ইউক্রেনে চলছে যুদ্ধ, রাশিয়ায় কনডম কেনার ধুম!

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে চলছে যুদ্ধ, আর রাশিয়ায় কনডম কেনার ধুম! ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে পুতিনের দেশে এখন এরকম পরিস্থিতির কথা জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে যে কনডমের ঘাটতি হবে তা তাঁদের কাছেও অপ্রত্যাশিত ছিল। বিশ্বের অন্যতম কনডম উৎপাদক দেশগুলি যেমন তাইল্যান্ড, ভারত, দক্ষিণ কোরিয়া এবং চিন, আগের মতোই রাশিয়ায় কন্ডোম সরবরাহ করে …

বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের নতুনপাড়ায় সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধিঃ বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের গাইন্দা ইউনিয়নের কেচি নতুনপাড়ায় মগ লিবারেশন আর্মি ও তাদের প্রতিপক্ষের মধ্যে গুলি বিমিয়ের ঘটনায় ৩জন নিহত এবং ২জন আহত হয়েছেন। এ ঘটনার পর খবর পেয়ে সেখানে বান্দরবান থেকে সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছেছে। আশেপাশের পাড়াগুলোর লোকজনের মধ্যে এ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে …

একনেকে ১৫৭৪৪ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

অর্থনীতি ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২ প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৭৪৪ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৬৭৪ কোটি ৮৩ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৪ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ২০ …

চীনজুড়ে চলছে করোনার দাপট, শেংইয়াঙে শহরে লকডাউন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়ে চলছে। আজ মঙ্গলবার (২২ মার্চ) দেশটিতে নতুন করে ৪ হাজার ৭৭০ জন আক্রান্ত হয়েছে। আর বাণিজ্যিক কেন্দ্র শেংইয়াঙে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল সোমবার রাত থেকে সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে কর্তৃপক্ষ অব্যাহত লকডাউনের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সঙ্কট তৈরির বিষয়ে সতর্ক করেছে। এর কারন স্বরূপ কর্তৃপক্ষ …

বাঞ্ছারামপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিচারের দাবীতে শিক্ষার্থী ও অভিভাবকের মানববন্ধন, বিদ্যালয় ভাংচুর, দুইজন আটক

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে সহকারি শিক্ষক সফিকুল ইসলাম কর্তৃক  ধর্ষণের বিচারের দাবীতে শিক্ষার্থী ও অভিভাবকের মানববন্ধন শেষে কিছু দৃস্কৃতিকারী বিদ্যালয় ভাংচুর করে। সোমবার বেলা ১২টার  সময় বিদ্যালয়ের মাঠে শান্তিপূর্ণ ভাবে  মানববন্ধন  অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ধর্ষক শিক্ষকের শাস্তি দাবি করেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগন …

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে মৃত্যু বেড়ে ১০

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে  মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় তল্লাশি অভিযানের তৃতীয় দিনে আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। এরমধ্যে একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। আজ মঙ্গলবার সকালে বন্দর উপজেলার মদনগঞ্জ শাহ সিমেন্ট এবং হরিহপুর এলাকা  থেকে এই দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জনে। এখনও নিখোঁজ রয়েছে দুইজন। …

ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশসহ পশ্চিমবঙ্গে কোন প্রভাব ফেলবে না : আবহাওয়া অফিস

অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ শক্তিশালী হয়ে ওঠার পর দুর্বল হয়ে পড়েছে। এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উপকূল এলাকায় ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। তবে ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশসহ পশ্চিমবঙ্গে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মঙ্গলবার সন্ধ্যানাগাদ দুর্বল অবস্থায় মিয়ানমারের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানিয়েছে, …

কুলাউড়ার সেই ঘাতক বাসচালক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লোহাইউনি এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহতের ঘটনায় পলাতক আসামি বাসচালক কাজর মিয়া (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) তাকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে প্রেরণ করে থানা পুলিশ। কাজর কমলগঞ্জ থানার নওয়াগাঁও এলাকার মৃত আমির আলী প্রকাশ মিহির আলীর ছেলে। জানা যায়, …

নবাবগঞ্জে অল্প কিছু টাকার জন্য অবহেলিত আলদাতপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের আলদাতপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ ১৩ বছর ধরে বিভিন্ন ভাবে অবহেলিত এই স্কুলটি মাঝখানে করোনার পর যখন বন্ধ তখন থেকে ঐ অবস্থায় ২০২২ সালের বই বিতারন করার পরও ক্লাস নেওয়ার উপযোগী করা যায়নি স্কুল টি। পরে স্কুল সংস্কার করার জন্য প্রায়ই সব কাজ এ শেষ …

ফুলবাড়ীর রাবাইতারী গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রাবাইতারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করলেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এমপি। মঙ্গলবার দুপুর দেড়টায় পরিদর্শনের উদ্দেশ্যে  প্রতিষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হলে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে অধ্যক্ষের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় …