ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষনায় জেলাবাসীর আনন্দ উল্লাস

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁও সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, এই জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। সেটি করা হবে। এ লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য …

আজ থেকে শুরু হলো অগ্নিঝরা মার্চ

জাতীয় ডেস্কঃ আজ মার্চ মাসের ১ তারিখ। বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী এই মার্চ মাস। এটি অগ্নিঝরা ইতিহাস, বিষাদ ও বেদনার মাস। ১৯৭১ সালের মার্চ মাসের তীব্র আন্দোলনের পরিণতিতেই শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। মার্চের প্রতিটা দিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক একটি অধ্যায়। ১৯৭১ সালের পহেলা মার্চ যখন সারাদেশের মানুষ উৎসুক হয়ে অপেক্ষায় ছিল প্রেসিডেন্ট …

আজ জাতীয় বীমা দিবস

জাতীয় ডেস্কঃ আজ ১লা মার্চ ‘জাতীয় বীমা’ দিবস। এবারের বিমা দিবসের  শ্লোগান ” বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে”। বর্ণাঢ্য আয়োজনে আজ ১লা মার্চ সারাদেশ জুড়ে পালিত হবে ‘জাতীয় বীমা দিবস ২০২২’। আজ সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অতিথি হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত জাতীয় বীমা দিবসের উদ্বোধন করবেন …

মৌলভীবাজারে এনআর মিডিয়া ২য় বর্ষ পূর্তি অনুষ্ঠান পালিত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে “সত্যের পথে, এক ধাপ এগিয়ে” এনআর মিডিয়া শ্লোগন নিয়ে ২য় বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে। এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাছরিন প্রিয়া এর সভাপতিত্বে ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু …

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অফিস

আবহাওয়ার খবরঃ আগামী তিন দিন অর্থাৎ ৭২ ঘণ্টায় দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক …

আফগানদের ১৯৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ ইতোমধ্যেই প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম টাইগার। আজ তাই টাইগারদের হোয়াইটওয়াশ মিশন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১টায় ম্যাচটি মাঠে গড়ায়। হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। দলীয় ১১তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১১ রানে ফজলহক ফারুকি তাকে সরাসরি বোল্ড করেন। শুরুর এই …

ফুলবাড়ীতে পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষে সফলতার স্বপ্ন দেখছেন সাত তরুণ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ পড়াশোনার পাশাপাশি বাণিজ্যিকভাবে মাশরুশ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাত তরুণ উদ্যোক্তা। তারা সকলেই বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র। বাজারে মাশরুমের ব্যাপক চাহিদা ও দাম থাকায় লাভবান হওয়ার আশা করছেন তারা। উদ্যোমী এই সাত তরুণ উদ্যোক্তা হলেন, মাহাবুব খন্দকার নয়ন, আরমান সরকার, গালিব রহমান, কেএম মুরাদ, সুমন্ত …

সিলেটে আবারো সেই নারী ছিনতাইকারী আটক

সিলেট প্রতিনিধিঃ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনতাইর ঘটনায় আবারো সিলেটের আলোচিত সেই নারী ছিনতাইকারী পপিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ই ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালে আসা এক রোগীর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার সময় তাকে আটক করা হয়। এর আগেও বহুবার ওসমানী হাসপাতাল ও নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরির সময় হাতেনাতেই …

রাশিয়ার সাথে আলোচনায় বসছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন। গতকাল রোববার বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার  লুকাশেংকোর সাথে ফোনালাপের পর নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে দেয়া একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন জেলেনস্কি। তবে বেলারুশ সীমান্তে আলোচনার প্রস্তুতি চললেও ইউক্রেনের কিয়েভ ও কারকিভ শহরে সংঘাত অব্যাহত রয়েছে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) এই শান্তি আলোচনায় বসবে দুই …

শপথ নিয়েছেন বাংলাদেশের নতুন সিইসি ও কমিশনারগণ

জাতীয় ডেস্কঃ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কর্তৃক শনিবার সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং ৪ নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেছেন। গতকাল রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল সাড়ে ৪টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাঁদের শপথবাক্য পাঠ করান। ওইদিন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম …