আদিবাসীদের পৃথক কমিশনের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন ও পথসভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইএসডিও’র বাস্তবায়নে ও হেকস ইপারের সহযোগিতায় মঙ্গলবার ৯ নভেম্বর দুপুর ১১টায় আদিবাসীদের পৃথক কমিশনের দাবিতে পৌরশহর শিবদীঘি যাত্রী ছাউনি চত্বরে র‌্যালী, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আদিবাসী সংগঠনের সভাপতি শুগা …

বাঘ আতংকে ৪ গ্ৰামের মানুষ, পরিদর্শনে তদন্ত দল

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউপি ৪ গ্রামের মানুষের মধ্যে বাঘের আতঙ্ক দেখা দেয়ায় গেল সোমবার বেলা ৩টায় ওই এলাকা পরিদর্শন শুরু করে মৌলভীবাজার বন্য প্রাণী বিভাগের একটি দল। পরিদর্শন শেষে পায়ের চাপ দেখে পরিদর্শণকারী দল নিশ্চিত হন কয়েকদিন থেকে ওই এলাকায় বিচরণ করা প্রাণী বাঘ নয় মেছো বিড়াল । বন …

নাইজারে খড়ের ক্লাসরুমে আগুনে পুড়ে নিহত ২৬ শিশু

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার নাইজারে খড় ও কাঠ দিয়ে তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ শিশু নিহত হয়েছে। তাদের সবার বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। এতে আহত ১৩ জনের মধ্যে ৪ জনের অবস্থা বেশ গুরুতর। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এই দুর্ঘটনা ঘটে। স্কুলের শ্রেণিকক্ষগুলো খড়ের তৈরি ছিল বলে …

৩৭ লাখ টাকারও বেশি দামে বিক্রি হলো একটি কাঁকড়া

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে এবার বিশাল আকারের একটি পুরুষ তুষার কাঁকড়া বিক্রি হয়েছে পঞ্চাশ লাখ ইয়েনে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৭ লাখ ৮১ হাজার ৩৮৫ টাকার মতো। এই মৌসুমে জাপানে প্রথম নিলামে রেকর্ড পরিমাণ দামে বিক্রি হলো কাঁকড়াটি। গত শনিবার সন্ধ্যায় জাপান সাগরের উপকূলে কানাযাওয়া বন্দরের একটি বাজারে শীতকালীন সুস্বাদু খাবারের নিলাম অনুষ্ঠিত হয়। সেখানেই এই দাম …

দেশের বাজারে এসেছে করোনার মুখে খাওয়ার ওষুধ

সিএনবিডি ডেস্কঃ আজ সকালে দেশে করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার নতুন ওষুধ ‘মলনুপিরাভির’অ্যান্টিভাইরাল ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। যার প্রেক্ষিতে মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণরোধে অ্যান্টিভাইরাল ওরাল পিল বা মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ দেশের বাজারে এনেছে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। যার জেনেরিক সংস্করণের নাম হবে ‘ইমোরিভির’। আগামী সপ্তাহ থেকে বেক্সিমকোর তৈরি ক্যাপসুল …

সরকারী প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাত্রীদের থেকে আদায় ৫০ শতাংশ ভাড়া

সিএনবিডি ডেস্কঃ ডিজেলের দাম বাড়ায় ডিজেল চালিত বাস মালিকদের কথা ভেবে সরকার নির্দিষ্ট পরিমাণ বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে। কিন্তু সরকারী প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাত্রীদের থেকে ৫০ শতাংশ ভাড়া বা তার চেয়ে বেশী ভাড়া আদায় করছে বিভিন্ন গণপরিবহণ। সিএনজিচালিত বাসের ভাড়া না বাড়লেও অনেক সিএনজিচালিত পরিবহন নতুন বর্ধিত ভাড়া আদায় করছে। …

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার ১১ বছরের কারাদণ্ড

সিএনবিডি ডেস্কঃ ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে মানি লন্ডারিংয়ে ৭ আর অর্থ আত্মসাতের মামলায় ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ …

চট্টগ্রামে ৩৯১ পিস চোরাই মোবাইলসহ সংঘবদ্ধ চক্রের ৬ সদস্য আটক

মোঃ মিনহাজ উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের ফ্রিপোর্ট এলাকা থেকে র‌্যাব-৭ এর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত মোবাইলসহ সঙ্ঘবদ্ধ চক্রের ৬ জন সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মোঃ গাউস মিয়া (৩২) পিতা- মোঃ শাহ জাহান মিয়া, মোঃ সোহেল (৩৬) পিতা- রহমত আলী, মোঃ তানভির (২৩), পিতা-মোঃ নোয়াব আলী, মোঃ সাইফুল মিয়া (২৫), পিতা- মোঃ …

খুলনার পাইকগাছায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার পর মুক্তিপণ দাবি, আটক ১

খুলনা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় মুক্তিপনের দাবীতে আমিনুর রহমান (২০)নামে এক কলেজ পড়ুয়া ছাত্রকে হত্যা করা হয়েছে। আগড়ঘাটা কপোতাক্ষ নদের তীরে নিহতের রক্ত পাওয়া গেলেও মৃতদেহ পাওয়া যায়নি। মুক্তিপনের টাকা আদায়কালে অপহরণ চক্রের ফয়সাল নামের এক যুবককে সোমবার বিকেলে জনতা আটক করে পুলিশে দিয়েছে। এখনো নিহতের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত আমিনুর উপজেলার কপিলমুনির কপিলমুনি …

কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল নিয়োগ বাণিজ্যের প্রতারক চক্রের সদস্য আটক

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বাণিজ্যের প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটক প্রতারক চক্রের সদস্য মোঃ আবুল কাশেম (৩২), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি মাদ্রাসা পাড়া এলাকার মৃত ফরিদ আলী মন্ডলের ছেলে। কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক লিখিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। কুষ্টিয়া …