রাণীশংকৈলে ৩০০ টি মন্ডপে অনুষ্ঠিত হলো স্বরসতী পূজা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সম্প্রীতির উপজেলা হিসেবে খ্যাত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩০০ টি মন্ডপে অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার আয়োজন করেন সনাতন ধর্মালম্বীরা। বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্যদিয়ে উপজেলার প্রতিটি হিন্দু পাড়ার মন্ডপে, মন্ডপে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। ধর্মীয় বিধান অনুসারে …

ইসরায়েলের অভিযানে নিহত ৯ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিমতীরের উত্তরাঞ্চলে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের সেনাবাহিনীর অভিযান পরিচালনায় এখন পর্যন্ত ৯ ফিলিস্তিনির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৬ জনের বেশি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে ইসরায়েলের শুরু করা অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে। খবর-আল-জাজিরার। নিহত ৯ জনের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ২৪ বছর বয়সি ওই …

শ্রীমঙ্গলে গাঁজাসহ গ্রেপ্তার-৮

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক পুলিশি অভিযানে ১২শ গ্রাম গাঁজাসহ ৮ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গতকাল বুধবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলাধীন ভুরভুরিয়া চা বাগানে অভিযান পরিচালনা করে ভুরভুরিয়া চা বাগানের জনৈক বাদল রিকিয়াসনের বসত বাড়ি থেকে ১। বাবুল মিয়া (৩১), ২। মানিক …

ফুলবাড়ীতে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্নিদগ্ধ হয়ে ছপিয়া খাতুন (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি সন্তোরারপাড় গ্ৰামের খৈরত আলীর স্ত্রী। মৃতের পারিবারিক সুত্র জানায়, গত রোববার (২২ জানুয়ারি) ভাত রান্না করার সময় অসাবধানতা বশত চুলার আগুন …

ইউক্রেনকে ট্যাংক পাঠাবার কথা ঘোষণা করলেন বাইডেন

এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ট্যাংক পাঠাবার কথা ঘোষণা করেছেন। এর আগে জার্মান চ্যান্সেলর শলৎস  ইউক্রেনকে ট্যাংক পাঠাবার কথা ঘোষণা করেছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তারা ৩১টি অত্যন্ত শক্তিশালী ও অত্যাধুনিক আবরাম ট্যাংক ইউক্রেনকে দেবেন। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, এটাই বিশ্বের সবচেয়ে ভালো ট্যাংক। গত বছর মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য …

মাদকে সয়লাব ফুলবাড়ী, দশ মাসে দেড় কোটি টাকার মাদক উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাদকে সয়লাব ভারতীয় সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা। মাদক নিয়ন্ত্রণে ফুলবাড়ী থানা পুলিশ গত দশ মাসে ১০২ টি মাদক মামলায় ৬৫ জনকে গ্রেফতার সহ স্থানীয় মুল্যে প্রায় দেড় কোটি টাকার মাদক উদ্ধার করলেও থামছে না মাদক ব্যবসা। সরেজমিনে দেখা গেছে, প্রায় শতাধিক স্পটে প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা। স্পট গুলো হচ্ছে …

ছুড়িকাঘাতে চিকিৎসাধীন আহত যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আদম ব্যবসার টাকার ভাগবাটোয়ারা লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই বেলাল মিয়া (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিন দিন পর বুধবার ভোর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত বেলাল উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের আমির মিয়ার ছেলে। এর আগে গত রবিবার (২২ জানুয়ারি) …

পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে চিনির নতুন দাম

দেশের বাজারে চলমান চিনির সংকটের মধ্যেই চিনির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ)। খুচরা পর্যায়ে কেজিতে ৫ টাকা বেড়েছে খোলা ও কেজিতে ৪ টাকা বেড়েছে প্যাকেটজাত চিনির দাম। আগামী পয়লা  ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন দাম। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসআরএ’র সংবাদ …

ঠাকুরগাঁয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো দুই মোটরসাইকেল আরোহী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগায়ে গতকাল বুধবার ২৫ জানুয়ারি ট্রাকের চাপায় আসাদুজ্জামান ও রাশেদুল ইসলাম নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এদিন বিকেলে পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আসাদুজ্জামান ও রাশেদুল ঠাকুরগাঁও পৌরশহরের নিশ্চিন্তপুর ও শাহপাড়া গ্রামের বাসিন্দা। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, …

মুরাদনগরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেপ্তার

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাকির হোসেন (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাজমুল হুদা উপস্থিত থেকে ঔই যুবককে গ্রেফতার করার নির্দেশ প্রদান করেন। …