রায়পু‌রে প্র‌াণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনু‌ষ্ঠিত

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে  উপ‌জেলা প্রশাস‌নের সা‌র্বিক সহ‌যো‌গিতায় প্রা‌ণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। গতকাল শ‌নিবার (০৫ জুন) সকাল ১১ টায় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, উপ‌জেলা চেয়ারম্যান মামুনুর র‌শিদ, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকা‌রিয়া ফিতা কে‌টে প্রদর্শনী অনুষ্ঠা‌নের উ‌দ্বোধন ক‌রেন। এরপর বি‌ভিন্ন স্টল প‌রিদর্শন ক‌রেন অনুষ্ঠা‌নের প্রধান অ‌তিথিগন। প্রাণিসম্পদ প্রদর্শনী  অনুষ্ঠা‌নে ৩০ …

কমলগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে “পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগানে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে এই প্রদর্শনী হয়। এতে দেশি বিদেশি নানা প্রকার ৩০টি প্রাণির স্টল দেওয়া হয়েছে। গতকাল শনিবার (৫ জুন) সকালে কমলগঞ্জ উপজেলা পরিষদ মাঠে …

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : গেল শুক্রবার (৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের সীমানা ব্রিকসের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বাদলঘাটা গ্রামের নাজির উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৫) ও আফের আলীর ছেলে আলফাজ (৩২)। স্থানীয় এবং ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সাইদুর রহমান ও আলফাজ …

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই ভূমি মালিকদের ভূমি সংক্রান্ত সুবিধাদি গ্রহণের লক্ষে ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসে ৫ জুন শনিবার এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। আগামি ৬-১০ জুন পর্যন্ত অনুষ্ঠেয় ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম নিয়ে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) প্রীতম সাহা। এ সময় ইউনিয়ন সহকারি ভূমি …

ফুলবাড়ীতে নারীসহ দুই মাদক চোরাকারবারী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে। গেল শুক্রবার সকাল ৭টার দিকে বালারহাট-ফুলবাড়ী সড়কের হাসপাতাল মোড় এলাকায় লালমনিরহাট গামী একটি অটোবাইকে তল্লাশী চালিয়ে হাজরা খাতুন (৩৫)এর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ। এর কিছুক্ষন পরে একই জায়গায় রাশেদুল ইসলাম (৩৭) এর মোটর …

শ্রীমঙ্গলে ২৩ জাতের চায়ের প্রদর্শন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদদাতা: চায়ের রাজধানী বা চায়ের দেশ নামে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে প্রথম ‘জাতীয় চা দিবস’। এ সময় দেশে আবিষ্কৃত ২৩ জাত চায়ের , চা ফ্লেভারের বিস্কুট, সাবান ও মাস্ক প্রদর্শন করা হয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত চা দিবসের প্রতিপাদ্য হলো- ‘মুজিববর্ষের অঙ্গীকার, চা শিল্পের প্রসার’। গতকাল সকালে শ্রীমঙ্গলের বিটিআরআই চা গবেষণা …

ওয়ার্ডবয় দিয়ে অ্যানাস্থেসিয়া দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

মোঃ মোশফিকুর ইসলাম,নীলফামারীঃ নীলফামারীর ডোমারে সিজারের সময় ওয়ার্ডবয় দিয়ে অ্যানাস্থেসিয়া দেওয়ার অভিযোগে প্রসূতির মৃত্যুর কারণে পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে তদন্ত করা হয়েছে। গত বুধবার (০২ জুন) দুপুর ১২ টা হতে আড়াই ঘন্টা ব্যপি ক্লিনিকটিতে তদন্ত করে তিন সদস্যের একটি দল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর দলের সভাপতি। দুই সদস্য হলেন, …

বিচারঃ

আজিজুর রহমান প্রিন্স, ঢাকা, বাংলাদেশঃ মুনিয়া নামের একজন তরুনী গুলশানে নিজ বাসায় আত্নহত্যা করেছে। এই আত্নহত্যার মোটিভ বেড় করতে গিয়ে একটি অডিও উদ্ধার করেছে পুলিশ। শোস্যাল মিডিয়াতে অডিওটি প্রচারও হয়েছে। সেই অডিওতে উঠে এসেছে বসুন্ধরা গ্রুপের এম ডি আনভির সোবহানের নাম। সি সি ক্যমেরার ফুটেজে আনভিরকে ঐ বাড়ীতে ঢুকতে দেখা গেছে। বাড়ীটি আনভির এবং মুনিয়া …

মোক কাইও এ্যাখান হুইল চেয়ার দিবেন বাহে ?

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ মোক (আমাকে) কাইও (কেউ) এ্যাখান (একটা) হুইল চেয়ার দিবেন বাহে ? বাশলি (প্যারালাইসিস) হয়া (হয়ে) দুই বছর থাকি (থেকে) বিছনাত (বিছানায়) পড়ি (পড়ে)। ঘর-বাহির হবার পাং না (পাই না)। যেটে (যেখানে) বসে থোয় (রাখে) স্যাটে (সেখানে) সারাদিন বসি (বসে) থাকোং (থাকি)। এ্যাখান (একটা) হুইল চেয়ার হইলে (হলে) বাকি কয়টা দিন ঘর-বাহির হয়া …

কুবির স্থগিত হওয়া পরীক্ষা শুরু ১৩ জুন

মানছুর আলম, কুবি প্রতিনিধি : করোনায় ভাইরাসের প্রভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্থগিত পরীক্ষা শুরু হবে আগামী ১৩ জুন। গত বৃহস্পতিবার (০৩ জুন) বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি বলেন, স্থাস্থ্যবিধি মেনে আগামী ১৩ জুন থেকে স্থগিত হওয়া চূড়ান্ত পরীক্ষা নিতে পারবে বিভাগগুলো। রুটিন পরীক্ষা …