বরেণ্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা’র অকাল প্রয়াণ; এক রাজনৈতিক নক্ষত্রের পতন

সিএনবিডি ডেস্কঃ বৃহত্তর ময়মনসিংহের প্রখ্যাত, বরেণ্য নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা গত সপ্তাহের রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসারত অবস্থায় মারা যান। তার এই অকাল প্রয়াণ হাজারো মানুষকে বাক্রুদ্ধ করে দিয়েছে। তারাগন্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তার জানাজা নামাজে দেখা যায় হাজারো জনতার উপস্থিতি। মানুষ তাকে কতটা মনে প্রাণে ভালবাসে তার প্রমাণ পাওয়া গেল …

চট্টগ্রামে ৪ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম শহরের আনোয়ারা উপজেলায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নান আনোয়ারা থানার খোদ্দগহিরা এলাকার মৃত ছালেহ আহম্মদের ছেলে। গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় আনোয়ারার রায়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭ এর সিনিয়র …

শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রার্থীর অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: আসন্ন মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর নির্বাচনে নৌকার পক্ষে কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্র দখলে নেয়ার নির্দেশ দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে পানসি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মহসিন মিয়া বলেন, প্রতিদ্বন্দ্বি নৌকা মার্কার প্রার্থীর অব্যাহত আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় শ্রীমঙ্গল পৌরসভার …

নবাবগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালিত

প্রতিনিধি নবাবগঞ্জ (দিনাজপুর): “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ল্যাম্ব হেলথ্-ইউকে এর আর্থিক সহযোগিতায় এবং ল্যাম্ব- এ্যাডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন এর বাস্তবায়নে এ দিবস পালন করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয়- …

নওগাঁর আত্রাইয়ে এইচএসসি পরীক্ষার্থীরা করোনা ফাইজার টিকা পেয়ে খুশি

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে এইচএসসি পরীক্ষার্থীরা করোনা ফাইজার টিকা কাযক্রম গত ২৪ নভেম্বর বুধবার সকাল এগারো টায় উপজেলা পরিষদ হলরুমে শুরু হয় এবং গত বৃহস্পতিবার ২৫ নভেম্বর বিকাল চার টায় শেষ হয়। এসময় উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের বারো শত উনপঞ্চাশ জন এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইজার টিকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত …

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবীতে ২৭ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকা ডুবীতে ২৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।  নিহতদের মধ্যে ৫ নারী ও একটি শিশুও রয়েছে। স্থানীয় সময় বুধবারের (২৪ নভেম্বর) এ ঘটনা ঘটে। গত ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ইংলিশ চ্যানেলে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা এটি বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বিবিসি …

কঙ্গনার বিরুদ্ধে মামলা, পাত্তাই দিলেন না তিনি

বিনোদন ডেস্কঃ ফের আইনের কাঠগড়ায় বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’। কৃষক আন্দোলনকে ‘খালিস্তানি’ বিক্ষোভের সঙ্গে তুলনা করায় মুম্বাইয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ (এফআইআর) দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী। এফআইআর নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কঙ্গনা। স্বল্পদৈর্ঘ্যের কালো পোশাক, হাতে মদের গ্লাস নিয়ে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছেন- ‘আর একটা দিন… …

ম্যানসিটির কাছে মেসি-নেইমারদের পরাজয়

স্পোর্টস ডেস্কঃ উয়েফা লিগের গ্রুপ পর্বে ইত্তেহাদ স্টেডিয়ামে বুধবার রাতে শক্তিশালী পিএসজিকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে একটি করে গোল করেন রাহিম স্টার্লিং এবং গ্যাব্রিয়েল জেসুস। অন্যদিকে পিএসজির একমাত্র গোলটি কিলিয়ান এমবাপের। তবে পিএসজি হেরে গেলও গ্রুপ রানারআপ হয়ে পরের পর্বে উঠেছে। অন্যদিকে, গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়ে উয়েফা লিগের পরের রাউন্ডে …

মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকায় দুই দেশের ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাবিহীন পরমাণু কার্যক্রম অথবা দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে চীন ও পাকিস্তানের ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের সামরিক বাহিনীর কোয়ান্টাম কম্পিউটিং কার্যক্রমে সহযোগিতার অভিযোগে ৮ টি চীনা প্রযুক্তি কোম্পানিকে তালিকাভুক্ত করার কথা জানিয়েছে মার্কিন সরকারের …

ফুলবাড়ীতে নির্বাচনী সংঘর্ষে একজন নিহত প্রতিবাদে সড়ক অবরোধ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টায় পর্যন্ত ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের বটতলা নামক এলাকায় প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে প্রতিবাদকারীরা। এসময় সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট …