ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঘূর্ণিঝড়টি কর্নওয়ালে আছড়ে পড়ার পর ইংল্যান্ডেের পশ্চিম অংশে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। নিহতদের মধ্যে- লন্ডনে, লিভারপুলে, হ্যাম্পশায়ারে, বেলজিয়ামে ও আয়ারল্যান্ডে একজন রয়েছেন। নেদারল্যান্ডসে গাছ উপড়ে পড়ে ৩ জনের প্রাণ …

অমর একুশে উপলক্ষে শহীদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা থাকবে : ডিএমপি

জাতীয় ডেস্কঃ অমর একুশে ফেব্রুয়ারি; জাতীয় শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য নিরাপত্তার …

কর্ণাটকে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় ৫৮ ছাত্রী বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল শুক্রবার ভারতের কর্ণাটকে শিবমোগা জেলায় হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় একটি স্কুলের ৫৮ ছাত্রীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। ওই ছাত্রীরা হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করেছিল। তারপরই তাদের বহিষ্কার করা হয়। এদিকে স্কুল থেকে বহিষ্কার হওয়ার পরও নিজেদের দাবিতে অনড় ছাত্রীরা। তারা বলেন, হিজাব আমাদের অধিকার। আমরা মৃত্যুবরণ করতে রাজি। কিন্তু হিজাবের …

তৃতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের ফাইনালে বরিশালের বিপক্ষে খেলতে নেমে শ্বাসরুদ্ধকর জয়ে তৃতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হলো কুমিল্লা। নারাইন-ঝড়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেওয়া ১৫২ রানের টার্গেটে নেমে ১৫০ রানেই থেমে যায় বরিশালের ইনিংস। আর তাতেই ১ রানেই জিতে বিপিএলে এ নিয়ে তৃতীয় শিরোপা জিতল কুমিল্লা। ফাইনালে এর আগে দুইবার (২০১৫ ও ২০১৯) কুমিল্লা ভিক্টোরিয়ানস …

হোমনায় নির্বাচনী শত্রুতায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মো. নাছির উদ্দিন, হোমনা কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায়  নির্বাচনী শত্রুতার জের ধরে সালাহ উদ্দিন ওরফে জহির(২৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘনিয়ারচর – তেভাগিয়া ষ্টীল ব্রীজের পাশে যুবলীগ নেতা সালাহ উদ্দিন জহিরকে একা পেয়ে কুপিয়ে মৃত্যু হয়েছে মনে করে ফেলে যায়। পরে মারাত্মক আহত অবস্থায় …

কুলাউড়া পুলিশের জালে পলাতক ধর্ষক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গত বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়ায় আসামী রাজু চামটা দাস (২৬), নামে এক ধর্ষন মামলার পলাতক আসামি আটক করেছে পুলিশ। কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের মৃত রাম দরিয়া দাস এর পুত্র চামটা দাস বলে জানা যায় পুলিশ সূত্রে। বরমচাল চা বাগানের কিশোরী ভিকটিম (১৫)‘কে মাটি কাটার কাজে নিয়ে পৌঁছে দেওয়ার কথা বলে …

জান্নাতি পাপিয়া!

ছোট গল্প – কলমে শ্যামাঃ শুনেছি ভাসা ভাসা শব্দতরঙ্গের মত। কিন্তু কখনও দেখার সৌভাগ্য হয়নি জান্নাতি পাপিয়ার সৌন্দর্য! বলতে গেলে আমার কল্পনার সীমাবদ্ধতার জন্য, আঁকতে পারিনি জান্নাতি পাপিয়ার সুবাস, নিঃশ্বাসের সুগভীর প্রকাশযোগ্য কোন অনুভূতির চাদরে শীতের কুয়াশা ভেদ করে একটু শিশির বিন্দু স্পর্শ করার মত। অথচ সৌভাগ্য নাকি পায়ে হেটে আসে, আমার জীবনের সাঁঝেরবাতি মিটমিটিয়ে …

বড়লেখার কৃতি সন্তান জাতীয় দলের ইবাদত’কে ফুলেল শুভেচ্ছা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেটের টেষ্ট জয়ের অগ্রনায়ক মৌলভীবাজারের বড়লেখার কৃতী সন্তান ইবাদত হোসেন চৌধুরী জীবানকে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবর্ধনা দিয়ে বরন করে উপজেলা ক্রীড়া সংস্থা। নিউজিল্যান্ড জয়ের পর প্রথমবার গত বৃহস্পতিবার তিনি গ্রামের বাড়িতে বাবা-মা ও পরিবারের সাথে দেখা করতে এলে ক্রিকেট প্রেমীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ক্রিকেটে বাংলাদেশের জন্য …

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা প্রশাসক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী’র বসতঘর আগুনে পুড়ে গৃহহীন নারীর পাশে আর্থিক ও খাদ্য সহায়তা নিয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান উপস্থিত। গেল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামে এ সহায়তা দেওয়া হয়। জানা যায়, গত ৩রা ফেব্রুয়ারি বিধবা নারী নুরজাহানের একমাত্র উপার্জনকারী ছেলে পেশায় রং …

বাঞ্ছারামপুরে আগুনে পুড়ে শিশু হাসান নিহত, শোকে পাগলপ্রায় পরিবার

মো. নাছির উদ্দিন,বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর সদরের চরের কান্দার হাটির বাকপ্রতিবন্ধী আব্দুর রহমান একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় হাসানের বাবা-মা। নিহত হাসানের মা ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। যখই জ্ঞান ফিরছে তখনই ‘আমারে কে মা ডাকবে বলে চিৎকার দিয়ে আবার জ্ঞান হারাচ্ছেন। হাসানের বাবা আব্দুর রহমান বাকপ্রতিবন্ধী  নির্বাক, পুত্র শোকে একটানা তার চোখ …