ভিডিও কলে শাহরুখ ও গৌরী, কাঁদলেন আরিয়ান

বিনোদন ডেস্কঃ মাদক মামলায় গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ খানপুত্র আরিয়ান খান বর্তমানে আছেন মুম্বাইয়ের আর্থার রোড জেলে। সেখান থেকে ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলা সুযোগ পেয়েছেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই কারা কর্মকর্তার বরাতে এক টুইট বার্তায় জানিয়েছে, আরিয়ান খান তাঁর বাবা শাহরুখ খান এবং মা গৌরী খানের সঙ্গে কারাগারের ভিতর থেকে ভিডিও কলের …

বিশ্ব খাদ্য দিবস আজ

সিএনবিডি ডেস্কঃ আজ শনিবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হবে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২১’। দিবসে এবারের প্রতিপাদ্য হলো- ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ- ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ …

ত্রিশালে দাঁড়িয়ে থাকা বাসকে ট্রাকের ধাক্কা, নিহত ৬

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাটে দাঁড়িয়ে থাকা বাসকে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ৬জন। শনিবার (১৬ অক্টোবর) পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত ওসি মাঈন উদ্দিন।

গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু কাল

শিক্ষা ডেস্কঃ প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াত ও থাকা-খাওয়ার সমস্যাসহ বিভিন্ন দুর্দশা লাঘবে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।আগামীকাল রোববার (১৭ অক্টোবর) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ পদ্ধতির যাত্রা শুরু হবে। জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি …

টানা ৪ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু

দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকার পর আজ শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ভারত-বাংলাদেশের বন্দর এলাকায়। জানা যায়, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে রফতানি পণ্য নিয়ে প্রায় ৩০০ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে ১০০-১৫০ ট্রাক রফতানি পণ্য নিয়ে যায় ভারতে। দেশের …

ইন্দোনেশিয়ায় নদী পরিচ্ছন্ন করতে গিয়ে ১১ কিশোরের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় নদী পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়ে প্রাণ গেছে ১১ কিশোরের। আজ শনিবার (১৬ অক্টোবর) স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর আবর্জনা অপসারণে অংশ নিয়েছিল ১৩ থেকে ১৫ বছর বয়সী দেড়শ’ শিক্ষার্থী। এদের মধ্যে ২১ জন শিক্ষার্থী হঠাৎ পানিতে পড়ে যায়। এর মধ্যে ওই ১১ শিক্ষার্থী মারা যায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি …

ব্রাহ্মণবাড়িয়ার বিলাসবহুল আবাসিক হোটেল থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ৩৯

মোঃ নাছির উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বিলাসবহুল আবাসিক হোটেল আরজে টাওয়ারের বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ এবং ৩৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গেল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মধ্যরাত থেকে পরদিন শুক্রবার সকাল পর্যন্ত আরজে টাওয়ারে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন ইজারুল হক, মোস্তাফিজুর রহমান, …

আইনের শাসনে বাংলাদেশের অবস্থান জানাল ডব্লিউজেপি

সিএনবিডি ডেস্কঃ চলতি বছর ২০২১ সালে আইনের শাসনের সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৯টি দেশের মধ্যে ১২৪তম। দক্ষিণ এশিয়ার ৬টি দেশের মধ্যে ৪র্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) বৈশ্বিক আইনের শাসন সূচক প্রকাশ করেছে। ডব্লিউজেপির সাবেক সভাপতিদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট ও কলিন …

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রায় ৫ কেজি ভয়ংকর মাদক আইসসহ গ্রেফতার ২

সিএনবিডি ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী থেকে প্রায় ৫ কেজি ভয়ংকর মাদক আইস ও মাদক সিন্ডিকেটের অন্যতম হোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার (১৬ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাজধানীতে সর্ববৃহৎ …

নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি হতে চান মাসুম রানা

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার ৬নং মনিয়ারী ইউপিতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এলাকাবাসীর বিগত ত্রিশ বছরের দাবি পূরণে নৌকার মাঝি হতে চান মাসুম রানা। আসছে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসেবে সাবেক তুখোর ছাত্রলীগ,স্বেচ্ছা সেবক লীগ নেতা মাসুম রানাকে চায় ইউনিয়ন বাসিন্দারা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মাঝে ঐক্য আর …