নওগাঁয় ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬ জন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৩ জন মৃত্যু বরন করেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে মান্দা উপজেলায় ১ জন, পত্নীতলা উপজেলায় ১ জন এবং ধামইরহাট উপজেলায় ১ জন রয়েছে। সিভিল সাজর্ন অফিসের কন্ট্রোল রুম সূত্রে সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানিয়েছেন, গত রোববার সন্ধ্যা …

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৩

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাড়িয়েছে। নিহত ৬৩ জনের মধ্যে ৫১ জনের পরিচয় পাওয়া গেল ১২ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন নিউজ। …

অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাতকরণ, মানা হচ্ছে না ভোক্তা অধিদপ্তরের নির্দেশনা

সদরুল কাদির শাওন, সাতক্ষীরাঃ মানুষের সবচেয়ে জরুরি খাদ্য উপাদান হল পানি। পানির অপর নাম জীবন। আর সেই পানি যদি বিশুদ্ধ না হয় তাহলে সেই পানি মানব দেহের জন্য কতটা স্বাস্থ্যকর সেটা হয়তো অনেকেরই জানা নেই। সাতক্ষীরায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে পানির প্লান্ট। যার অধিকাংশ‌ই বিএসটিআই এর অনুমোদন বহির্ভূত। গতকাল ৭ জুন বিশ্ব নিরাপদ খাদ্য …

নেত্রকোনায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন

মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার মোক্তারপাড়াস্থ প্রেসক্লাব প্রাঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্র শিক্ষক সহ সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন। “শিক্ষাই জাতির মেরুদন্ড, কেন তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ” এই স্লোগানকে সামনে রেখে যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে নেত্রকোনা সহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত …

ফুলবাড়ীতে আসামী ছিনতাইয়ের ঘটনায় দুই পুলিশ আহত, আটক-৪

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করার সময় পুলিশকে মারপিট করে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় দুই পুলিশ আহত হয়েছেন। এ সময় ৪ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার টনকার মোড় এলাকায়। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে দাসিয়ারছড়ার টনকার মোড় এলাকার আফছার আলীর ছেলে যৌতুক …

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কুলাউড়ার থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ গতকাল সোমবার (৭ জুন) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ হেডকোয়ার্টার হতে গৃহিত ও অভিন্ন মানদণ্ডের আলোকে ভালো ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার থেকে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক পদক নিলেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়। এ সময় …

কুড়িগ্রামে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণের শংকা ক্রমেই বাড়ছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ-ভারতের সীমানায় কাঁটাতার না থাকার সুযোগে দু’রাষ্ট্রের নাগরিকগণ অবাধে চলাফেরা করায় কুড়িগ্রামে বাড়ছে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণের শংকা। করোনা মোকবেলায় জেলার সরকারি বিভাগগুলো একত্রে কাজ করছে বলে জানানো হলও সীমান্তে ঢিলেঢালা অবস্থা। এদিকে ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে সীমান্তবাসীর মধ্যে নেই কোন ভয়ডর। সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রামের শিমুল তলা এলাকায় ১০২১সীমান্ত পিলার সংলগ্ন নেই কোন কাঁটাতার। …

কুষ্টিয়ায় বিয়ে বাড়িতে মাংস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামে বিয়েবাড়িতে বরপক্ষের অতিরিক্ত মাংস নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র। গতকাল সোমবার (৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় দেড় …

ফ্লোরিডায় বন্দুক সহিংসতায় নারীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান বন্দুক সহিংসতার ঘটনায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এছাড়া, গোলাগুলির এ ঘটনায় অন্তত ৬ জন আহত হন। মিয়ামি পুলিশ জানিয়েছে, প্রাণঘাতী এই সংঘর্ষ স্থানীয় সময় গতকাল রাত ২টার দিকে শুরু হয়। একটি গ্রাজুয়েশন পার্টি  চলাকালীন সেখানে ওই গোলাগুলির ঘটনা ঘটে। হামলাকারীরা …

আজ ঐতিহাসিক ছয় দফা দিবস, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্টঃ আজ ৭ই জুন ঐতিহাসিক ছয় দফা দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৭ জুন এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। আজকের এই দিনে সেই সময় আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা …