রাণীশংকৈলে ৫ টি গাঁজার গাছসহ গ্রেফতার-১

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা গত সোমবার ৫ টি বড় আকারের গাঁজার গাছসহ আবুল আসাদ (৫৫) নামে এক  গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। আসাদ পৌরশহরের কুলিক পাড়ার মৃত কাজিমউদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা ব্যবসায়ী আসাদ সকলের অগোচরে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ঘটনার দিন দুপুরে …

১০০ কোটি ডোজ ভ্যাকসিন গরীব দেশগুলোকে দেওয়ার ঘোষনা দিলো জি-৭

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে চলমান মহামারি নিয়ন্ত্রণে দরিদ্র দেশগুলোর জন্য ১০০ কোটি ডোজ কোভিড টিকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭-এর রাষ্ট্রপ্রধানরা। যুক্তরাজ্যের কর্নওয়ালের কারবিস বেতে তিন দিনের সম্মেলনের শেষ দিনে এ অঙ্গীকার করেন ধনী দেশগুলোর নেতারা। জি-৭ সম্মেলন শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, বিশ্বজুড়ে মানুষকে টিকা দেওয়ার ক্ষেত্রে জি-৭-এর অঙ্গীকার একটি …

বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান: ওবায়দুল কাদের

সিএনবিডি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। আজ সোমবার (১৪ জুন) বঙ্গবন্ধু এভিনিউয়ে সৈনিক লীগ আয়োজিত আলোচনা সভায় নিজ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আওয়ামীলীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না। …

অবশেষে অবসান হলো নেতানিয়াহু যুগের, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ ১২ বছর ধরে চলা নেতানিয়াহু যুগের অবশেষে অবসান হলো। দেশের রাজনৈতিক ডামাডোলের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন দক্ষিণপন্থী ইহুদি ৪৯ বছর বয়সী নাফতালি বেনেট। খবর জেরুজালেম পোস্টের। সম্প্রতি দেশটিতে রাজনৈতিক সঙ্কটের কারণে ৪ বার নির্বাচন অনুষ্ঠিত হয় সেদেশে। গতকাল রবিবার ১২০ আসনের পার্লামেন্টে ৬০ ভোটে জিতে আট দলের জোট সরকার পায় সরকার …

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত

সিএনবিডি ডেস্কঃ ভারতের সঙ্গে স্থলসীমান্ত আরও ১৬ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ এপ্রিল থেকে চলমান এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রবিবার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মাশফি বিনতে সামস বলেন, ‘ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ …

সিলেট উপনির্বাচনে ৩-আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হাবিবুর রহমান মনোনীত

মোঃ আমিন আহমেদ, সিলেটঃ সিলেটে মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিবকে মনোনীত করা হয়েছে। গেল শনিবার (১২ জুন) সকাল ১১টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। মনোনয়নের …

সাংবাদিক আব্বাস কে নির্যাতনকারী জামিন নিতে এসে গেলেন কারাগারে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসে সাংবাদিক নির্যাতনের মামলায় এজাহারভুক্ত চারজন আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে মহামান্য বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রোববার বিকেল ৩টার দিকে ২নং আমলী আদালত নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার বসাক এ নির্দেশ দেন। আসামীরা হলেন- প্রসাদপুর দলিল লেখক সমিতির সভাপতি …

চট্টগ্রাম নগরীর আসকার দিঘীর পশ্চিম পাড় এখন মাদক বিক্রি ও সেবনের নিরাপদ স্থান!

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের চারদিকে দিন দিন মাদকের উৎপাত বেড়েই চলেছে প্রশাসনের কড়া নজরদারির ভিতরেও থেমে নেই’ মাদক,কারবারিদের দৌরাত্ম। ক্রেতা-বিক্রেতা, একসাথে বসে সেবন করছে গাঁজা। এমনই দৃশ্য ধরা পড়লো সাংবাদিকের ক্যামেরায়। চট্টগ্রাম নগরীর আসকার দিঘীর পশ্চিম পাড় গাঁজা সেবনের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে একদল মাদকসেবী। প্রতিদিন সকাল সন্ধ্যায় রামকৃষ্ণ মন্দির এর অপর পাশে আস্কার দিঘীর …

সাবেক ছাত্রলীগ সম্পাদকের উপর হামলা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১৩জুন) রাত ৮ ঘটিকার দিকে মৌলভীবাজার জেলা জুড়ী উপজেলা জুড়ী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা দেন। সাথে জাকিরের স্ত্রী পিতা-মাতাও ছিলেন। …

ফুলবাড়ীতে ইউপি সদস্যের স্ত্রীর নামে ভিজিডি কার্ড, নিজে সহ পরিবারের ২০ জনের নামে রেশন কার্ড

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হযরত আলীর বিরুদ্ধে স্ত্রীর নামে ভিজিডি ও রেশন কার্র্ড এবং পিতামাতা, ছোট ভাই, ভাইয়ের স্ত্রী, মামা, খালা, খালু মামাত খালাত ভাইবোন সহ নিজ পরিবারের ২০ জনের নামে রেশন কার্ড বরাদ্দ দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের …