হল ছাড়ছে শাবিপ্রবির শিক্ষার্থীরা, আহত শিক্ষার্থীদের শরীরে গুলির আঘাত!

সিএনবিডি ডেস্কঃ সিলেটে শাবিপ্রবিতে (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে আহত শিক্ষার্থীদের শরীরে গুলির আঘাত পাওয়া গেছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় সকাল থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। …

‘রায়পুরে বহিরাগত ডাক্তার দ্বারা চলছে সিজার! সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের লাঞ্চিত’

মোঃ জ‌হির হোসেন, লক্ষ্মীপুরঃ নানা অনিয়ম আর অভিযোগের তোয়াক্কা না করেই টিকাদান কর্মসূচি ও বহিরাগত ডাক্তার এনে সিজারসহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে সেবাদান। তারই অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা সেখানে যায় সংবাদ সংগ্রহ করতে। সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্থার শিকার হতে হয় সাংবাদিকদের! রবিবার (১৬ জানুয়ারি) সকালে একজন প্রসূতির সাথে অনিয়মের অভিযোগের ভিত্তিতে কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহের …

ফুলবাড়ীতে ৩৮ কেজি গাঁজা ও দুইটি মোটরসাইকেল সহ আটক-২

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জকুরটল এলাকায় ফুলবাড়ী- টু-বালারহাট সড়কে লালমনিরহাটগামী দুইটি মোটরসাইকেলের গতিরোধ করেন ফুলবাড়ী থানার পুলিশ। এ সময় তল্লাশি করে দুইটি মোটরসাইকেলে রাখা ব্যাগ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে মোটরসাইকেল সহ তাদেরকে আটক করে। …

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কৃষক মোস্তফা শেঠের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-ঠাকুরগাও পাকা সড়কে আবাদতাকিয়া মাদ্রাসার কাছে রবিবার ১৬ জানুয়ারি বিকেলে অজ্ঞাত পরিচয় যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন স্থানীয় বিশিষ্ট কৃষক গোলাম মোস্তফা( ৬০) ওরফে মোস্তফা শেঠ। ঘটনাস্থল পরিদর্শনকারী রাণীশংকৈল থানার এসআই প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করেন। নিহত মোস্তফা সহোদর গ্রামের মৃত দবির শেঠের ছেলে। পারিবারিকসূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর …

অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না শফিকুলের, সহায়তার আর্তি স্ত্রী-সন্তানের

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কিশামত শিমুলবাড়ী গ্রামের মৃত অনিল উদ্দিনের ছেলে ট্রলি চালক শফিকুল ইসলাম (৪২)। দুই মেয়ের জনক তিনি। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন ৩ বছর আগে। ট্রলি চালানোর আয় রোজগারে ছোট মেয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী সাথী আক্তার ও স্ত্রী পারভীন বেগমসহ ৩ জনের সংসার ভালই চলছিল। কিন্তু আড়াই মাস আগে হঠাৎ অসুস্থ হন …

বাঞ্ছারামপুরে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ জানুআরি ) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম। এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান …

লোহাগাড়ায় ওসি’র বিদায় ও বরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের লোহাগাড়া থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসেন মাহমুদকে বিদায় সংবর্ধনা দিয়েছে থানা পুলিশ। একই সাথে নবাগত অফিসার ইনচার্জ আতিকুর রহমানকে বরণ করে নেওয়া হয়। রোববার রাতে এই উপলক্ষে থানা কম্পাউন্ডে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া …

ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর “স্পুটনিক ভ্যাকসিন”

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে চলমান মহামারি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে রাশিয়ার “স্পুটনিক ভি” ভ্যাকসিন ভালো কার্যকারিতা প্রমাণ করেছে। স্থানীয় সময় শনিবার স্পুটনিক ভ্যাকসিনের টুইটার একাউন্টের বরাত দিয়ে রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টসেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ এ কথা বলেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দিমিত্রিয়েভ বলেন, আপনাকে নিশ্চিত করতে হবে যে ভ্যাকসিন বর্তমান এবং ভবিষ্যতের মিউটেশনের বিরুদ্ধে কাজ করবে। …

ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাজ্যে ৩২০ কোটি ডলারের মামলা

সিএনবিডি ডেস্কঃ যুক্তরাজ্যে ফেসবুকের বিরুদ্ধে বাজারে আধিপত্য বিস্তার ও ৪৪ মিলিয়ন ব্যবহাকারীর ব্যক্তিগত ডেটা অপব্যবহার করার অভিযোগ উঠার কারনে ফেসবুককে যুক্তরাজ্যে ৩২০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলার মুখোমুখি হতে হয়েছে। ব্রিটেনের ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির (এফসিএ) জ্যেষ্ঠ উপদেষ্টা লিজা লোভডাহল গর্মসেন বলেছেন, ব্রিটেনে যারা ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ফেসবুক ব্যবহার করেছেন তিনি তাদের পক্ষে মামলাটি করেছেন। …

করোনায় আক্রান্ত হয়েছেন জিএম কাদের

রাজনীতি ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য করোনা পরীক্ষা করা হলে আজ রবিবার তার রিপোর্ট পজিটিভ আসে। আজ রবিবার (১৬ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে …