এস. এস. সি. পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা: শনিবার (৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ্ হারুন, সাহেবের এর সহর্ধমিণী রোটারিয়ান সাদিয়া সাবরিন হারুন পি, এইচ, এফের ব্যক্তিগত উদ্যোগে এই ল্যাপটপ বিতরণ করা হয়। রোটারিয়ান সাদিয়া সাবরিন হারুন পি, এইচ, এফের সভাপতিত্বে ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের …

নেত্রকোণায় ২০০ শতাধিক গাছ কাটার অভিযোগ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সাদ্দাম হোসেন মেম্বারের ফিসারীর পাড়ে ১৫০ টি মেহগনি গাছ ও কলাগাছসহ ২ শতাধিক গাছ কাটে ফেলেছে দূর্বিত্তরা। এ ঘটনাটি সৈয়দপুর গ্রামে সাদ্দাম হোসেন এর ফিসারীর পাড়ে ঘটেছে। পরে মেদনি ইউনিনের চেয়ারম্যান খাজা মিজানুর রহমান ও ইউপি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন  করেন। এ বিষয়ে …

মিথ্যা মামলা প্রমানিত হওয়ায় ফেঁসে গেল বাদী নিজেই!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করে ফেঁসে গেলেন বাদী কবির আহমদ। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণে পূর্বশত্রুতার জেরে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয় মর্মে প্রমাণ পাওয়ায় গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক বাদীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড …

ঠাকুরগাঁওয়ে ১৫ ফুট লম্বা গাঁজার গাছসহ একজন আটক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া চন্ডিপুর এলাকায় প্রায় ১৫ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ আঃ জলিল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জলিল ওই গ্রামের নুর হোসেনের ছেলে। গেলো বৃহস্পতিবার দুপুরে চন্ডিপুর এলাকায় জলিলের বাসায় অভিযান চালিয়ে প্রায় ১৫ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। ঠাকুরগাঁও সদর থানার  …

রেল লাইনে পড়ে থাকা অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলো বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় শিশুটি হয়তো ট্রেন থেকে পড়ে যায়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল …

মুরাদনগরে পরিবহন শ্রমিকদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর বাস পরিবহন ড্রাইভার ও শ্রমিকদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখার পক্ষ থেকে উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে এই শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় শতাধিক শ্রমিকের মাঝে শীতবস্ত্র ও নগদ ৫শ’ টাকা করে বিতরন করা …

রাস্তার এইচবিবিকরণ কাজের মেয়াদ শেষ ৭ মাস আগে, হয়নি ৫ ভাগ ও কাজ!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের একটি সদর রাস্তার এইচবিবিকরণ কাজ প্রায় এক বছর ধরে ফেলে রেখেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ি গত বছরের ১৫ জুন কাজ সমাপ্তির মেয়াদ শেষ হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এখন পর্যন্ত প্রকল্প সাইটের ৫ ভাগ কাজও সম্পন্ন করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ নির্মাণ কাজ সমাপ্তের …

২৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন শোলেট

আগামী ১৪ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলেট। এই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনী ব্লিনকেনের বিশেষ এ উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দেবেন। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও এই বাহিনীর ৭ জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা বাতিলের অনুরোধ করা হতে পারে বলে জানা গেছে। পররাষ্ট্র …

মৌলভীবাজারের সন্তান এএসপি মুকুলের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঢাকায় মালিবাগে ডিউটি শেষে বাসায় ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত এসপি মো. শফিকুর রহমান মুকুল (৫৫) মৃত্যুবরণ করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তিনি দুই মেয়ের জনক ছিলেন। মুকুলের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ থানার সিংড়া গ্রামে। তার বাবার নাম মো. লোকমান হোসেন। বর্তমানে ঢাকার মিরপুর …

১০০ কোটিতে ‘পাঠান’ কিনলো অ্যামাজন প্রাইম

১০০ কোটি টাকায় শাহরুখের সিনেমা ‘পাঠান’কিনেছে ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম। ইতোমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’। অ্যাকশন দৃশ্যে ভরা সিনেমাটি মাত্র সাত দিনেই আয় করেছে ৬৫৪ কোটি টাকা। প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, …