমিল্লা উত্তর জেলা জাসাস এর ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন। কমিটিতে মো: কামাল পারভেজ (ডালিম) কে …

ছৈয়দপুর কামিল মাদ্রাসার ৮৪তম মাহফিলে মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে ক্রেস্ট প্রদান

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ ছৈয়দপুর কামিল মাদ্রাসার সভাপতি মোহম্মদ ফিরোজকে ক্রেস্ট দিচ্ছেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি, মুহাদ্দিছ,মাওলানা আবু তাহের মোঃ ছালেহ উদ্দিন পীর সাহেব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইলসহ কমিটির নেতৃবৃন্দ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার স্বনামধন্য ধর্মীয় বিদ্যাপিঠ ছৈয়দপুর কামিল মাদ্রাসার ৮৪তম ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন। গেল মঙ্গলবার (২২মার্চ) আছর থেকে আনুষ্ঠানিক …

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

সিএনবিডি ডেস্কঃ আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার ৫১ বছর পুর্ন হলো আজ। আজকের এই দিনেই বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পেয়েছে সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের …

আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

জাতীয় ডেস্কঃ আজ শুক্রবার (২৫ মার্চ) গণহত্যা দিবসে এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ। এদিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। এ সময় সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা …

যুক্তরাজ্য আরও ৬ হাজার ক্ষেপণাস্ত্র দেবে ইউক্রেনকে

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে আরও প্রায় ৬ হাজার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) এ ঘোষণা দিয়েছেন যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রাসেলসে ন্যাটো ও জি-৭ নেতাদের বৈঠকে জনসন ইউক্রেনীয় সৈন্য এবং পাইলটদের বেতন প্রদানে অর্থ সহায়তা হিসেবে ২ কোটি ৫০ লাখ পাউন্ডের (তিন কোটি ৩০ লাখ ডলার) তহবিলও ঘোষণা করেন। এ ছাড়া …

ছুটির দিনে রইলো ফ্রুট কেক রেসিপি

লাইফস্টাইল ডেস্কঃ ফ্রুট কেক মজাদার ও সুস্বাদু খাবার। শিশুর টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এই কেক রাখেন অনেকে। বাইরে থেকে কিনে খেলে অনেকটা খরচ তো হয়ই, সেইসঙ্গে সেটি স্বাস্থ্যকর কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এর বদলে বরং ছুটির দিনে বাড়িতেই তৈরি করে খান মজাদার ফ্রুট কেক। চলুন দেখে নিই ফ্রুট কেক তৈরির রেসিপি- উপকরণঃ …

৭ থেকে ১৫ হাজার রুশ সৈন্য নিহত হয়েছে : ন্যাটো

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে হামলার গত এক মাসে ৭ থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে বুধবার (২৩ মার্চ) ন্যাটোর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানান। ওই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধে ৩০ থেকে ৪০ হাজার রাশিয়ার সৈন্য হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২ মার্চের পর থেকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা দেয়নি। …

গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক এমপি খালেক মণ্ডলের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্কঃ সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডলসহ দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে এ ঘোষণা দেয় আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন খান রোকনুজ্জামান। তিনি পলাতক। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ …

ইতিহাস গড়ায় টাইগারদের ৩ কোটি টাকা বোনাস দিবে বিবিসি

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের টাইগাররা। দলের এমন অবিশ্বাস্য কীর্তির জন্য ক্রিকেটারদের জন্য ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। দলের খেলা দেখতে সেঞ্চুরিয়ানে গিয়েছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান। সেখানে সিরিজ …