নাহিয়ানের নেতৃত্বে বাংলাদেশে তৈরি প্রথম রকেট উৎক্ষেপণের অপেক্ষায়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ দেশে প্রথম রকেট তৈরি করে দেশজুড়ে হইচই ফেলে দিয়েছেন নাহিয়ানের নেতৃত্বে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল তরুণ শিক্ষার্থী। দীর্ঘ গবেষণার পর তারা রকেট আবিষ্কারের প্রথম ধাপে সফল হলেও এখন প্রয়োজন সরকারের সহযোগিতা এবং অনুমতি। তবেই উৎক্ষেপণ হবে দেশের আকাশে প্রথম এই রকেট এবং পূরণ হবে একদল তরুণের স্বপ্ন, স্থাপিত হবে তাদের ভবিষ্যৎ …

চট্টগ্রামে ও বরগুনায় অগ্নিকান্ড

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকার বাহাদুর মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ১৪টি দোকান আগুন পুড়ে ক্ষতিগ্রস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌছে ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ …

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-আফগানিস্তান-তাজিকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বেশ কয়েকটি শহরসহ  আফগানিস্তান ও তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটের (বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিট) দিকে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত এবং জম্মু-কাশ্মীর, দিল্লি, নয়ডাসহ উত্তর ভারতে এ ভূমিকম্প হয়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৫.৭ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ২০৯.১ কিলোমিটার। প্রায় …

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৮ ট্রলার ডুবি

খুলনা প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মো. শাহিনুর ও মো. মোতাচ্ছির নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি বাগেরহাটের রামপালে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন এবং দুবলা …

পাঁচ দিন পর বেনাপোলে শুরু হলো আমদানি-রপ্তানি

যশোর প্রতিনিধিঃ পাঁচ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ফের চালু হয়েছে আমদানি-রপ্তানি। এর ফলে উভয় বন্দর এলাকায় ফিরেছে কর্মচাঞ্চল্য। এরই মধ্যে আজ সকাল থেকে এখন পর্যন্ত ৬৮ ট্রাক পণ্য আমদানি এবং ৩২ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। আজ শনিবার বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল এ …

ফরিদ হত্যার পরিকল্পনাকারীসহ ৩জন গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ফিল্মি স্টাইলে খুন হয়েছেন ফরিদ উদ্দিন। পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়। আর এ হত্যাকাণ্ড মিশন ‘সাকসেস’ করতে কাজ করে তিন ভাগে তিনটি গ্রুপ। হত্যাকাণ্ডের চারদিনের মাথায় মূল পরিকল্পনাকারী নবনির্বাচিত ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। রোজ বৃহস্পতিবার (৪ঠা ফেব্রুয়ারি) রাতভর সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের …

ঠাকুরগাঁওয়ে বৃষ্টি ও বাতাসে ব্যাপক ক্ষয়-ক্ষতি

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় মধ্যরাত থেকে মাঝারি বৃষ্টি ও  বাতিস হাওয়ায় ফসলসহ বসতির ব্যাপক ক্ষতি হয়েছে। বাধাগ্রস্ত হয়েছে কৃষিকাজ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে প্রাণীকূলেও। বৃষ্টি ও বাতাসে ছিন্নমূল মানুষেরা প্রচন্ড শীতে কষ্টের মধ্যে দিন পার করছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলায় বিভিন্ন ফসলের ও ঘড়বাড়ীর প্রচন্ড …

প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: চাচাতো ভাইয়ের সাথে বিগত কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। পরিবারের অগোচরে সম্পর্ক চালিয়ে গেছেন দু’জনে। বিয়ের প্রলোভনে শারিরিক সম্পর্কেও জড়িয়ে পরেন তারা। কিন্তু শেষ মুহুর্তে পারিবারিক ভাবে জানাজানি হলে স্থানীয়দের মধ্যস্থতায় বিয়ে ঠিক হয়। তবে ছেলে পক্ষের ১০ হাজার টাকা যৌতুকের দাবি মেটানোর অনীহায় ভেঙ্গে যায় বিয়ে। শেষে বিয়ের …

রায়পু‌রে প্রধান শিক্ষ‌কের যৌন নি‌পিড়‌নের প্র‌তিবা‌দে শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপ‌জেলা‌ধিন দ‌ক্ষিন রায়পুর  আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের যৌন নি‌পিড়‌নের প্র‌তিবা‌দের শিক্ষার্থী‌ এবং অ‌ভিবাবকরা মানববন্ধন ক‌রে‌ছে। বৃহস্প‌তিবার (০৩ ফেব্রুয়া‌রি ) রায়পুর উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে সকাল ১০ টা থে‌কে  প্রায় ১ ঘন্টা পর্যন্ত চ‌লে। মানববন্ধ‌নে আগত শিক্ষার্থীরা অ‌ভি‌যোগ ক‌রেন, শিক্ষক আবদুর র‌হিম দীর্ঘ‌দিন থে‌কে সময় …

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের পাশে “আমরাই কিংবদন্তী”

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অসহায়, দুস্থ ও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরাই কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচের সদস্যরা। “বন্ধুরা সব পাশে আছি অসহায়ের মুখে ফুঁটাতে হাসি” এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার ৪ ফেব্রুয়ারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। “আমরাই কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচের ঠাকুরগাঁও জেলা …