কানাডায় বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আমেরিকার দেশ কানাডার অন্টারিও প্রদেশের টরন্টোর পশ্চিমাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটেছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এএফপির ওই প্রতিবেদনে বলা হয়েছে, …

চীনে শক্তিশালী ভূমিকম্পে ৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। ২০১৭ সালের পর ভয়াবহ এই ভূমিকম্পে আরও বহু মানুষ আহত হয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে সিচুয়ান প্রদেশে …

খারকিভের ২ হাজার কিলোমিটার এলাকা দখলের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সেনারা দেশটির উত্তর-পূর্বাঞ্চলের খারকিভের ২ হাজার কিলোমিটার এলাকা দখলে নিয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কি। ওই এলাকা থেকে রাশিয়া যখন সেনা সদস্যদেরকে অন্যত্র মোতায়েনের কথা বলছে তখন এই দাবি করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কি জেলেনস্কি সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, সেপ্টেম্বর শুরু থেকে এই পর্যন্ত ২ হাজার কিলোমিটার এলাকা …

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান ১৯ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রেট ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পুরো দেশ জুড়েই শোকের ছায়া নেমে এসেছে। বাকিংহাম প্যালেস থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে, তার শেষকৃত্য সম্পন্ন হবে আগামী ১৯ সেপ্টেম্বর। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির। রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময় সিংহাসনে আসীন একজন রাজশাসক। স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে তার পরিবারের …

পাপুয়া নিউগিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাপুয়া নিউগিনিতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৬ (সাত দশমিক ছয়)। স্থানীয় সময় আজ রোববার (১১ সেপ্টেম্বর) এই দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর-বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পর …

মেক্সিকোতে বাস ও জ্বালানি ট্যাঙ্কারের ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে বাস ও জ্বালানি ট্যাঙ্কারের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে।  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার ভোরবেলা দেশটির উত্তরাঞ্চলীয় শহর মন্টেরির এক হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। জ্বালানী ট্রাকের চালক বেঁচে গেছে বলে জানা গেছে এবং তদন্ত চলছে। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ …

ভয়াবহ বন্যা কবলিত পাকিস্তানকে সাহায্যের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ বন্যা কবলিত পাকিস্তানকে সাহায্যের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব রাজধানী ইসলামবাদের এক সংবাদ সম্মেলনে বলেছেন, জলবায়ু পরিবর্তনের শিকার পাকিস্তানের দিকে সম্মিলিতভাবে মনোযোগ দেয়া হচ্ছে না। এটি উন্মাদনা এবং সম্মিলিতভাবে আত্মহত্যা করার শামিল। এ ক্ষেত্রে বিশেষভাবে শিল্প-উন্নত দেশগুলোর দায়িত্ব অনেক বেশি। আর এখন পর্যন্ত পাকিস্তানের চলমান ভয়াবহ বন্যায় তিন হাজার …

১২ ঘন্টার মধ্যে ইন্দোনেশিয়ায় দফায় দফায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে প্রায় ১২ ঘন্টার মধ্যে দফায় দফায় ভূমিকম্প হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতের পর থেকে আজ শনিবার পর্যন্ত বিরতি দিয়ে দিয়ে মোট চারবার ভূমিকম্প হয়েছে পশ্চিম পাপুয়ার সেন্ট্রাল মামবেরামো জেলায়। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব দপ্তরের ভূমিকম্প ও সুনামি বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে …

আজ আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজা হচ্ছেন চার্লস

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর দেশটির নতুন রাজার মুকুট পড়লেন তার ছেলে যুবরাজ চার্লস। আজ আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজা হিসেবে ‘তৃতীয় চার্লসের’ নাম ঘোষণা করা হবে। শুক্রবার বাকিংহ্যাম প্যালেস জানিয়েছে এ তথ্য। আজ শনিবার ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৯টায় সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হবে। আর ব্রিটেনের নতুন রাজা …

যুক্তরাষ্ট্রে গাড়ি চালিয়ে ফেসবুক লাইভে থেকে ৪ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের মেমফিসে গাড়ি চালিয়ে ফেসবুক লাইভে থেকে ৪ জনকে গুলি করে হত্যা করেছে ১৯ বছর বয়সী এক বন্দুকধারী। কয়েক ঘণ্টা ধরে ওই হামলা চালান বন্দুকধারী ব্যক্তি। পরে অবশ্য তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেমফিস পুলিশের মুখপাত্র কারেন রুডলফ বলেন, বন্দুক হামলার ঘটনায় ১৯ বছর বয়সী এজেকিয়েল কেলিকে কাস্টডিতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার পুলিশ …