কুষ্টিয়ায় সাধারণ লোকদের ঘরে রাখতে পুলিশের কর্মব্যস্ততা

কুষ্টিয়া প্রতিনিধিঃ চলমান মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কুষ্টিয়ায় সর্বাত্নক লকডাউনের লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলমের নেতৃত্বে সরকারি সাধারণ লোকদের ঘরে রাখতে পুলিশের কর্মব্যস্ততা লক্ষ করা গেছে। গতকাল শনিবার ( ২৬ জুন) কুষ্টিয়া জেলার সাত থানার সীমান্তবর্তী ও পৌর এলাকার চেকপোস্টে কঠোর ভাবে পুলিশি নজরদারী থাকায় আন্তঃজেলা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল …

কুলাউড়া উপজেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা পরিষদ ভবনে শনিবার (২৬ জুন) রাত ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার সাথে সাথে কুলাউড়া ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, উপজেলা পরিষদ ভবনের নিচতলায় সিঁড়ির নিচে বৈদ্যুতিক মিটার বক্সে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিকভাবে কুলাউড়া ফায়ার সার্ভিসকে খবর …

শ্রীমঙ্গলে নৈশপ্রহরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার নৈশপ্রহরী মিজাজ মিয়া (৫০) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) সকাল ৮ ঘটিকার দিকে শ্রীমঙ্গল শহরের মিশন রোড থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নৈশপ্রহরী নিহত মিজাজ মিয়া শহরের সোনামিয়া রোডের নৈশ কলীন দায়িত্ব পালন করতেন। নিহতের স্ত্রী মাজেদা বেগম বলেন, আমি বোনের …

গাজীপুরে ঝুট গুদামে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার কোনাবাড়ীতে একটি ঝুট গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আজ রবিবার (২৭ জুন) সকালে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় অবস্থিত একটি ঝুট গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটে। পরে তা পাশের অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। …

অফিস সহকারীকে চুমু খেয়ে বিপাকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধের মধ্যে এক সহকারীকে চুমু খেয়ে বেকায়দায় পড়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তার ওই ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর থেকেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। মন্ত্রিসভা থেকে তাকে বের করে দেওয়ার দাবিও তুলেছে অনেকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, চাপের মুখে সামাজিক দূরত্বের বিধিনিষেধ …

ফুলবাড়ীতে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর গাঁজা, আটক- ২

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ  অভিযান চালিয়ে বিশেষ কায়দায় দুইটি মোটরসাইকেলের ট্যাংকির ভিতর ৮ কেজি গাঁজা পরিবহনকালে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে । পুলিশ জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খড়িবাড়ী-পাখির হাট সড়ক থেকে মোটর সাইকেল আরোহী ওই দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এসময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। আটককৃতরা হলেন, উপজেলার …

জর্জ ফ্লয়েড হত্যা: অভিযুক্ত পুলিশ কর্মকর্তার সাড়ে ২২ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে (৪৬) হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে সাড়ে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার (২৫ জুন) এই রায় ঘোষণা করা হয়। খবর সিএনএনের। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার কৌঁসুলি চৌভিনের ৩০ বছর কারাদণ্ড চেয়েছিলেন। আর চৌভিনের আইনজীবী চেয়েছিলেন তাকে মুক্তি দেয়া হোক। কিন্তু গত এপ্রিলে …

টাইগারদের জন্য নতুন দুই কোচ যুক্ত হলেন কোচিং স্টাফে

স্পোর্টস ডেস্কঃ টাইগাররা জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগেই বিশেষজ্ঞ ব্যাটিং ও বোলিং কোচ নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের উচ্চপর্যায়ের নির্ভরশীল এক সূত্র নিশ্চিত করেছে এ খবর। টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে। পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবে নেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল …

সড়কে দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ, মিল্ক ভিটা গড়ে তোলার দাবি

কামাল উদ্দিন টগর, ব্যুরো প্রধান রাজশাহীঃ দুধ বিক্রি করতে না পেরে ও ন্যায্য দাম না পেয়ে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছেন নাটোরের সিংড়া উপজেলার খামারিরা। শুক্রবার ও শনিবার (২৫ ও ২৬ জুন) সকালে বাহাদুরপুর বটতলা এলাকায় প্রায় ৩০ জন খামারী দুধ ঢেলে বাড়িতে ফিরেছেন। জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়নে প্রায় ৬০০টি গরুর …

সুইজারল্যান্ডে এমপি হলেন বাংলাদেশি সুলতানা

প্রবাসী ডেস্কঃ সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশি সুলতানা খান দেশটির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জুরিখ জোন থেকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তিনি। গত সপ্তাহের মঙ্গলবার এ ফলাফল ঘোষণা করা হয়। সর্বোচ্চ ভোটে নির্বাচিতদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন সুলতানা। প্রথম কোনও বাংলাদেশি হিসেবে সুইজারল্যান্ডে এমপি নির্বাচিত হয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন সুলতানা। সুইজারল্যান্ডের মূল ধারার বিভিন্ন …