দুই শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ইউএনও

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মর্জিনা বেগম (৭০) ও নয়ন হোসেন নামে দুই শারীরিক প্রতিবন্ধীকে দুটি হুইলচেয়ার দিলেন রাণীশংকৈল ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। মর্জিনা উপজেলার পৌরশহরের ভান্ডারা এলাকার মৃত সুজারউদ্দিনের স্ত্রী ও নয়ন বনগাঁও শিয়ালডাঙ্গী গ্রামের লিটন আলীর ছেলে। গত শুক্রবার ১০ ডিসেম্বর সন্ধায়  ইউএনও’র প্রতিনিধি হিসাবে সহকারি কমিশনার (ভূমি) …

ফুলবাড়ীতে ভোট পুনরায় গণনার দাবী তিন প্রার্থীর

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে সদ্য সমাপ্ত ৩য় ধাপের ইউপি নির্বাচনে ভোট গণনায় নানা অনিয়মের অভিযোগ তুলে ৩টি ইউনিয়নের পৃথক ৩জন পরাজিত প্রার্থী পৃথকভাবে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার নিকট পুনরায় ভোট গণনার দাবিতে আবেদন করেছেন । এদের মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থী একজন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও একজন সাধারন সদস্য প্রার্থী …

ডিবির জালে ১কেজি গাঁজাসহ আটক ১জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রাম থেকে ১ কেজি গাঁজা সহ কিতেন্দ্র চন্দ্র শীল(৪৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত কিতেন্দ্র চন্দ্র শীল পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের দিজেন্দ্র শীলের ছেলে। গত শুক্রবার রাত সাড়ে ১০ ঘটিকার সময় গোপন তথ্য ভিত্তিতে জেলা ডিবি …

প্রথমবারের মতো দেশে দুই জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

সিএনবিডি ডেস্কঃ প্রথমবারের মতো বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে এই ধরন শনাক্ত হয়। আজ শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা শিশু হাসপাতাল থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, জিম্বাবুয়ে থেকে খেলা শেষ করে ফিরে আসা জাতীয় মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটারের …

হঠাৎ বাড়লো পেঁয়াজ ও রসুনের দাম

সিএনবিডি ডেস্কঃ রাজধানী ঢাকায় হঠাৎ করে বেড়ে গেছে পেঁয়াজ ও রসুনের দাম। এই দু’টি পণ্য গত সপ্তাহের চেয়ে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। গত সপ্তাহে আমদানি করা বিদেশী পেঁয়াজ ৫০ টাকা বিক্রি হলেও গতকাল শুক্রবার বিক্রি হয়েছে ৭০ টাকায়। একইভাবে গত সপ্তাহে ১২০ টাকা কেজি বিক্রি হওয়া রসুন এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকা …

নাইজেরিয়ায় ফজরে নামাজরত অবস্থায় ১৬ মুসল্লিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর নাইজেরিয়ার একটি গ্রামের মসজিদে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় ১৬ জনেরও বেশি মুসল্লি নিহত হয়েছে। শুক্রবার সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এপি’র প্রতিবেদনে জানানো হয়,  বৃহস্পতিবার নাইজার রাজ্যের মাশেগু এলাকার বায়ারে গ্রামে কয়েক ঘন্টা ধরে সশস্ত্র বন্দুকধারীদের হামলা চলে। হামলাকারী মোটরসাইকেলে করে এসে গ্রামে তাণ্ডব চালায়, মসজিদে নামাজরত …

মাধবকুন্ড জলপ্রপাতে যোগ হতে যাচ্ছে ক্যাবল কার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক জলপ্রপাত ও দ্বিতীয় বৃহত্তম ইকোপার্ক মাধবকুন্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পথ সুগম আরো একধাপ এগিয়ে নিয়ে ভ্রমন পিপাসুদের জন্য পর্যটন এলাকার প্রায় ৩ কিলোমিটার জুড়ে স্থাপিত হচ্ছে ক্যাবল কার। এরইমধ্যে এর সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। চলছে ক্যাবল কার প্রকল্পের পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়নের প্রতিবেদন প্রণয়নের কাজ। …

পুলিশ প্রধান বেনজীর আহমেদ সহ ৬ কর্মকর্তা ও র‍্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সিএনবিডি ডেস্কঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্বের ১০টি প্রতিষ্ঠান ও ১৫ জন ব্যক্তির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। এরই প্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৬ জন নিরাপত্তা কর্মকর্তা ও বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ …

নওগাঁয় ভূমি কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে কৃষি জমির মাটি কর্তন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর কৃষকদের সার,বীজ ও টাকার প্রলোভন দেখিয়ে মাটি ব্যবসায়ীরা তিন ফসলী জমির টপ সয়েল কেটে বিক্রি করছে বিভিন্ন ইটভাটা মালিকদের কাছে। টাকা ও সার বীজের লোভে অনায়াসে কৃষি জমির টপ সয়েল বিক্রি করছেন কৃষকেরা। জমির টপ সয়েলের পাশাপাশি গ্রাম অঞ্চলের প্রকৃতির সৌন্দর্য নষ্ট করে উঁচু ভিটা মাটি, পুকুরপাড় কেটে সয়লাব …

মুরাদনগরে চার সফল নারী জয়িতাকে সম্মাননা প্রদান

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সম্বর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠিত হয়। …