দেশের অধিকাংশ জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি …

স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্কঃ গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন মহামান্য আদালত। স্বামীবাদে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ৩ আসামি হলেন- গোপালগঞ্জের বেদগ্রামের জাকিয়া মল্লিকের স্বামী মোর্শেদায়ান নিশানের ভাই এহসান সুশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম্যানেজার আনিসুর রহমান। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। রায় …

ইউক্রেনে রাশিয়ার হামলায় সর্বোচ্চে জ্বালানি তেলের দাম

সিএনবিডি ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে এখন প্রথমবারের মতো প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে। ২০১৪ সালের পর এই দাম সর্বোচ্চ। বৃহস্পতিবার এক ভাষণে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর এ ঘোষণা দেন পুতিন। ভাষণে পুতিন বলেন, রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত অনিবার্য। পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের …

মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করেছেন। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ওই বইগুলোর মোড়ক উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন তিনি। এছাড়া, ওই অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ …

বশেমুরবিপ্রবি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্কঃ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন …

পুতিনের সামরিক অভিযানের ঘোষণায় ইউক্রেনে শুরু হলো হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে আশঙ্কাই সত্যি হল। কৃষ্ণসাগরে বেজে উঠলো যুদ্ধের দামামা। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থাত্‍ ইউক্রেন দখলের যে পায়তারা করছিলো রাশিয়া তাই সত্যি হলো। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এমনটাই জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনেসামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি। যারা ইউক্রেনে রাশিয়ার এই অভিযানের বিরোধিতা করবে, …

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯০ স্বর্ণের বার জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ভেতর থেকে প্রায় সাড়ে ১০ কেজি ওজনের ৯০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। জব্দ ওই ৯০টি স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণ জব্দ করা হয়েছে। …

অর্থমন্ত্রী সর্বজনীন পেনশন নিয়ে যে ২১টি বিষয় জানিয়েছেন

সিএনবিডি ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যেই ১৮-৫০ বছর বয়সীদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভার্চ্যুয়ালি সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, ২০০৮ সালে নির্বাচনি ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। এর ধারাবাহিকতায় ২০১৯- ২০ …

শহীদ দিবসঃ

২১ শে ফেব্রুয়ারী এখন আন্তর্জাতিক ভাষা দিবস। পৃথিবীর প্রায় সব দেশেই দিবসটি পালিত হয়েছে। অনেক দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরাও বানী দিয়েছে গুরত্ব উল্লেখ করে। প্রবাসী বাঙালীরাও প্রথম প্রহরে পুষ্পার্ঘ দিয়ে সম্মান জানিয়েছে ভাষা শহীদদের। টরন্টোসহ পৃথিবীর বহু শহরেই এখন শহীদ মিনার নির্মিত হয়েছে। টরন্টোতে কিছু মানুষ পরিশ্রম করেছেন এই শহীদ মিনার নির্মানে। শৈত্য প্রবাহ আর …

একই দিনে রাণীশংকৈলে দু’জনের আত্মহত্যা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে একই দিনে দু’জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ২২ ফেব্রুযারি সকালে রাঘবপুর ও রনগাও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, উপজেলার রাতোর ইউনিয়নের  রাঘবপুর গ্রামের কৃষ্ণ কুমারের ছেলে চন্দন (১৪) ঢাকা বেড়াতে যাওয়ার জন্য …