খুলনা বিভাগে করোনায় আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২০২

খুলনা প্রতিনিধিঃ খুলনা বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন। আজ রোববার (২৭ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় পাঁচজন, বাগেরহাটে পাঁচজন, …

সোমবার থেকে বৃষ্টি বাড়বেঃ আবহাওয়া অধিদপ্তর

সিএনবিডি ডেস্কঃ আগামীকাল সোমবার (২৮ জুন) থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং দেশের কোথাও কোথাও মাঝারি ও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টা দিতে পরবর্তী ২৪ ঘন্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা,বরিশাল  ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ …

নওগাঁয় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭১, শনাক্তের হার ৩০.০৮ শতাংশ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির মহাদেবপুর উপজেলার জন্তিগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৩ জন। নওগাঁ’র ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর-এ-মোর্শেদ জানিয়েছেন, নওগগাঁ সদর …

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানালেন মির্জা ফখরুল

সিএনবিডি ডেস্কঃ আজ রোববার (২৭ জুন) দুপুরে গুলশানে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে দলীয় উদ্যোগ ‘সচল’ রয়েছে। মির্জা ফখরুল বলেন, এই বিষয়টি (দলের উদ্যোগ) অন আছে। এ বিষয়ে অগ্রগতি হলে আমরা অবশ্যই আপনাদের জানাব। বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে …

কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিল সরকার

সিএনবিডি ডেস্কঃ আজ রোববার (২৭ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, সময়মতো বিদ্যুৎ উৎপাদনে না আসায় কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার লক্ষ্যে আগামী মাসে চূড়ান্ত চুক্তি সই হবে বলেও জানান তিনি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, …

অফিস সহকারীকে চুমু দেওয়ার ঘটনায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, নতুন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যে চলমান করোনা বিধিনিষেধের মধ্যে সহকারীকে চুমু খাওয়ার ঘটনায় অবশেষে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র দেন তিনি। হ্যানককের পরিবর্তে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় জানিয়েছে, ম্যাট হ্যানককের পরিবর্তে …

কমলগঞ্জে চা–শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অর্জুন মহালী (২৭) নামের এক চা–শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী এলাকা মাধবপুর ইউপি পাত্রখোলা চা–বাগানের কবরস্থান এলাকায় একটি আমগাছ থেকে ওই ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। অর্জুন পাত্রখোলা চা-বাগানের মসজিদ লাইনের গোপাল মহালীর ছেলে। গরু চরাতে আসা রাখালেরা এ লাশটি দেখতে …

নকল চকচকে স্বর্নের বার দেখিয়ে আসল স্বর্ণ হাতানো চক্রের ৫ সদস্য আটক

মোঃ আমিন আহমেদ, সিলেটঃ নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণাপূর্বক আসল স্বর্ণ হাতিয়ে নেয়া সহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অপরাধে ৫ জন প্রতারককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে কয়েকটি নকল স্বর্ণের বার তৈরির সরঞ্জাম, ও স্বর্ণালংকার রাখার কাভার উদ্ধার করা হয়। সিনেমা প্যালেস এলাকা থেকে এই প্রতারক চক্রটি আটক করা হয় …

৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল বঙ্গবন্ধু কৃষি পদক

জাতীয় ডেস্কঃ দেশের কৃষিতে উন্নয়ন ও অনুপ্রেরণা জোগাতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে প্রবর্তন করেন কৃষি পদক পুরস্কার। এরই ধারাবাহিকতায় সব বারের মতো এবারও দেয়া হলো এ পুরস্কার। আর এবার দেশে কৃষি খাতের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেল ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান। আজ রোববার (২৭ জুন) …

মৌলভীবাজার জেলা জুড়ে কোভিভ-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান ও জরিমানা আদায়

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ করোনা মহামারী কোভিভ-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজার জেলার ১০টি পয়েন্টে একযোগে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা, বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় ১৮৯ জনকে অর্থদন্ড  জরিমানা করা হয়। ২৬ জুন শনিবার জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান নির্দেশনা অনুযায়ী ও অতিরিক্ত …