এবার পৃথক দুই ভূমিকম্পে কাঁপল রোমানিয়া ও নিউজিল্যান্ড

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর গত কয়েকদিনে বেশ কয়েকটি দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার এবং স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউজিল্যান্ডে ৬ দশমিক ৩ মাত্রার মাঝারি ভূমিকম্প ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপ ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যালোচনা কেন্দ্র (ইএমএসসি) এসব তথ্য নিশ্চিত করেছে। ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল …

স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু!

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুরে বাড়ির উঠানে তামাক শুকানোকে কেন্দ্র করে স্বামীর থাপ্পড়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সকাল ৮টায় এ ঘটনা ঘটে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আদিতমারী থানার ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলাম রফিক এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের পরিচয়ঃ সারপুকুর এলাকার মতিয়ার রহমান কাচুর (৬০) স্ত্রী জাহানারা (৫৫)। স্থানীয়দের সুত্রে জানা যায়, …

মাত্র ১ টাকায় পাওয়া যাবে চিকিৎসা সেবা!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকসহ প্রান্তিক জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষ ও স্কুল শিক্ষার্থীদের জন্য ১ টাকায় ডাক্তারী পরামর্শ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও হীড বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার দুপুরের পর সম্মেলন কক্ষে মাটির ব্যাংকে ১ টাকা জমা দিয়ে চিকিৎসা সেবা গ্রহণের মাধ্যমে তৃণমূলের মানুষের জন্য ১টাকায় ডাক্তারী পারামর্শ প্রকল্পের …

ফুলবাড়ীতে ইয়াবাসহ ১২ মাদক মামলার আসামী গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ১২ মাদক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারী লিটন মিয়া(২৬) কে ইয়াবা সহ গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার(১৩ ফেব্রুয়ারি) রাত  আনুমানিক ৮ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে অভিযান চালায়। এসময় …

নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার বিশিউড়া ইউনিয়নের দক্ষিণ বিশিউড়া উচ্চ বিদ্যালয়ে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপি প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, প্রফেসর ডাঃ আ.ন.ম নৌশাদ খান অধ্যক্ষ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল করিমগঞ্জ, কিশোরগঞ্জ। এ সময় অন্যদের মধ্যে …

আগুন’র শুটিং সেটে আহত শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের সুপার স্টার শাকিব খান আসন্ন ছবি ‘আগুন’র শেষ দিনের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। ছবিটি নির্মাণ করছেন বদিউল আলম খোকন। গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আফতাবনগরে ছবিটির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন শাকিব। তিনি আহত হওয়ায় আপাতত শুটিং স্থগিত রাখা হয়েছে। সূত্রে জানা গেছে, আহত হওয়ার পরেও কিছু …

কেন ৬০০ সিঁড়ি বেয়ে মন্দিরে সামান্থা?

সম্প্রতি তামিলনাড়ুর পালানি মুরুগান মন্দিরে পূজা দিতে ৬০০ সিঁড়ি বেয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ইতোমধ্যেই অভিনেত্রীর মন্দিরে যাওয়ার কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ছবিতে দেখা যায়, সাদা সালোয়ার কামিজ পরে মন্দিরে গিয়েছিলেন তিনি। সম্প্রতি আবারও অভিনয়ে ফিরেছেন সামান্থা। বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত হয়ে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন এই অভিনেত্রী। …

পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়। পরাজয় নিশ্চিত জেনে তারা পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে। আন্দোলনে বিএনপি ব্যর্থ। নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ তাদের সঙ্গে নেই। সাধারণ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নোয়াখালীর বসুরহাটের বঙ্গবন্ধু চত্বরে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান …

দেশে ৬ মাসে ফেসবুক ব্যবহারকারী কমেছে সোয়া কোটির বেশি

দেশে গত ৬ মাসে সোয়া কোটির বেশি ফেসবুক ব্যবহারকারী কমেছে বলে জানিয়েছে, পোল্যান্ডভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাট। ফেসবুক ছাড়াও টুইটার, ইনস্টাগ্রাম এবং লিংকডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ডেটা বিশ্লেষণ করে থাকে নেপোলিয়নক্যাট। নেপোলিয়নক্যাট জানিয়েছে, ফেসবুকের পাশাপাশি গত ৬ মাসে মেটার অন্য দুটি প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারেও বাংলাদেশের ব্যবহারকারীর সংখ্যা কমেছে। নেপোলিয়নক্যাট তথ্যমতে, বাংলাদেশে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী ছিল …

ফেরিওয়ালা আব্দুল খালেকের কপালে জোটেনি বয়স্ক ভাতা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : ৬৫ বছর বয়সে গ্রামে গ্রামে ফেরিতে করে চুড়ি, ফিতা, লিপস্টিক, আলতা, স্নো, পাউডার সহ নারীদের প্রয়োজনীয় বিভিন্ন রকম প্রসাধন সামগ্রী বিক্রি করেন আব্দুল খালেক। ফেরি কাঁধে নিয়ে সারাদিন এ গ্রাম ও গ্রাম ঘুরে যা বিক্রি হয় তার লভ্যাংশ দিয়েই কোন রকমে চলে তার সংসার। খেয়ে না খেয়ে থাকলেও তার …