কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টা; এক বখাটে যুবক গ্রেফতার

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় প্রকাশ্যে এক (১৯) বছরের কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে আলী হাসান নামের এক বখাটেকে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় তাকে গ্রেফতার করা হয়। ২৭ বছর বয়সী গ্রেফতার আলী হাসান বগুড়া সদর উপজেলার মিলন মিয়ার ছেলে। তবে তিনি শিবগঞ্জের জুড়ি মাঝপাড়া গুজিয়া এলাকায় শ্বশুর বাড়িতে …

কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের ১৮ ইউপি নৌকা মনোনয়ন চুড়ান্ত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার (৫ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবী সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব …

বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে নেত্রকোণায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মো.কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। নেত্রকোণা জেলা বিএনপি’র ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে আজ সকাল ১০ ঘটিকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু। সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব …

মুরাদনগরে নিয়মিত নামাজ পড়ার বিনিময়ে বাইসাইকেল পেল শিশু

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় ৪নং ওর্য়াডের মৃত বজলুর রহমানের ছেলে হাজী মোঃ মনির সরকার কর্তৃক বাইসাইকেল উপহার দেওয়া হল। জানাগেছে, মুরাদনগর উপজেলার হাজী মনির সরকার তার নিজ গ্রাম গকুলনগর দক্ষিণপাড়া জামে মসজিদে এই ঘোষণা দিয়েছিলেন যে, ১০ থেকে ১২ …

ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনায় অর্থদণ্ড

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে, নিরাপদ খাদ্য নিশ্চতকরণে এবং ভোক্তা অধিকার আইন প্রতিপালনে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি দল সহযোগিতায় রবিবার (৫ ডিসেম্বর) সদর …

ভয়ংকর ওমিক্রন মার্কিন যুক্তরাষ্ট্রের ১১ অঙ্গরাজ্যে শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনার ভয়ংকর ভ্যারিয়েন্ট ওমিক্রন মার্কিন যুক্তরাষ্ট্রের ১১টি রাজ্যে এ পর্যন্ত শনাক্ত হয়েছে। নতুন করে নিউ জার্সি, ম্যারিল্যান্ড, মিসৌরি, নেব্রাস্কা, পেনসিলভানিয়া ও ইউটাহ রাজ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে। এর আগে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মিনেসোটাসহ বেশ কয়েকটি রাজ্যে মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্টটি। বিশ্বে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব শেষ না হতেই ওমিক্রনের প্রাদুর্ভাবে করোনা পরিস্থিতি আরও জটিল হতে …

নাটোরে যুবকের পায়ুপথ থেকে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ নাটোরে পায়ুপথে ১০ লাখ টাকার হেরোইন লুকিয়ে রেখে পাচারের সময় ইব্রাহিম নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাজিহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে। আজ রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে নাটোর র‌্যাব ক্যাম্প সিপিসি-২ এ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে …

কমলগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: স্বাধীনতার শুচনালগ্নে ১৯৭১ সালের ৫ ডিসেম্বর হানাদারমুক্ত হয় মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলা। কমলগঞ্জের মাটিতে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন হয়। মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে বিপর্যস্ত হয়ে কমলগঞ্জের দখলদারিত্ব ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর শত্রু মুক্ত হয় কমলগঞ্জের মাটিতে স্বাধীনতার পতাকা ওড়ায় …

নেত্রকোণায় সুশাসনের লক্ষ্যে অনুসন্ধানী সাংবাদিকতাঃ আকাঙ্ক্ষা ও বাস্তবতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় সুশাসনের লক্ষ্যে অনুসন্ধানী সাংবাদিকতাঃ আকাঙ্ক্ষা ও বাস্তবতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০৫-১২-২০২১) সকাল সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নেত্রকোনা জেলা শাখা এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই গণতন্ত্রের মানষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্বাস …

রানীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় রবিবার ৫ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা কনফারেন্স রুমে সহকারী কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি …