ভারতীয় বিড়ি অবৈধ ভাবে পাচারকালে বিড়িসহ ১জন আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখায় অভিযান চালিয়ে পুলিশ ৪ লাখ ২০ হাজার শলাকা ভারতীয় অ’বৈধ নাসির বিড়িসহ জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। জাহাঙ্গীর বড়লেখার তালিমপুর ইউপির তালিমপুর গ্রামের বদর উদ্দিন ওরফে বদই মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে নগদ ৪ লাখ ৪ হাজার ৫ টাকা উদ্ধার করা হয়। গত …

শেরপুরে জিনাত কম্পিউটার পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তর যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লা

নুর মোহাম্মাদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার শেরপুরের বাসষ্ট্যান্ড ডক্টরস কমপ্লেক্স মার্কেটের জিনাত কম্পিউটার ট্রেনিং এন্ড ল্যাঙ্গুয়েজ একাডেমি পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা (যুগ্ম সচিব) পরিচালক পরিকল্পনা আব্দুল লতিফ মোল্লা। এ সময় তিনি জিনাত কম্পিউটার ট্রেনিং এন্ড ল্যাঙ্গুয়েজ একাডেমির কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং যুবকদের প্রশিক্ষনের আগ্রহ বাড়িয়ে তোলার …

মুরাদনগর শ্রীকাইল কলেজে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৩৭তম জন্মবার্ষিকী উদযাপন

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার ঐতিহ্যবাহী শ্রীকাইল কলেজ ও শ্রীকাইল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৩৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২১শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় শ্রীকাইল সরকারি কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক …

জাস্টিন ট্রুডো’র দানে দানে তিন দান

আন্তর্জাতিক ডেস্কঃ টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। অবশ্য লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বলে এপির খবরে জানানো হয়েছে। এদিকে কানাডার নির্বাচন কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর …

জাতিসংঘের ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডিবিএন ডেস্কঃ দেশরত্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করা হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে …

বাংলাদেশি ফাইরুজ পেলেন আন্তর্জাতিক গোলকিপারস অ্যাওয়ার্ড

সিএনবিডি ডেস্কঃ মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে প্রথমবারের মতো বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে গোলকিপারস অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশী এক তরুণী। তিনি মনের স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ফাইরুজ ফাইজা বিথার। শিক্ষার্থীদের মধ্যে হতাশা দূর করে হাসি-আনন্দ ফিরিয়ে আনতে তাঁর সংগঠনটি বিভিন্ন কাজের উদ্যোগ নিয়ে থাকে। ফাইরুজ খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন থেকে ডিগ্রি অর্জন করেছেন। আজ মঙ্গলবার (২১ …

নওগাঁর আত্রাইয়ে গ্রামীণ ঐতিহ্যবাহী মাদারের গান অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ অতিজন প্রিয় লোক সংস্কৃতি মাদারের গান আজ বিলুপ্তির পথে। আজ থেকে প্রায় এক যুগ আগেও এর বেশ প্রচলন দেখা গেছে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায়। এ উপজেলার অধিকাংশ পাড়া-মহল্লায় সন্ধ্যা থেকে বাড়ির উঠানে, খোলা আকাশের নিচে রাত ভর জমজমাট ভাবে উদযাপিত হতো এই মাদারের গানের আসর। গ্রামের ছোট, বড় সকল …

কুমিল্লা-৭ আসনে অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ডিবিএন ডেস্কঃ কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরপর গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে। গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী …

বাবা-মাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করলেন তেলেগু সুপারস্টার থালাপতি বিজয়

বিনোদন ডেস্কঃ ভারতের তামিল সুপারস্টার থালাপতি বিজয় তার বাবা এস এ চন্দ্রশেখর ও মা শোভাসহ মোট ১১ জনের বিরুদ্ধে তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজ সিটি কোর্টে দেওয়ানি মামলা করেছেন। জানা গেছে, কয়েক মাস আগে বিজয় এবং তার মা-বাবার সঙ্গে বিবাদসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছিল। সেখান থেকে জানা গিয়েছিল, বিজয় ফ্যান অ্যাসোসিয়েশন নামে যে ফ্যান ক্লাব রয়েছে, সেটিকে রাজনৈতিক …

বঙ্গবন্ধুর নামে জাতিসংঘের বাগানে বেঞ্চ উৎসর্গ ও বৃক্ষরোপণ ঐতিহাসিক ঘটনা: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনের বাগানে একটি বেঞ্চ উৎসর্গ এবং সেই সঙ্গে একটি বৃক্ষরোপণকে ঐতিহাসিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর-বাসস (নিউইয়র্ক)। গতকাল সোমবার নিউইয়র্কের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় তিনি এ বৃক্ষরোপণ করেন। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই বৃক্ষটাও শতবর্ষের ওপর …