আগামীকাল মহান বিজয় দিবস

আজকের দিন পেরোলেই মহান বিজয় দিবস। যাদের ত্যাগ আর রক্তের বিনিময়ে ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ড আজ স্বাধীন, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দীর্ঘ একমাস ধোয়ামোছা শেষে শ্রদ্ধা গ্রহণের অপেক্ষায় এখন গর্বের স্মৃতির মিনার। প্রায় পৌনে এক লাখ লাল ফুল আর সবুজ গাছের সমন্বয়ে স্মৃতিসৌধকে সাজানো হয়েছে জাতীয় পতাকার ঢঙে। …

পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ ১ ডাকাত গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। রাজনগর থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ পরির্শক (তদন্ত) হুমায়ূন কবীর এর নেতৃত্ত্বে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে এএসআই (নিরস্ত্র) সান্টু চন্দ্র দাস, এএসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর- ৬৩/১৭ …

শাজাহানপুরে কোল্ডস্টোরেজে আলু মজুত, ব্যবসায়ী ও কৃষকদের মাথায় হাত!

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে কোল্ডস্টোরেজে আলু রাখা ব্যবসায়ী ও কৃষকদের মাথায় হাত পড়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)ঢাকা- রংপুর  মহাসড়কের আশে  পাশের মাঝিড়াতে  অবস্থিত হিমাগরে ঘুরে দেখা গেছে আলুর দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন হিমাগারে আলু মজুত করে রাখা কৃষক ও ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে ১১ থেকে …

জুড়ীতে ৮ রোহিঙ্গাসহ আটক ৯

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা এলাকার নালাপুঞ্জি সীমান্ত থেকে ৮ রোহিঙ্গাসহ ১ বাংলাদেশীকে স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে সীমান্ত ঘেঁষা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মো: ইসমাঈল হোসেন (১৬), সায়েদ (১৮), নুর কামাল (১৮), তহসিন মোহাম্মদ, ছানোয়ারা (৩০), আমিরা (৪), তাহেরা বিবি, সহিদা …

কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ডায়াবেটিক হাসপাতাল বন্ধে বিশেষ মহলের চক্রান্তের বিরুদ্ধে ভুক্তভোগী রোগী, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ১৪ ডিসেম্বর বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি মেজর(অবঃ) …

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন পরিষদের উদ্যোগে বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এ উপলক্ষে এদিন সকাল ৯ টায় উপজেলা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি র‍্যালি বের করে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ৭১ চিরঞ্জীব চত্বরে গিয়ে শেষ হয়। পরে ৭১ …

মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দিবস উপলক্ষে এক আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও শিক্ষার্থী আল মোমিন জাকিরের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক …

টিসিবির পণ্য বাজারজাতে ডিলারশীপ কালো তালিকায়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) বিভিন্ন পণ্য কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে এক পরিবেশকের (ডিলার) লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার লাইসেন্স বাতিলের জন্য উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় ওই পরিবেশকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কুলাউড়ায় থানায় মামলাও হয়েছে। অভিযুক্ত পরিবেশকের নাম আশরাফ …

ফুলবাড়ীতে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধানে উপজেলা …

রৌমারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রধান শিক্ষকের নামে অপপ্রচার

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিজি জামান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু হোরায়রাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এক শ্রেণির কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আজেবাজে লিখে অপপ্রচার করে সম্মানহানির চেষ্টা করছে। বিভিন্ন সুত্রে জানা যায়, আবু হোরায়রা একজন নরম মনের মানুষ। …