মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে অর্থদণ্ড

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে মঙ্গলবার (৬ ডিসেম্বর) কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজার, উত্তরবাজার ও মৌলভীবাজার রোডসহ বিভিন্ন এলাকার ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বন্ধে ও ন্যায্য দামে ঔষধ বিক্রি নিশ্চিতকরণের মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ …

শ্রীমঙ্গল হানাদার ‘মুক্ত দিবস’ পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আজ মঙ্গলবার ৬ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করে শ্রীমঙ্গলের আকাশে স্বাধীনতার পতাকা তুলে ধরেন শ্রীমঙ্গলের বীর মুক্তিযুদ্ধারা। দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারদের আয়োজনে শ্রদ্ধাঞ্জলী, র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা …

কাতার বিশ্বকাপ: ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা

বিনোদন ডেস্ক: কাতারে চলছে বিশ্বকাপ উন্মাদনা। সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করবে দীপিকার বিশ্বকাপের ফাইনালে হাজির থাকা। আন্তর্জাতিক মঞ্চে বহু বার ভারতের মুখ উজ্জ্বল করেছেন দীপিকা পাড়ুকোন। তারই ধারাবাহিকতায় আগামী ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করতে যাচ্ছেন তিনি। টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবার তাঁকে দেখা যাবে কাতার …

বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) কার্যক্রমের উদ্বোধন করেছেন। এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল জাপানিজ অর্থনৈতিক অঞ্চল নামে পরিচিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রম উদ্বোধন করেন। ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং সুমিতোমো …

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খিলার ভুষুরিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন-মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা গ্রামের তাবু মিয়ার ছেলে অটোরিকশাচালক শহীদ উল্লাহ (৪৫), একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৫৫), আবু তাহেরের ছেলে হাবিবুর রহমান …

বগুড়ার শেরপুরে বাসচাপায় নিহত ৩, আহত ৫

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় ভটভটির (নসিমন) যাত্রী একটি বেসরকারি কোম্পানির বিপণন ব্যবস্থাপকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন যাত্রী। নিহতরা হলেন আল আমিন (৩২) ও  গোপাল সরকার (২৮)। তারা দুজনই ভটভটি চালক। এঘটনায় নাজমুল (২৪) ও নাঈম (২৭) নামের আরও দুইজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় উদ্ধার …

২ লক্ষ প্রবাসীর তালিকা সংগ্রহ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ২ লক্ষ প্রবাসীর তালিকা সংগ্রহ বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারের ২ লাখ ৫ হাজার ২৪ জন প্রবাসীর তালিকা প্রস্তুত করা হয়েছে। যাদেরকে অভিবাদন জানিয়ে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর উৎসাহ প্রদান করে আধাসরকারি পত্র ও ক্ষুদে বার্তা প্রেরণ করবে মৌলভীবাজার জেলা প্রশাসন। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা …

চুরি যাওয়া সকল মোটরসাইকেল অচিরে উদ্ধারের আশ্বাস

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গনমাধ্যম মিডিয়ার কর্মীদের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে থানা ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়ে কুলাউড়া উপজেলার গণমাধ্যম কর্মী ছাড়া ও বিভিন্ন মাধ্যমের গনমাধ্যম কর্মী ও থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওসি মো. …

“সুরতরী সেরা” শিল্পী প্রতিযোগিতা-২২ অনুষ্ঠান সম্পূর্ণ

চট্টগ্রামের ঐতিহাসিক সাংস্কৃতিক সংগঠন সুরতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদের “সুরতরী সেরা” নামে শিল্পী প্রতিযোগিতা-২২ পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক মিলনায়তনে  আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুর-সম্রাট মশিউর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সহকারী নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সসাসের প্রকাশনা সম্পাদক …

ভুয়া মুক্তিযোদ্ধা সন্তান সেজে ভাতা আত্মসাৎকারী আবারও নির্বাচনে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান সেজে ভাতা আত্মসাতের মামলায় জেল খাটা মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও  জুড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুল আলম রওশন  আবারও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‌ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ার পর আত্মসাতের  অর্থ ফেরত চেয়ে  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব এ এইচ মহসিন …