বহু সাফল্য নিয়ে ঘরে ফিরছেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্কঃ লুইস সুয়ারেজ কাতার বিশ্বকাপের আগে তিন মাসের জন্য তার প্রথম ক্লাব উরুগুয়ের ন্যাসিওনালে যোগ দিচ্ছেন। সেজন্য প্রাথমিক চুক্তিও সেরে ফেলেছেন। ৩৫ বর্ষী স্ট্রাইকার গত মৌসুম শেষে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে নতুন ক্লাব খুঁজছিলেন। জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তারকা চতুর্থবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামার জন্য নিজেকে প্রস্তুত রাখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও …

ভারতে বজ্রপাতে একদিনে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহার রাজ্যের আট জেলায় গেল ২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির উত্তরাঞ্চলে আজ বুধবার (২৭ জুলাই) ও আগামীকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) আরও বজ্রপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। বজ্রপাত নিয়ে বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মেনে চলার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ …

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ প্রায় দশ বছর পর ২০২৪ সালে আবারও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) লন্ডনে আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সভায় বিডিং প্রক্রিয়ার মাধ্যমে আয়োজক নির্বাচন করা হয়। ২০১৪ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি নারীদের বিশ্বকাপও আয়োজন করেছিল বাংলাদেশ। আর তাই দশ বছর পর বৈশ্বিক …

কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে অন্তত ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমাতে জাতিসংঘবিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই জন জাতিসংঘের শান্তিরক্ষী সদস্য এবং বাকিরা বেসামরিক নাগরিক বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত সোমবার (২৫ জুলাই) দেশটির উত্তর কিভু প্রদেশের প্রধান শহর গোমার রাস্তায় জনতা জাতিসংঘ মিশন-এমওএনইউএসসিও’র বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন। দেশটিতে জাতিসংঘ মিশনের বিরুদ্ধে …

চলতি সপ্তাহেই ইউক্রেন থেকে শস্য চালান শুরু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি সপ্তাহেই খাদ্যশস্য রপ্তানির প্রথম চালান পাঠানোর আশা করছে ইউক্রেন। গতকাল সোমবার (২৫ জুলাই) দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে করা চুক্তির আওতায় এ সপ্তাহে চোরনোমরস্ক বন্দর দিয়ে খাদ্যশস্য পাঠানো সম্ভব হবে বলে তাঁরা আশা রাখছেন। আর দুই সপ্তাহের মধ্যে চুক্তিতে থাকা সব বন্দর দিয়ে শস্যের চালান …

কলম্বিয়ার কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্কঃ গত বছরও ছেলেদের কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার। জিতেছিল টাইব্রেকারে গিয়ে। এবার হলো মেয়েদের কোপায়। কিন্তু জিততে পারেনি তারা। ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়ে কোপা আমেরিকা ফেমেনিনার সেমিফাইনাল থেকেই বিদায় নিল লিওনেল মেসির দেশের মেয়েরা। এস্তাদিও আলফন্সো লোপেজে শুরু থেকে দাপুটে ফুটবল খেলেছে কলম্বিয়া। বল দখলে যদিও আর্জেন্টিনার মেয়েদের চেয়ে পিছিয়ে …

বিষাক্ত মদপানে ভারতের গুজরাটে অন্তত ২৬ জনের মৃত্যু !

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে বিষাক্ত মদ পান করে অন্তত ২৬ জন মারা গেছে এবং ৩০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার (২৬ জুলাই) একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্যটিতে অ্যালকোহল বিক্রি করা এবং সেবন নিষিদ্ধ। সেখানে শুধু সরকার থেকে অনুমতি (লাইসেন্স) পাওয়া …

কেনিয়ায় সেতু থেকে ছিটকে নদীতে বাস পড়ে ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি সেতু থেকে নদীতে বাস উল্টে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলে সেতু পার হওয়ার সময় যাত্রীবাহী বাসটি ছিটকে নদী উপত্যকায় পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে কেনিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ সোমবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন জানানো হয়, দেশটির …

মেয়েদের ১০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড করলেন নাইজেরিয়ার স্প্রিন্টার আমুসান

স্পোর্টস ডেস্কঃ মেয়েদের ১০০ মিটার হার্ডলসের ফাইনালে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন নাইজেরিয়ার স্প্রিন্টার টবি আমুসান। মাত্র ২৫ বছর বয়সে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড গড়েছেন আমুসান। গতকাল রোববার (২৪ জুলাই) আফ্রিকান রেকর্ড গড়ে সেমিফাইনালে ওঠেন ১২.৪০ সেকেন্ড নিয়ে আমুসান। কিন্তু সেমিতে চমক দেখিয়ে বিশ্বরেকর্ড গড়েন নাইজেরিয়ান এই স্প্রিন্টার। ১২.১২ সেকেন্ড সময় নিয়ে ফাইনালে ওঠেন তিনি। এরপরেই …

ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আদিবাসী প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রথম আদিবাসী নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া প্রথম আদিবাসী নারী তিনি। আজ সোমবার (২৫ জুলাই) ভারতের রাজধানী নয়া দিল্লির স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে তিনি দেশটির ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বলে এনডিটিভির খবরে এ তথ্য পাওয়া যায়। ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা …