মৌলভীবাজারে ১৩০০০ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে জেলার ১৩ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে মৌলভীবাজার স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসানের সঞ্চালনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য …

ফুলবাড়ীতে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবার পেল ঢেউটিন ও নগদ টাকা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ১৫ টি পরিবারের মাঝে ত্রাণ মন্ত্রনালয় প্রদত্ত ঢেউটিন ও টাকা বিতরণ করেছে উপজেলা ত্রাণ,পূনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন বিভাগ। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার অফিসার সুমন দাস, প্রকল্প বাস্তবায়ন …

নওগাঁর আত্রাইয়ে করোনায় অসহায় মানুষের পাশে এম পি হেলাল

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও আত্রাই- রানীনগর এলাকার সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এর সার্বিক সহযোগীতায় করোনার এই মহা সংকটে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করছে আত্রাই যুব-লীগ ও ছাত্র লীগ। গতকাল বুধবার (৭ জুলাই) উপজেলার আত্রাই- সিংড়া রাস্তার মোড় এলাকায় এ …

মৌলভীবাজারে কোরবানি পশু মোটাতাজাকরণ: কাঙ্ক্ষিত দাম ও বিক্রি নিয়ে শঙ্কায় খামারি ব্যবসায়ীরা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজারে আসছে কোরবানির ঈদের পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারি ব্যবসায়ীরা। গো-খাদ্যের মূল্যবৃদ্ধি, চিকিৎসা ব্যয় বাড়ার কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর বেড়েছে গবাদিপশু মোটাতাজাকরণ খরচও। তাছাড়া করোনা মহামারী ঠেকাতে চলমান লকডাউনে গবাদি পশুর বাজার বসানো নিয়েও তৈরী হয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় পশু বিক্রি ও  ন্যায্যমূল্য পাওয়া নিয়ে …

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশভর্তি ট্রাক পুকুরে

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশভর্তি ট্রাক পুকুরে পড়ে গেছে। বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ৯ টায় উপজেলার চুনতির জাঙ্গালিয়ায় ফরেষ্ট বিট সংলগ্ন আরকান সড়কে কক্সবাজার  অভিমুখী বাঁশভর্তি একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি দুমড়ে মুচড়ে পার্শ্ববতী পুকুরে পড়ে ডুবে যায়। খবর পেয়ে দোহাজারি হাইওয়ে থানা পুলিশ,সাতকানিয়া দমকল বাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত …

ফুলবাড়ী সীমান্তে ভারত ফেরত ১২ নারী-পুরুষ ও শিশু আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভারতের দিল্লিতে ইট ভাটায় কাজ শেষে অবৈধ ভাবে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে বালাদেশে আসার সময় নারী,পুরুষ ও শিশুসহ মোট ১২ জন বাংলাদেশী নাগরিক  বিজিবির হাতে আটক হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটায় উপজেলার কাশিপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪২ এর ৪ নম্বর সাব পিলারের নিকট দিয়ে বাংলাদেশ আসার সময় কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্য তাদেরকে আটক …

বাঞ্ছারামপুরে ঈদের আকর্ষণ ২৫ মণ ওজনের ষাঁড় গরু শান্তবাবু, দাম হাঁকাচ্ছেন সাত লাখ টাকা

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর-হোমনা প্রতিনিধিঃ আসন্ন কোরবানির ঈদকে ঘিরে  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার আইয়ুব পুর  ইউনিয়নের সেরা আকর্ষণ শান্তবাবু। লাল-কালো রঙ মিশ্রণে শান্তবাবু  খুবই শান্ত-শিষ্ট স্বভাবের। গরুটির ওজন প্রায়ই ২৫ মণ, এর দাম হাঁকা হয়েছে ৭ লাখ টাকা। শান্তবাবুর  লালন পালনকারী মো. জাকির হোসেন। কানাইনগর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা। তিনি বলেন,আড়াই বছর আগে ৯০ হাজার টাকা …

কমলগঞ্জে ২৫০ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলেন করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ অসহায় প্রতিবন্ধী, কর্মহীন দিনমজুর, শ্রমজীবীসহ নিম্ন আয়ের ২৫০ পরিবার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের …

ডোমারের চিলাহাটিতে ভালো নেই ব্যাটারী চালিত রিকশা-ভ্যান চালকেরা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ লকডাউনে ভালো নেই, নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির ব্যাটারী চালিত রিকশা-ভ্যান চালকেরা। মানুষ বাইরে বের হতে না পারায় তারা ভাড়া পাচ্ছেন না। সারাদিনে ৮০ থেকে ৯০ টাকা উপার্জন হচ্ছে। চাল কিনতে সেই টাকা শেষ হওয়ায় তরকারি কিনতে পারছেন না। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আজ বুধবার চিলাহাটি বাজারের ডাকবাংলোর …

গরু নিয়ে দুশ্চিন্তায় লোহাগাড়ার খামারিরা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনা মহামারি চলছে। চলছে কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহ। সারাদেশের মত বন্ধ আছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশুর হাটগুলো। এগিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে ও প্রাকৃতিক ঘাসের সুবিধা থাকায় অনেকেই গরু পালন করেন চট্টগ্রামের সর্ব দক্ষিণের এই উপজেলায়। ফলে এখানে ছোট, বড়, মাঝারি আকারে অনেক গরুর খামারও গড়ে উঠেছে। খামারিরা আশায় …