জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্কঃ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আজ শনিবার (৬ আগস্ট) সকালে সাংবাদিকদের এসব নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। সরকার বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তবে চিন্তার …

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুটি ওয়ানডে খেলতে যাচ্ছেন নাঈম ও এবাদত

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুটি ওয়ানডে খেলতে আজ শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় দেশ ছাড়ছেন ব্যাটার নাঈম শেখ ও পেসার এবাদত হোসেন। একের পর এক ক্রিকেটাররা ইনজুরিতে পড়ায় তাদের পাঠানো হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে রাত ৭ঃ৪৫ মিনিটে তাদের ফ্লাইট। জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও রয়েছে হারের শঙ্কা। প্রথম …

তাইওয়ানের ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী সংস্থার উপ-প্রধানের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন ইউনিটের উপপ্রধান উপ-প্রধান ওউ ইয়াং লি-হসিং এর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৬ আগস্ট) সকালে একটি হোটেল কক্ষে তার মরদেহ পাওয়া যায়। সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) বরাতে রয়টার্স এমন খবর জানিয়েছে। সিএনএ জানিয়েছে, আজ সকালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের একটি হোটেলের কক্ষে সামরিক বাহিনী পরিচালিত ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট …

তাইওয়ানের চারপাশ জুড়ে চলছে চীনের নজিরবিহীন সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পর গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের পর থেকে তাইওয়ানের চারপাশ জুড়ে নজিরবিহীন সামরিক মহড়া শুরু হয়েছে। আগামী রবিবার (৭ আগস্ট) দুপুর পর্যন্ত তা চলবে। এ বিশাল সামরিক মহড়াতে অত্যাধুনিক হাইপারসনিক ডিএফ-১৭ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে। চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস এ খবর দিয়েছে। চীনা গণমাধ্যম …

রাশিয়ায় অনলাইন বিক্রয় প্রতিষ্ঠানের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার শীর্ষস্থানীয় একটি অনলাইন বিক্রয় প্রতিষ্ঠানের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (৩ আগস্ট) মস্কোর অদূরে এ আগুনের ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। সংবাদমাধ্যমে জানা যায়, এ সময় কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। ধোঁয়ার কুণ্ডলী অনেক ওপরে উঠে যেতে দেখা যায়।  ৫০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে আগুন …

এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই ভারত-পাকিস্তান যুদ্ধ

স্পোর্টস ডেস্কঃ আগামী ২৭ আগস্ট থেকে দুবাইয়ে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। এরই মধ্যে আসরের সময়সূচী ঘোষণা করা হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান লড়াইয়ে নামবে ২৮ আগস্ট। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ এক টুইটে আসরের সূচি ঘোষণা করেছেন। টুইটে তিনি জানিয়েছেন, …

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নারী কংগ্রেস সদস্যসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতা জ্যাকি ওয়ালোরস্কিসহ আরও ৩ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার( ৪ জুলাই) ইন্ডিয়ানা রাজা এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেলের দিকে কার্যালয় থেকে একটি গাড়ি নিয়ে বের হন জ্যাকি। তার সাথে ছিলেন আরও ২জন কর্মকর্তা। সেসময় বিপরীত …

পেলোসির সফরকে কেন্দ্র করে তাইওয়ান সীমান্তে সারি সারি চীনা সাঁজোয়া যান

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যেই দক্ষিণ চীন সাগরের এই দ্বীপরাষ্ট্রে সীমান্তের কাছে বাড়ছে সাঁজোয়া গাড়ি এবং অন্যান্য সামরিক সরঞ্জামের সম্ভার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘ইয়িন সুরা’ নামক একটি হ্যান্ডল থেকে একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চিনের ফুজিয়ানের ব্যস্ত …

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি

আবহাওয়া ডেস্কঃ দেশের সবগুলো সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (৩ আগস্ট) আবহাওয়ার বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সতর্কতা বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।যার …

হেলিকপ্টার দুর্ঘটনায় পাকিস্তানের ৬ সেনা কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানের লাসাবেলা এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর কোয়েট্টা কর্পসের লেফটেনেন্ট জেনারেল সরফরাজ আলিসহ ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই হেলিকপ্টারের যাত্রী ছিলেন। ঘটনার সঙ্গে বেলুচিস্তানের বিদ্রোহীদের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। হিন্দুন্তান টাইমস এ তথ্য জানিয়েছে। লেফটেনেন্ট জেনারেল সরফরাজ আলি ছাড়াও নিহতদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার হানিফ, মেজর সইফ, মেজর তালহা, নায়েক …