আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে ১১ উপকমিটি গঠন

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে ১১টি উপকমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (৩০ অক্টোবর) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।    ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত খসড়া কমিটিগুলো হলো, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শেখ হাসিনা, সদস্য সচিব ওবায়দুল কাদের; …

একাধিক পদে নিয়োগ দিচ্ছে মেট্রোরেল

চাকরির খবরঃ একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আবেদনের সময় শেষ হচ্ছে আগামী সোমবার (৩১ অক্টোবর)।  ১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) পদসংখ্যা: ১ যোগ্যতা: হিসাববিজ্ঞান অথবা ফিন্যান্সে স্নাতকোত্তর এবং চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা চার বছর মেয়াদি বিবিএতে হিসাববিজ্ঞান/ ফিন্যান্স …

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় অন্তত ১০০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ে জোড়া গাড়িবোমা হামলার ঘটনায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনন্ত ৩০০ জন। গতকাল শনিবার (২৯ অক্টোবর) দেশটির রাজধানী মোগাদিশুতে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের অনেক ভবনের জানালার কাচ …

বাগদাদে ফুটবল স্টেডিয়ামের পাশে বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের বাগদাদে ফুটবল স্টেডিয়ামের পাশে বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ২০ জন আহত হয়েছেন। ইরাকের সামরিক বাহিনী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্সকে।  প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত ক্যাফে ও ফুটবল স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে গাড়ির সঙ্গে সংযুক্ত …

ডেঙ্গুতে মৃত্যু আরও ৬ জনের, হাসপাতালে ভর্তি ৮৬৯

স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ জনে। আর নতুন আক্রান্তসহ বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা তিন হাজার ৫৯৭ জন। গতকাল শনিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা …

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত ১৫১

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে ব্যাপক মানুষের উপস্থিতিতে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ১৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর মধ্যে ১৯ বিদেশি নাগরিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়া রাজধানী সিউলের ইটাইওনে শহরে জমাগমে এই ঘটনা ঘটে। খবর সিএনএনের।   সিউলের ফায়ার সার্ভিসের কর্মকর্তা চোই সুং বিওম বলেছেন, হ্যালোইন …

রাশিয়ার জ্বালানি খাতের ছয় কোম্পানির বিরুদ্ধে কানাডার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) রাশিয়ার জ্বালানি খাত নিয়ে কাজ করা ৩৫ ব্যক্তি এবং ৬ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। পাশাপাশি ইউক্রেনকে সহায়তা করার জন্য একটি বন্ড চালু করেছে। খবর এএফপি’র। কানাডার নিষেধাজ্ঞায় তেল ও গ্যাস জায়ান্ট লুকোয়েল এবং গ্যাজপ্রম ও এর সহযোগী সংস্থাগুলোর সিনিয়র কর্মকর্তাদের পাশাপাশি রাশিয়ার জ্বালানি ও শিল্পমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার …

যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে আগুন লেগে ৮জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ব্রোকেন অ্যারোর একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮জন মারা গেছেন। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এক সংবাদ সম্মেলনে ব্রোকেন অ্যারো পুলিশের মুখপাত্র ইথান হাচিনস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত জানতে পারেনি পুলিশ। তিনি …

৯ মাসে চার শতাধিক শিক্ষার্থীর আত্মহত্যা

শিক্ষার্থীদের মাঝে আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। নয় মাসে প্রায় চার শতাধিক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আর এদের বেশির ভাগই স্কুলছাত্রী। পড়াশোনার চাপ আর পরিবারের গগনচুম্বী প্রত্যাশাই এই ভয়াবহ পরিণতির জন্য দায়ী বলে জানান শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং সেন্টার না থাকা এবং মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণে অনীহায় এই প্রবণতা বাড়ছে বলে মত মনোবিজ্ঞানীদের। আর ফলনির্ভর শিক্ষাব্যবস্থা সংস্কারের পরামর্শ …

ফিলিপাইনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭২

আন্তর্জাতিক ডেস্কঃ মৌসুমি ঝড়ের প্রভাবে অব্যাহত ভারি বৃষ্টিপাতে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে মিন্দানাও অঞ্চলে। বন্যার পানি ঢুকে পড়েছে কাপিজ প্রদেশের কয়েকটি …