বিকেলের নাশতায় ঝটপট তৈরি করুন ব্রেড চিকেন কোণ

লাইফস্টাইল ডেস্কঃ বিকেলের নাশতায় গরম গরম কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন ব্রেড চিকেন কোণ। এটি খেতেও যেমন সুস্বাদু তেমনি তৈরি করাও অনেক সহজ। বাড়িতে মেহমান আসলেও আগে থেকে তৈরি করে রাখলে গরম গরম ভেজে দেওয়া যায় এটি। ফলে সময়ও কম লাগবে আর মেহমানওকেও খুশি করা যাবে।    চলুন তাহলে জেনে নেয়া যাক …

আইএসের ৬ সদস্যকে হত্যা করল তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলে রাতভর অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) ছয় সদস্যকে হত্যা করেছে তালেবান নিরাপত্তা বাহিনী। গতকাল শনিবার (২২ অক্টোবর) দেশটির ক্ষমতাসীন গোষ্ঠীর প্রশাসনের মুখপাত্র মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ তথ্য জানান। আহমাদি বলেন, নিহতরা ওয়াজির আকবর খান মসজিদ ও কাজ ইনিস্টিটিউটে হামলাকারী। তিনি বলেন, অভিযানে তালেবান নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হয়েছে। প্রতিবেদনে বলা …

যুদ্ধের মধ্যেও রাশিয়ায় খাদ্যশস্য উৎপাদনে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান ইউক্রেন যুদ্ধ ও নানা নিষেধাজ্ঞার পরেও খাদ্যশস্য উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে রাশিয়া। চলতি বছরের দুই মাস বাকি থাকতেই এক বছরের মধ্যে সর্বোচ্চ ফসল উৎপাদনের রেকর্ড ছুঁয়েছে পরমাণু সমৃদ্ধ দেশটি। গত বুধবার (১৯ অক্টোবর) নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ ঘোষণা দিয়েছে রুশ কৃষি মন্ত্রণালয়।   কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ বলেন, চলতি বছরের অক্টোবর পর্যন্ত মোট …

শপথ নিলেন ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন জর্জিয়া মেলোনি (৪৫)। মন্ত্রিসভার সদস্যদেরও বেছে নিয়েছেন তিনি। আজ শনিবার (২২ অক্টোবর) দেশটির স্থানীয় সময় সকালে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবে, এরপর আগামী সপ্তাহে পার্লামেন্টের উভয় কক্ষে আস্থা ভোটের মুখোমুখি হবে তারা।   এর মাধ্যমে ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার পেতে যাচ্ছে। মেলোনির নেতৃত্বাধীন …

ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৪জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশে বাস ও লরির ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। আজ শনিবার (২২ অক্টোবর) সকালে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরাখপুর যাচ্ছিল। পথে মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় একটি পণ্যবাহী লরির …

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার সরকার : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে নিতে রাজি হয়েছে দেশটির জান্তা সরকার। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ কে আবদুল মোমেন বলেন, চীনের মধ্যস্থতায় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। তবে কবে নাগাদ …

মাত্র ২৬ বছরেই সুইডেনের মন্ত্রী ইরানি তরুণী

আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র ২৬ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত তরুণী রোমিনা পৌরমোখতারি সুইডেনের মন্ত্রী হয়েছেন। দেশটির জোট সরকার সম্প্রতি তাকে জলবায়ু ও পরিবেশমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। খবর গ্লোবাল টাইমসের। গত মঙ্গলবার (১৮ অক্টোবর) সুইডেনের নতুন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন তার মন্ত্রিসভা ঘোষণা করেন। মন্ত্রীদের ২৪ জনের মধ্যে ১১ জনই নারী। নাম ঘোষণার পর পরই মন্ত্রীর দায়িত্ব নেন …

এইচএসসি পরীক্ষা উপলক্ষে দেড় মাস কোচিং সেন্টার বন্ধ

শিক্ষা ডেস্কঃ সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর। এজন্য প্রায় দেড় মাস বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিস্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, সংশোধিত ও পুনর্বিন্যাস সিলেবাসে হবে এবারের পরীক্ষা। …

ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে

স্বাস্থ্য ডেস্কঃ সারাদেশে শহর থেকে গ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। আইসিইউ সংকট দেখা দিয়েছে দেশের হাসপাতালগুলোতে। আইসিইউ শয্যা না পেয়ে স্বজনরা রিস্ক বন্ড সই করে সাধারণ ওয়ার্ডে সেবা দিতে বাধ্য হচ্ছেন গুরুতর মুমূর্ষু রোগীর। গতকাল বুধবার (১৯ অক্টোবর) এক দিনে সর্বোচ্চ ডেঙ্গুতে …

ভয়াবহ অগ্নিকাণ্ডে ধসে পড়ল জাকার্তা মসজিদের বিশাল গম্বুজ

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধসে পড়ল ইন্দোনেশিয়ার জাকার্তা ইসলামিক সেন্টার গ্র্যান্ড মসজিদের বিশাল গম্বুজটি। গতকাল বুধবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় বুধবার বিকালে এই ঘটে বলে জানায় ইন্দোনেশিয়ার গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে মসজিদের গম্বুজ ভেঙে পড়তে দেখা গেছে। তবে কর্মকর্তারা বলেছেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গম্বুজটি সংস্কারের সময় আগুনে ধ্বংস হয়ে …