নওগাঁ’র বদলগাছিতে প্রতিপক্ষের বাধার মুখে ৩০ বিঘা জমিতে আমন ধান রোপন করতে পারেননি কুষক

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ’র বদলগাছি উপজেলায় এক কৃষককে চলতি আমন মৌসুমে ৩০ বিঘা জমির ধান রোপন করতে দেয়নি প্রতিপক্ষ। এর ফলে ঐ মাঠে সকল জমিতে আমন ধান রোপন সম্পন্ন হলেও সংশ্লিষ্ট সম্পত্তিগুলো সম্পূর্ন পতিত পড়ে রয়েছে যা থেকে কমপক্ষে সাড়ে ৭শ মন ধান উৎপাদিত হতো। প্রতিপক্ষ রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার কারনে বদলগাছি থানায় …

কুলাউড়া পুলিশের অভিযানে ১২৭৫লিটার চোলাই মদ সহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নেতৃত্বে একটি দলের অভিযান পরিচালনা করা হয়।  গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউপি অন্তর্গত চাতলাপুর এলাকার শমসেরনগর টু চাতলাপুর রোডের দক্ষিণ পার্শ্বে বাউরীটিলা গ্রামে যাওয়ার সময় রাস্তা হইতে মাদক …

কুড়িগ্রামে করোনাকালীন স্বাস্থ্য বার্তা প্রচারে একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাকিব আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে করোনাকালীন স্বাস্থ্য বার্তা প্রচারে ” শিশু ও নারী উন্নয়নে সচেতন মূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয় একদিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সহযোগিতায় জেলা তথ্য অফিস কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি …

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ‘মিতালী দত্ত’

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা পরিষদের (মহিলা) ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। মিতালী দত্ত জানান, বুধবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি এসে পৌঁছায়। যেহেতু প্যানেল চেয়ারম্যান নিজ দায়িত্ব থেকে নিজ ইচ্ছায় পদত্যাগ করেন। সেহেতু বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ওনার দায়িত্ব …

ডোমারের চিলাহাটি উপ-স্বাস্থ্যকেন্দ্র পুনঃ চালুকরণ বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারী : নীলফামারী জেলার ডোমারে চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবা পুনরায় চালু করা এবং মান উন্নয়ন ও সম্প্রসারনের জন্য এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত  হয়েছে। বুধবার (১৫সেপ্টেম্বর)  দুপুর ১২ টায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে  চিলাহাটি অনির্বাণ যুবসংগঠনের আয়োজনে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ডোমার উপজেলার প্রত্যন্ত অঞ্চল …

গাজায় মেয়াদ উত্তীর্ণ কোভিড ভ্যাক্সিন পাঠিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫০,০০০ ডোজ মেয়াদোত্তীর্ণ করোনার ভ্যাক্সিন পাঠিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব ৪৮ ওয়েবসাইট এ খবর জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় পাঠানোর জন্য রাশিয়ায় তৈরি ভ্যাক্সিনগুলো ইহুদিবাদী ইসরাইলকে দেয়া হলেও তেল আবিব এগুলো অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এছাড়া, ভ্যাক্সিনের চালানটি ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দেয় ইসরাইল। …

শীঘ্রই আসছে আইফোন ১৩, থাকছে যেসব ফিচার

প্রযুক্তি ডেস্কঃ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তার নতুন মডেলের স্মার্টফোন আইফোন ১৩-এর ঘোষণা দিয়েছে। যেটিতে ‘পোরট্রেট মোড’-এ ভিডিও করা যাবে, যাতে থাকবে ‘ডেপথ অব ফিল্ড’ ইফেক্ট। নতুন এই ‘সিনেমাটিক মোড’ ক্যামেরার ফ্রেমে চলে আসা কোন ব্যক্তিকে আগেভাগেই শনাক্ত করতে পারবে এবং ফোকাস পরিবর্তিত হয়ে সেই ব্যক্তির ওপর চলে যাবে। অ্যাপলের প্রধান টিম কুক বলেন, …

আজ ১৫ সেপ্টেম্বর ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী

সাহিত্য ডেস্কঃ বাংলা ভাষার সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী আজ ১৫ সেপ্টেম্বর (বুধবার)। ১৮৭৬ সালের এই দিনে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার কারণে তিনি অপরাজেয় কথাশিল্পী নামেও খ্যাত। শরৎচন্দ্রের অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোয় অনূদিত হয়েছে। ঔপন্যাসিক শরৎচন্দ্র পাঁচ বছর বয়সকালে মতিলাল দেবানন্দপুরের প্যারী পণ্ডিতের পাঠশালায় …

সময় বাড়লো এইচএসসি ফরম পূরণের

শিক্ষা ডেস্কঃ ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবারো বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ফরম পূরণ চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার …

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় পৃথক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৬শ’ ১০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। পাটকেলঘাটা থানার বাইগুনি, কলারোয়া থানার শাকদাহ এবং শার্শা থানার উলাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক দ্রব্যসহ আসামীদের আটক করা হয়। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পাটকেলঘাটা …