তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়ালো

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ৮ দিন পরে মৃত্যুর সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে শতশত মরদেহ উদ্ধার করা হচ্ছে। অনুসন্ধান কাজে সহায়তাকারী কুকুর ও থার্মাল ক্যামেরা ব্যবহার করে উদ্ধারকারীরা ধ্বংস হওয়া ভবনগুলোতে তৎপরতা চালাচ্ছেন। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এখানে মৃতের সংখ্যা ১৯৩৯ সালের ভূমিকম্পকে ছাড়িয়ে গিয়ে ৩১৬৪৩ জনে দাঁড়িয়েছে। …

মৌলভীবাজারে সাপের কামড়ে একজনের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সাপের কামড়ে চন্দ্র রিকিয়াশন নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে পাহাড়ে জ্বালানী কাঠ আনতে গিয়ে সাপের কামড়ে তার মৃত্যু হয়। চন্দ্র রিকিয়াশন কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপির গোবিন্দপুর চা বাগানের মৃত নরেশ রিকিয়াশনের ছেলে। তিনি দলই চা বাগানে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করতেন। জানা যায়, রোববার …

কমলগঞ্জে এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর নোয়াগাঁওয়ে বসতঘর থেকে তানভির মিয়া (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। অদ্য সেমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে শমশেরনগর ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে ভোরে ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে পেছনো কিশোরের …

বিপিএল শেষ হবার দিন আসছেন জেমস

এবারের বিপিএল শেষ হতে যাচ্ছে চমক দিয়ে।  বিপিএলের ফাইনালের দিন কনসার্টের আয়োজন করেছে আয়োজক কর্তৃপক্ষ। আর কেবল কনসার্ট নয় বিপিএলের সমাপ্তি টানা হবে আতশবাজি এবং বিম শোর মাধ্যমে। কনসার্টে আসছেন নগর বাউল খ্যাত জেমস, ওয়ারফেজ এবং ফিডব্যাকের সাবেক সদস্য মাকসুদুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। ‘বিপিএলের ফাইনালের দিনে …

তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ হাজার ছাড়ালো

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের ৮ দিন পার হতে চলল। এরই মধ্যে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ হাজারে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও প্রাণের অস্তিত্ব মিলছে। বাঁচার আশা করছেন অনেকে। তবে সেই আশা ধীরে ধীরে হতাশায় রুপ নিচ্ছে। আলজাজিরার প্রতিবেদনের তথ্যমতে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ১৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৩১ হাজার …

মা-বোনসহ মরিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে পিবিআই’র সুপারিশ

ব্যাপক আলোচিত খুলনার রহিমা বেগম অপহরণ মামলায় পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন (পিবিআই) আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। পিবিআই প্রতিবেদনে পরিকল্পিতভাবে এ নাটক করার জন্য রহিমা এবং তার দুই মেয়ে মরিয়ম মান্নান ও আদুরী আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে সুপারিশ করেছে। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মহানগর হাকিমের আদালতে এ তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআই …

জয়পুরহাটে ট্রাকচাপায় ৫ জনের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মালীপাড়া এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন-ক্ষেতলালের শাখারুঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে নাফিজ ইসলাম (২১), ইটাখোলা এলাকার রইচ উদ্দিনের স্ত্রী শাহনাজ পারভীন (৪৫), …

আওয়ামী লীগকে বিতর্কিত করতেই প্রতিমা ভাঙচুর করেছে: সুজিত রায় নন্দী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে বিতর্কিত করতে একটি অশুভ চক্রশক্তি প্রতিমা ভাঙচুর করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চায়“-ঠাকুরগাঁওয়ে গত রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগ কর্তৃক আয়োজিত লাহিড়ী হাট প্রাঙ্গণে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এসব …

বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় রোববার বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহারের ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বলগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খাঁনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির …

একুশে পদক-২০২৩: মনোনীত ১৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান

দেশে বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবার একুশে পদক-২০২৩ এর জন্য ১৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একুশে পদক-২০২৩ এর জন্য মনোনীত ১৯ বিশিষ্ট ব্যক্তি হলেন- খালেদা মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল …